MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • কল রেকর্ডে ধরা পড়ল আমির খানের নম্বর, বলিউডের আর কাদের সঙ্গে হাত রয়েছে রিয়ার

কল রেকর্ডে ধরা পড়ল আমির খানের নম্বর, বলিউডের আর কাদের সঙ্গে হাত রয়েছে রিয়ার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সুশান্তের পরিবার এবার ফুঁসে উঠেছে রিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে ১৬ দফা  বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেতার বাবা। ইতিমধ্যেই  দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই। এবার অভিনেত্রীর কল রেকর্ড থেকে বেরিয়ে এসে বিস্ফোরক তথ্য। সম্প্রতি রিয়ার কল লিস্ট থেকে দেখা গেছে বলিউডের তাবড় তাবড় প্রভাবশালীদের সঙ্গে যোগ ছিল রিয়ার। সেই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আর কাদের সঙ্গে টেলিফোনিক যোগাযোগ ছিল রিয়ার,তা নিয়েই বাড়ছে জল্পনা।

2 Min read
Author : Riya Das
| Updated : Aug 12 2020, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে একের পর এক রহস্য বেরিয়ে আসছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রিয়া চক্রবর্তীর কল রেকর্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

রিয়া কললিস্ট থেকে জানা গেছে, বলিউডে তাবড় তাবড় প্রথমসারির ব্যক্তিত্বদের সঙ্গেই রিয়ার যোগাযোগ ছিল। সেই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

310


তবে শুধু আমির খানই নয়, শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রকুলপ্রীত, রানা ডগ্গুবতির নামও কললিস্টে উঠে এসেছে।

410

সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিহার থেকে চারজন সদস্যের তদন্তকারী দল তদন্তের জন্য মুম্বইয়ে এসেছে। বিহার সরকারের সুপারিশে সম্মতি দিয়ে মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে মোদি সরকার।

510

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, রিয়ার কল রেকর্ড বলছে,  অভিনেত্রী একবার আমির খানকেও ফোন করেছিলেন। এবং তার উত্তরে তিনটি এসএমএসও করেন অভিনেতা।

610

সুশান্ত সিং রাজপুত মামলায় প্রথম থেকেই দূরে ছিলেন তিন খান। স্বজনপোষণ বিতর্কে সলমনের নাম জড়ালেও আমির বরাবরই বিতর্ক থেকে দূরে ছিলেন। কিন্তু এবার জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।

710

ঠিক কি কারণে আমিরকে ফোন করেছিলেন রিয়া, তা নিয়েও বাড়ছে জল্পনা। বলিউডের ঘনিষ্ঠ মহলের সঙ্গেও বেশ ভালই ওঠাবসা ছিল রিয়ার, তা স্পষ্ট।

810


এছাড়াও রকুলপ্রীতের সঙ্গে মোট ৪৪ বার কথা হয় রিয়ার। ফোন ছাড়াও এসএমএসেও যোগাযোগ ছিল অভিনেত্রীর।

910

ইতিমধ্যেই দুবার ইডির জেরার মুখে পড়েছে অভিনেত্রী সহ তার বাবা ও ভাই। আদিত্য রায় কাপুরের সঙ্গে ১৬ বার ফোনে কথা হয়েছে বলে জানাচ্ছেন সিডিআর। এছাড়াও শ্রদ্ধা কাপুরের সঙ্গে যোগাযোগ ছিল।

1010


এছাড়া যাকে নিয়ে হাজারো বিতর্ক সেই বিখ্যাত পরিচালক মহেশ ভাটের সঙ্গে শুধু জানুয়ারি মাসে ১৬ বার কথা হয়েছে রিয়ার।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nana Patekar: শের খানের গর্জন মনে আছে? 'জাঙ্গল বুক'-এ মোগলির শত্রুর গলায় ছিলেন নানা পাটেকর
Recommended image2
Nana Patekar: 'ভারতীয় চলচ্চিত্রের সত্যিকারের কিংবদন্তি,' নানার প্রতি শ্রদ্ধা বিরাট, সচিনদের
Recommended image3
Actor Dhanush Political Entry: বিজয়ের পর এবার রাজনীতিতে ধনুশ? রজনীকান্তের ইশারায় জল্পনা তুঙ্গে
Recommended image4
Drishyam 3 Box Office: বক্স অফিসে ঝড় তুলল অজয় দেবগনের দৃশ্যম ৩, জানুন কালেকশন
Recommended image5
Nana Patekar Death: রাজনীতিতে আসার দুর্দান্ত অফার সটান ফিরিয়েছিলেন! এক নজরে নানা পাটেকরের বর্ণময় চরিত্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved