MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • 'কুৎসিত মানেই তারা অভিনয় করতে পারে', নওয়াজ থেকে কঙ্গনা, তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সোনম

'কুৎসিত মানেই তারা অভিনয় করতে পারে', নওয়াজ থেকে কঙ্গনা, তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সোনম

সোনম কাপুর এবং তাঁর নো ফিল্টার মুখ নিয়ে নতুন কিছুই বলার নেই। বলিউডে কঙ্গনা রনাওয়াত এবং রাখি সাওয়ান্ত ছাড়া এমন খুব কম তারকা আছেন যাঁরা ডিপ্লোম্যাটিকালি উত্তর না দিয়ে সরাসরি বিতর্কিত মন্তব্য করে ফেলেন। ঐশ্বর্য রাই বচ্চনকে আন্টি বলা থেকে শুরু করে দীপিকা পাডুকোনের পিআর টিমকে ওভারএথুসিয়াজটিক বলা, কিছুতেই পিছপা হননি সোনম। ফ্যাশন ডিভার জন্মদিনে এই বিশেষ বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ না তুললে যেন তাঁর জন্মদিন অসম্পূর্ণই থেকে যাবে। সোনমের ক্যানডিডনেস যেন দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। বলিউডে পা রাখার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন নিজের মন্তব্যের জন্য। যদিও তাতে তেমন পাত্তাই দেন না তিনি।

2 Min read
Author : Adrika Das
Published : Jun 09 2020, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

কফি উইথ করণে আসা মানেই কোনও না কোনও বিতর্ক উঠে আসবেই প্রতিটি এপিসোড থেকে। তেমনই সোনম যতবার এসেছেন ততবারই বিতর্কে উঠে এসেছে তাঁর নাম। 

211

প্রথমেই এসে রণবীর কাপুরের বিষয় তিনি বলেছিলেন রণবীর কাপুর একজন ভাল বন্ধু হতে পারে কিন্তু তাঁকে প্রেমিক হিসেবে একেবারেই ভাল বলা যায় না। 

311

কারণ এই বলিউড হিরো নাকি একেবারে মামাজ বয়। মা নীতু কাপুরের কথা ছাড়া এক পাও নড়ে না। এ কথা অবশ্য রণবীরের ঘনিষ্ঠ মহলও বলেছে, মায়ের পছন্দের মেয়েকেই নাকি বিয়ে করবেন তিনি। 

411

রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে একই কাউচে বসে রণবীর কাপুর এবং অন্যান্য তারকাদের ব্যাপারে নানা মন্তব্য করেই, পরে আরও একটি সিজনে এসে দীপিকার বিষয় মন্তব্য করে বসেন তিনি।

511

দীপিকার পিআর টিম নাকি ওভারএনথুসিয়্যাজটিক। দীপিকা তাই জন্য নাকি জনপ্রিয়তার শীর্ষে উঠছেন এবং তাঁকে নিয়ে সারাক্ষণ খবর ছাপা হচ্ছে। 

611

দীপিকার স্টাইল সেন্স তিনি বলেছিলেন দীপিকার নাকি নিজের কোনও ফ্যাশন সেন্স নেই। বাকিরা যা পরে, তাই নাকি তিনি পড়েন। নিজের ফ্যাশন সেন্স থাকাটা প্রয়োজন যা দীপিকার নেই।

711

একই এপিসোডে তিনি আরও এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউডের হাটকে অভিনেতাদের নিয়ে। তিনি জানান, যাঁরা খুব একটা দেখতে ভাল নয় তাঁরাই ভাল অভিনয় করতে পারেন।

811

"যাঁরা কুৎসিত তাঁরাই অভিনয় করতে পারে আর কেউ পারে না। নীরজা দেখারা পর সকলের মনে হয়েছিল আমিও অভিনয় করতে পারি। তাহলে কেন বারবার এটাই দেখানো হবে যে যাঁরা কুৎসিত তাঁরাই অভিনয় পারে।"

911

তিনি এই মন্তব্যের জেরে সরাসরি টার্গেট করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকিকে। এই মন্তব্যের পরই বিতর্ক সমস্ত সীমা ছাড়ায়। নেটিজেনের তোপে মুখে পড়েছিলেন সোনম।

1011

নেটিজেনরা কমেন্টে লিখতে শুরু করেন, "প্রথমত তোমার জন্য নীরজা হিট হয়নি। জিম সর্বের অভিনয়ের জন্যই ছবিটার প্রশংসা করেছে সকলে। তাহলে কি ওনাকেও কুৎসিত বলবে তুমি।"

1111

তাদের আরও দাবি, "সোনমের কথা তাহলে তো কঙ্গনা, আলিয়া, দীপিকা, প্রিয়াঙ্কা, নওয়াজ, রণবীর সকলেই কুৎসিত। কারণ প্রত্যেকেই অভিনয় পারে। আর এই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের দমে মানুষ টিকেছে, ফ্যাশনের দমে নয়। তোমার বলিউডে না এসে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত ছিল।"

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
মর্দানি ৩ ছবিতে ভিলেনের চরিত্রে সকলের নজর কেড়েছেন ‘আম্মা’, জেনে নিন তাঁর আসল পরিচয়
Recommended image2
OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Recommended image3
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন
Recommended image4
গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Recommended image5
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved