MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • রাজের 'পর্নোগ্রাফি' ব্যবসায় কি জড়িত শিল্পা শেট্টি, কেন নিজেকে আড়াল করছেন, তদন্তে মুম্বই পুলিশ

রাজের 'পর্নোগ্রাফি' ব্যবসায় কি জড়িত শিল্পা শেট্টি, কেন নিজেকে আড়াল করছেন, তদন্তে মুম্বই পুলিশ

পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে  সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মধ্যে ছড়িয়ে দিত রাজ। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট, শুধু তাই নয়, এর পাশাপাশি খোঁজ মিলল পর্ন শুটের বাংলোরও। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। তবে কি রাজের পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত শিল্পা শেট্টিও। তদন্ত খতিয়ে দেখছে পুলিশ।

2 Min read
Author : Riya Das
| Updated : Jul 22 2021, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রাকে। ইতিমধ্যেই সোমবার রাতেই তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এবং রাজ ছাড়াও এই মামলায় আরও ৯ জন ধরা পড়েছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

আদালতেও মিলল না রেহাই। আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে রাজকে। যা নিয়ে শোরগোল পড়ে  গিয়েছে টিনসেল টাউনে।
 

311

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেট্টি। তবে কি রাজের পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত শিল্পা শেট্টিও। তদন্ত খতিয়ে দেখছে মুম্বইপুলিশ।
 

411


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই মামলায় শিল্পার কোনও যোগসূত্র সামনে আসেনি। তবে শিল্পার ভূমিকা না থাকলেও তদন্তের খাতিরে ছাড় দেওয়া হচ্ছে না নায়িকাকে।
 

511

সূত্রের খবর, ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রা আর্মস প্রাইম মিডিয়া নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ছয় মাস পর সেই কোম্পানির আওতায় তৈরি হয় হটশটস নামের ভিডিও অ্যাপটি।
 

611

যদিও পরবর্তীতে লন্ডনের ব্যবসায়ী প্রদীপ বক্সীকে ২৫ হাজার মার্কিন ডলারে এই অ্যাপ বিক্রি করে দেন রাজ। কিন্তু হটশটসের যাবতীয় কাজ চলত রাজের অর্ডারেই।

711


শালীনতার মাত্রা ছাড়াতেই ২০২০ সালের জুন মাসের গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে বাতিল করে দেওয়া হয় এই অ্যাডাল্ট অ্যাপ।
 

811

রমরমিয়ে কীভাবে চলত অশ্লীল ছবি এই চক্র, গ্রেফতার হতেই তা ফাঁস করল মুম্বই পুলিশ। এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে সেখানে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ কুন্দ্রা, তেমনটাই দাবি মুম্বই পুলিশের।

911


 পুলিশের হাতে এসেছে  রাজ কুন্দ্রার হোয়াটসঅ্যাপ চ্যাট, শুধু তাই নয়, এর পাশাপাশি খোঁজ মিলল পর্ন শুটের বাংলোরও। এইচ অ্যাকাউন্ট নামে একটি গ্রুপ রয়েছে, যার অ্যাডমিন শিল্পার স্বামী রাজ। এবং পর্ন সাইটের সমস্ত লাভ-ক্ষতির হিসেব করা হতো এখানে।

1011

মুম্বই পুলিশের আরও সন্দেহ, হটশটস নামে যে অ্যাপে পর্নোগ্রাফি আপলোড হতো তারই হিসেব চলত এই গ্রুপে। হোয়াটসঅ্যাপ চ্যাটের পর সন্ধান মিলেছ পর্ন ছবি শুটের বাংলোর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মাড আইল্যান্ডের একটি বাংলোয় তল্লাশি চালায় পুলিশ। 

1111

পর্নোগ্রাফির জন্যই এই বাংলো ভাড়া নেওয়া হয়, সেখান থেকে ন জনকে পর্ন ছবি  বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিলস জানিয়েছে পুলিশ। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সেই বাংলোরও কিছু ছবি প্রকাশ্যে এসেছে। বাংলোটির ভাড়া প্রায় নাকি কোটি টাকার কাছাকাছি।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image2
Sai Pallavi Remuneration: রামায়ণে সীতা হওয়ার জন্য সাই পল্লবী কত টাকা নিচ্ছেন? পারিশ্রমিক শুনলে চমকে যাবেন!
Recommended image3
Drishyam 3 Box Office: ভারতের বাজারে কত টাকার ব্যবসা করল দৃশ্যম ৩? প্রকাশ্যে এল রিপোর্ট
Recommended image4
Sanjay Gupta Director Dies: পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!
Recommended image5
৫৭ বছরে থামল জীবন, ‘কাঁটে’ থেকে ‘কাবিল’- পরিচালক সঞ্জয় গুপ্তার উপহার দেওয়া সেরা ছবির তালিকায় কী কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved