MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • সর্বশেষ গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের কথা বললেন বিজ্ঞানীরা

সর্বশেষ গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের কথা বললেন বিজ্ঞানীরা

করোনা মহামারী সারা দুনিয়াকে ছেয়ে ফেলেছে।  দাবানলের মতো পৃথিবীর ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। পৃথিবীরএক কোটি ৩২ লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এখনও পর্যন্ত ৫ লক্ষ ৭৬ হাজারেরও অধিক মৃত্যু হয়েছে। যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে করোনা আজকাল মৃত্যুর এক হোলি খেলায় মেতে উঠেছে। এর শেষ কোথায় গিয়ে ঠেকবে তা সঠিক করে কোন বিশেষজ্ঞই বলতে পারছেন  না। এই অবস্থায় ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের সন্ধান দিলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। লন্ডনে কিংস কলেজের বিজ্ঞানীরা বলছেন, তারা ছয় ধরনের কোভিড-১৯ রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 20 2020, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বিশ্বকে ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের সন্ধান দিলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত  ব্রিটেন, আমেরিকা ও সুইডেনের কোভিড সিমটমস স্টাডি অ্যাপ ব্যবহারকারীদের থেকে তথ্য নিয়ে ৬ রকমের করোনাভাইরাসের অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

পাশাপাশি গবেষকরা লন্ডনের বিভিন্ন হাসপাতালে ওই সময় চিকিৎসাধীন করোনা রোগীদেরও পর্যবেক্ষণ করেছেন। তারপরেই ৬ রকমের করোনাভাইরাস ও তাদের বিভিন্ন উপসর্গগুলির সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

39


গবেষকদের এই দলটি দেখেছেন যে, একেক ধরনের রোগে সংক্রমণের তীব্রতা একেক রকমের। এসব থেকে বোঝা যায়, শ্বাস-প্রশ্বাস গ্রহণে কার কী ধরনের সাহায্যের প্রয়োজন।

49


১. ফ্লুর মতো কিন্তু জ্বর থাকে না আক্রান্তদের। বরং  মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, পেশীতে ব্যথা, কাশি, গলা ব্যথা, বুকে ব্যথার মত উপসর্গ দেখা যায়

59

২. এই ক্ষেত্রে ফ্লুর মতো সঙ্গে  জ্বর থাকে।  এক্ষেত্রে উপসর্গ হিসাবে থাকে মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, গলা ব্যথা, গলা ভাঙা, জ্বর, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া।

69

৩. করোনার তৃতীয় ধরণ হল গ্যাস্ট্রোইনটেসটিনাল । এক্ষেত্রে উরসর্গগুলি হল  মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া, গলা ব্যথা, বুকে ব্যথা। তবে এক্ষেত্রে আক্রান্তদের সর্দি- কাশির মতো সমস্যা থাকে না।

79

৪. করোনাভাইরাসের চতুর্থটির ক্ষেত্রে লক্ষণগুলি হল  ক্লান্তি ও দুর্বলতা,  মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা।

89


৫. গুরুতর মাত্রার বিচারে এই করনোা সংক্রমণটি অন্যতম। এর উপসর্গগুলি হল বিভ্রান্তি, মাথা ব্যথা, ঘ্রাণশক্তি কাজ না করা , ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, পেশীতে ব্যথা।

99


৬. ছয় নম্বর করোনা সংক্রমণটিতে  পেট ও শ্বাস-প্রশ্বাসজনিত  সমস্যা দেখা দেয়। এর লক্ষণগুলি হল  মাথা ব্যথা, ঘ্রাণশক্তি কাজ না করা , ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
France Protest Update: ধ্বংসের মুখে দাঁড়িয়ে ফ্রান্স? ম্যাক্রোঁর ইস্তফার দাবিতে রাস্তায় মানুষের ঢল, তুমুল বিক্ষোভ
Recommended image2
Now Playing
Typhoon Champi: টাইফুন চাম্পির দাপটে বিপর্যস্ত গোটা তাইওয়ান! সমুদ্রের ঢেউয়ে সব শেষ
Recommended image3
Farooq Abdullah: 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!
Recommended image4
ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই সামরিক বিমানের! মৃত ৪ পাইলট
Recommended image5
পুনর্জন্ম বলে সত্যি কি কিছু হয়? পূর্বজন্ম নিয়ে বৈজ্ঞানিকদের হাতে এল গাণিতিক প্যাটার্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved