MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বর্ধমানের পাত্র-পাত্রী ভিনদেশি, ভার্চুয়াল বিয়েতে দুই বাংলার আজব মিশেল

বর্ধমানের পাত্র-পাত্রী ভিনদেশি, ভার্চুয়াল বিয়েতে দুই বাংলার আজব মিশেল

পাত্র এপার বাংলার বর্ধমানের বাসিন্দা। আর পাত্রী সদূর কুয়েতের। করোনা আবহের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক অবশেষে গড়াল বিয়েতে। মুসলিম রীতি মেনেই ভার্চুয়ালে বিয়ে সম্পন্ন হল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কুয়েত থেকে বাংলাদেশের ঢাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পাত্রী। আর সেখান থেকেই কাটোয়া দাঁইহাটের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক মীর আবু তালেব বিয়ে করলেন কুয়েতের সাহেরান ফতেমাকে। মুসলিম বিবাহ আইনে কাজির উপস্থিতিতে বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার টাকা দেন। অন্যদিকে মোহরের বিনিময়ে শাদি কবুল করলেন সাহেরান ফতেমা। বিবাহের সবই রীতি সম্পন্ন হল ভার্চুয়ালে।    

2 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 17 2020, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

করোনার থাবায় জনপ্রিয়তা পেয়েছে ভার্চুয়াল মিটিং। জমায়েত এড়াতে ভার্চুয়ালে বিয়েও হয়েছে। এবার ভার্চুয়াল বিয়েতে নজিরবিহীন মিশে গেল দুই বাংলা। 

26

ভিন দেশ কুয়েতের কন্যাকে ভার্চুয়ালে বিয়ে করলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা। করোনা আবহের মধ্যে কুয়েত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন পাত্রী। আর সেখান থেকেই অভিনব ভাবে মিশে গেল এপার বাংলার সঙ্গে ওপার বাংলা। মুসলিম রীতি মেনেই সামনে ল্যাপটপ রেখে বিয়ে করলেন দুই জন। তিন বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেল ভার্চুয়াল বিয়ের মাধ্যমে।

36

পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা মীর আবু তালেব বিয়ে করলেন কুয়েতের কন্যা সাহেরান ফতেমাকে। বাংলাদেশ থেকে কন্যার বিয়ের আয়োজন হওয়ায় মুসলিম বিবাহ আইন মেনে কাজির উপস্থিতিতে বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার টাকা দেন। অন্যদিকে, মোহরের বিনিময়ে শাদি কবুল করলেন সাহেরান ফতেমা। তবে সবই অনলাইনে।

46

কিন্তু, ভার্চুয়াল বিয়ে কীভাবে মিশল দুই বাংলা? পরিবার সূত্রে জানা গেল, ২০১৮ সালে মার্চ মাস মাসে সাহেরান ফতেমা কুয়েত থেকে ভেলোরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। একই সময়ে ওই হাসপাতালে গিয়েছিলেন কাটোয়ার দাঁইহাটের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক মীর আবু তাহের আলি। সেখানেই দুজনের পরিচয় হয়। 

56


দুজনের পরিচয় পরই সম্পর্ক ভালবাসা পর্যন্ত গড়িয়ে যায়। চিকিৎসার জন্য ২০২০ সালে জানুয়ারি মাসে ফের একই হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন দুই পরিবার। ব্যাস, সেখানেই একটি হোটেলে বাগদান পর্ব সম্পন্ন হয়।

66

এরপর, করোনা আবহে কুয়েত থেকে বাংলাদেশের ঢাকায় এসেছিলেন সাহেরাম ফতেমা। পাত্র মীর আবু তালেব দাঁইহাটের বাড়ি থেকেই বিয়ের আয়োজন করেন। রীতি মেনে বিবাহ সম্পন্ন হল নব দম্পতির। করোনা আবহের মধ্যে নজির গড়ল দুই বাংলা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election 2026: দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI
Recommended image2
SIR Voter List 2026: দ্বিতীয় দফার তালিকা প্রকাশ রাত ৯টায়, জানালেন সিইও! কতজনের নাম বাদ?
Recommended image3
BJP Manifesto: অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা
Recommended image4
ISF Candidate List: দল বদল করেই পছন্দের কেন্দ্রে প্রার্থী আরাবুল ইসলাম, ভাঙড়ে লড়ছেন নওশাদ সিদ্দিকী
Recommended image5
Dilip Ghosh: 'রাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মতো', ভোটের মুখে মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved