MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • জানেন কি, জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলেই খোয়াতে পারেন ২ লক্ষেরও বেশি টাকা

জানেন কি, জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলেই খোয়াতে পারেন ২ লক্ষেরও বেশি টাকা

প্রধানমন্ত্রীর জনধন যোজনায় দেশের গরিবদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে। জনধন যোজনা অনুযায়ী দেশের গরিব মানুষেরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টে গ্রাহকরা পাবেন একাধিক সুযোগ সুবিধা।  এবার জনধন  যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার  জনধন  অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো হলে সমস্যায় পড়তে পাড়েন গ্রাহকদের ৷ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক  না করানো থাকলে সমস্ত রকম সুযোগ সুবিধাও আটকে দেওয়া হবে ৷ প্রধানমন্ত্রীর জনধন যোজনায় এই অ্যাকাউন্টে গ্রাহকদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷  এছাড়াও অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক সুবিধা পায় গ্রাহকরা। তবে জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে কী কী সমস্যায় পড়তে হতে পারে, দেখে নিন একনজরে।

2 Min read
Author : Riya Das
Published : Jul 17 2021, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

এবার জনধন  যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার  জনধন  অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করানো হলে সমস্যায় পড়তে পাড়েন গ্রাহকদের ৷ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক  না করানো থাকলে সমস্ত রকম সুযোগ সুবিধাও আটকে দেওয়া হবে ৷ 

27


জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করলেই লোকসান হতে পারে  ১.৩০ লক্ষ টাকা। কারণ এই জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের রুপে কার্ড দেওয়া হয়ে থাকে ৷ এবং এই কার্ডে ১ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স পাওয়া যায় ৷ আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা পাবেন না ৷ এর জেরে ১ লক্ষ টাকা লোকসান হবে আপনার ৷

37


এছাড়াও জনধন অ্যাকাউন্টে আপনি ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার পাওয়া যায় ৷ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই এই সুবিধা মিলবে ৷ তা না হলেই পুরোটাই বাতিল হয়ে যাবে।

47


আপনার ব্যাঙ্কে গিয়ে জনধন  অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে লিঙ্ক করানোর জন্য।

57

এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও জনধন  অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন।

67

এসবিআই-তে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে গ্রাহকরা নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে 'ইউআইডি' স্পেস 'আধার নম্বর' স্পেস  'অ্যাকাউন্ট নম্বর' লিখে '৫৬৭৬৭৬'নম্বরে  মেসেজ পাঠিয়েও লিঙ্ক করাতে পারেন।

77


এসএমএস ছাড়াও এটিএম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ কিন্তু এক্ষেত্রে আধার কার্ডে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা মোবাইল নম্বর থাকলে লিঙ্ক করা কোনওভাবেই সম্ভব হবে না ৷
 

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
সাবধান! আগামীকাল থেকে দফায় দফায় ছুটি, টানা বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক! দেখুন তালিকা
Recommended image2
APSEZ Haldia Terminal: এখন আরও উন্নত হলদিয়া বন্দর! নেপথ্যে আদানি গ্রুপের দক্ষতা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Recommended image3
Crude Oil: যুদ্ধের জেরে আগুন তেলের বাজার, ১৫ দিনে দাম বাড়ল ৪০ শতাংশের বেশি
Recommended image4
Stock Market Update: ধরাশায়ী শেয়ার বাজার! ক্ষতির পরিমাণ ৯ লক্ষ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Recommended image5
Stock Market Update: সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টেরও বেশি! নিফটি পৌঁছল ২৩,২৫০-এ, শেয়ার বাজারের খারাপ অবস্থা অব্যাহত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved