MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ১৪ এপ্রিলের পর কি বাড়ছে লকডাউনের মেয়াদ, জেনে নিন সমীক্ষায় কত শতাংশ মানুষ রায় দিলেন পক্ষে

১৪ এপ্রিলের পর কি বাড়ছে লকডাউনের মেয়াদ, জেনে নিন সমীক্ষায় কত শতাংশ মানুষ রায় দিলেন পক্ষে

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যে। মৃতের সংখ্যা এক লক্ষ ছুঁতে চলেছে। পৃথিবীর ২০০টিরও বেশি দেশে ছড়িয়েছে সংক্রমণ। পশ্চিমি বিশ্বের আধুনিক দেশগুলি করোনার সংক্রমণে দিশেহারা। এই অবস্থায় ভারতে সংক্রমণ আটকাতে চলছে ২১ দিনের লকডাউন। যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে। তারপর লকডাউন বাড়বে কিনা তা নিয়ে এখন জোর আলোচনা চলছে ভারতজুড়ে। বিশেষজ্ঞরাও লকডাউন বাড়ানোর পথে মত দিচ্ছেন। ভারত সরকারও সেই দিকেই ইজ্ঞিত দিচ্ছে। এই অবস্থায় দেশের আমজনতা কী চাইছেন, তা নিয়ে করা হয়েছিল একটি সমীক্ষা। ফলাফল কিন্তু বলছে গোটা দেশ করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে লকডাউনের পথেই হাটতে চাইছে

2 Min read
Author : Asianet News Bangla
Published : Apr 10 2020, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
করোনা পরিস্থিতি নিয়ে ২৪ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন রাত ১২টা থেকেই দেশজুড়ে ২১ দিনের জন্য জারি করা হয় লকডাউন। 
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
অত্যাবশ্যক পরিষেবা ছাড়া বর্তমানে দেশে বন্ধ রয়েছে অন্যান্য সমস্ত পরিষেবা। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস, কাছারি, কল, কারখানা সব খানেই ঝুলছে তালা। বন্ধ রয়েছে সিনেমাহাল, বিউটি পার্লার, স্পা, সুইমিংপুল, জিম, মল।
310
২১ দিনের লকডাউনে বিশাল আর্থিক ক্ষতির মুখে দেশের আর্থিক ব্যবস্থা। কাজ হারিয়েছেন অস্থায়ী শ্রমিকরা। রুজি রুটি বন্ধ হয়ে গিয়েছে দেশের কোটি কোটি মানুষের।
410
 এই পরিস্থিতিতে লকডাউন বাড়ানো হবে কিনা তা নিয়ে জোড় আলোচনা চলছে নানা মহলে। বিষয়টি নিয়ে সকলের পরামর্শ নিচ্ছে ভারত সরকার। তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির দিকেই ইজ্ঞিত দিয়েছেন প্রধানমন্ত্রী।
510
 আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে শেষ হতে চলেছে ২১ দিনের লকডাউন। তার আগেই ১১ তারিখ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তার পরেই এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারে ভারত সরকার।
610
 ইতিমধ্যে একাধিক রাজ্য সরকারও কেন্দ্রকে লকডাউন পিরিয়ড বাড়ানোর ব্যাপারে অনুরোধ করেছে। ওড়িশা সরকার নিজের রাজ্যে লকডাউনের সময় বাড়িয়ে ৩০ এপ্রিল করে দিয়েছে।
710
সমীক্ষা বলছে এদেশের আম জনতাও লকডাউনের পক্ষে সায় দিয়েছে। ৮৮ শতাংশ মানুষই লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে রায় দিয়েছেন।
810
একটি অ্যাপের সাহায্যে দেশবাসীর সামনে রাখা হয়েছিল প্রশ্ন।  ১ লক্ষ ১০ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছিল এই সমীক্ষায়। 
 
910
লকডাউনে মানুষকে গৃহবন্দি থাকতে বলা হচ্ছে। কিন্তু খাবার ও অন্যান্য অত্যাবশ্যক পণ্য জোগাড় করতে বাইরে বের হতে হচ্ছে মানুষকে। সেজন্য অনলাইনে যাতে এবার খাদ্যসামগ্রী অর্ডার করার বিষয়টিতে সরকার জোড় দেয় সেই নিয়ে অনুরোধ করেছেন ৮৮ শতাংশ মানুষ।
1010
সরকারি ক্ষেত্রের পাশে বেসরকারি ক্ষেত্রও যাতে কোভিড ৯২ পরীক্ষা করতে পারে তার অনুমতি দেওয়া হোক। সমীক্ষায় দাবি তুলেছে ৯২ শতাংশ মানুষ।

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
QDENGA Vaccine: ভারতে ডেঙ্গির প্রথম ভ্যাকসিন! ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য অনুমোদন পেল 'কিউডেঙ্গা'
Recommended image2
Now Playing
Kalyan Banerjee Suspend: লোকসভায় নজিরবিহীন সিদ্ধান্ত! কল্যাণকে সাসপেন্ড করা হল কেন?
Recommended image3
Right to Protest: বিক্ষোভ দেখানো মানেই কি গ্রেফতার? কী বলছে সংবিধান, কী বলছে আইন? জেনে নিন এক ক্লিকে
Recommended image4
8th Pay Commission DA Merger: মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করার দাবি কেন হচ্ছে! দেখুন সম্পূর্ণ হিসাব
Recommended image5
Monsoon: জুলাইতে বর্ষার কামব্যাক, খরিফ চাষে ফিরছে আশা, তবু চিন্তা কাটছে না! কেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved