MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • COVID 19: লাফিয়ে সংক্রমণ কলকাতায়, চিন্তা বাড়িয়ে ফের মৃত্যু উত্তরবঙ্গে

COVID 19: লাফিয়ে সংক্রমণ কলকাতায়, চিন্তা বাড়িয়ে ফের মৃত্যু উত্তরবঙ্গে

 ফের লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণ সারা বাংলায়।  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলার দৈনিক সংক্রমণ প্রায় ৫০ এর নীচে। তবে এখনও আশঙ্কা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। এদিকে কোভিডে ৬ জেলায় এখনও থামেনি মৃত্যু।  যা পুজোর আগে নিশ্চিত রূপে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭৫১ জন  এবং মৃত্যু হয়েছে ৯ জনের। দেখুন কলকাতা সহ রাজ্যের কোভিড চিত্র। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 09 2021, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট ফের বেড়েছে। একদিকে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। তারই মাঝে  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে  রাজ্যে।  তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৬ জেলায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,সেই ৬ জেলার লিস্টে  মৃত্যুতে একই সংখ্যা রয়েছে নদিয়া। দ্বিতীয় স্থানে দার্জিলিং।  কলকাতা তথা রাজ্যজুড়ে ভ্য়াকসিনেশন বৃদ্ধির সঙ্গেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
 

310

বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৯ জন। নদিয়া জেলা ৩ জন, দার্জিলিংয়ে ২ জন এবং জলপাইগুড়ি, মলদহ, হুগলি, উত্তর ২৪ পরগণায় জেলায়  ১ জন প্রাণ হারিয়েছেন। 

410

বুধবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিন যেসকল জেলায় মৃত্যু থামছিল না, তারাও এবার  মৃত্যু শূণ্য হয়েছে। মৃত্যু থেমেছে  দক্ষিণ ২৪ পরগণায়
,মুর্শিদাবাদ  , হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম  বর্ধমান,   কালিংপং, জেলা।  
 

510

বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১২৮ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১৩,৮০৩ জন। মহানগরে  মোট মৃতের সংখ্যা ৫০১৫ জন। নতুন করে কোভিড জয়ী হয়েছেন ১২৩ জন।

610

  রাজ্যের সব জেলার থেকে দৈনিক সংক্রমণ নিয়ে শীর্ষে কলকাতা। আর একবারে পাশাপাশি  দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগণা।  উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যাও রীতিমত চিন্তার কারণ। ফের এই জেলার সংক্রমণ ১০০ পেরিয়েছে।

710

বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১১৬ জন। দক্ষিণ ২৪ পরগণাতেও একদিনে আক্রান্তের সংখ্যা ৫৯ জন  ।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ২৪ জন। তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ দার্জিলিংয়ে।
 

810

বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭৫১ জন । যা আগের থেকে ফের বেড়েছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮, ৩৮৭ জন থেকে সামান্য কমে  ৮, ২৮৮  জন ।
 

910

বুধবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পুজোর আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে অনেকেই। কোভিড জয়ীর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে।পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪১ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২৭, ১০৯ জন। 

1010

 


বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার  ৯৮.২৪ শতাংশ থেকে বেড়ে  ৯৮.২৭ শতাংশ। রোজই একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। যা আগের থেকে অনেকটাই আশা যুগিয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
BJP News: আগামী পাঁচ বছরে কী কী ঝড় তুলবে বিজেপি? এশিয়ানেট নিউজ বাংলায় খোলাখুলি বিধায়ক অমরনাথ শাঁখা
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: বেসরকারী স্কুলের ফি কমানো নিয়ে বড় কথা ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
Recommended image3
Chandranath Rath Murder Case: মূল অভিযুক্ত গ্রেফতার! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক খুনে বড় সাফল্য
Recommended image4
Now Playing
শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে চলেছে রাজ্য? খোদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Suvendu Adhikari On Damayanti Sen: পালাবদল হতেই দময়ন্তীকে ফেরালেন শুভেন্দু, নতুন কোন পদে দুঁদে আইপিএস?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved