MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Coronavirus- রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কম, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

Coronavirus- রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কম, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

রাজ্যে এখন একের পর এক উৎসব লেগে রয়েছে। দুর্গাপুজোর আগে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, দুর্গাপুজোর পর থেকে তা ফের বাড়তে শুরু করে। এই মুহূর্তে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Oct 31 2021, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় হাজারের সামান্য নিচে রয়েছে। শুক্রবার দৈনিক সংক্রমণ ৯৮২ ছিল। কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা খানিকটা কমেছে।

210

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮০জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২৭২। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪।

310

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮০ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৩১০। 

410

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২। তারপর উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং। 

510

২৪ ঘণ্টায় মালদহে আক্রান্তের সংখ্যা ১২, কালিম্পংয়ে ৩ জন, আলিপুরদুয়ারে ৪, উত্তর দিনাজপুরে ৩, কোচবিহারে ১১, জলপাইগুড়িতে ১৪, দক্ষিণ দিনাজপুরে ১৬ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৪১ জন।

610

রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৪৮ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৮৫ জন। এরপর রয়েছে হাওড়া ও হুগলি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৮২। আর হুগলিতে আক্রান্ত ৭৩ জন।

710

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এই দুই জেলায় আক্রান্ত হয়েছেন ২ জন করে। তারপর রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। 

810

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, মুর্শিদাবাদে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে। 

910

গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮০ জন।  

1010

কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাস্ক না পরলেই করা হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যেই বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal SIR: রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করল সুপ্রিম কোর্ট, কারণ কী? জানুন
Recommended image2
'রাজনীতি করবেন না', মমতার সওয়াল নিয়ে হিন্দু মহাসভার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Recommended image3
West Bengal SIR case: 'SIR-এ কোনও বাধা নয়, ERO-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন' নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image4
‘আমি অস্বীকার করি’, SIR নিয়ে কবিতা লিখলেন 'সাক্ষী' অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image5
ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved