MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Coronavirus- উৎসবের মধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯১৮

Coronavirus- উৎসবের মধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯১৮

রাজ্যে এখন একের পর এক উৎসব লেগে রয়েছে। দুর্গাপুজোর আগে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, দুর্গাপুজোর পর থেকে তা ফের বাড়তে শুরু করে। এই মুহূর্তে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছে। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা।

2 Min read
Author : Maitreyi Mukherjee
Published : Nov 05 2021, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় হাজারের সামান্য নিচে রয়েছে। বুধবার দৈনিক সংক্রমণ ৯১৯ ছিল। কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা একটু কমে গিয়েছে। 

210

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১৮ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ২২৮। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৬ হাজার ৩৩২।

310

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৩ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ১৯৩। 

410

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ২ জন। তারপরই রয়েছে কালিম্পং। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪। তারপর উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং। 

510

২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৭, মালদহে ১১, উত্তর দিনাজপুরে ১৩, কোচবিহারে ১০, জলপাইগুড়িতে ১৫, দক্ষিণ দিনাজপুরে ২৮ ও দার্জিলিংয়ে আক্রান্ত ৩০ জন।

610

রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২২৮ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৫৬ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৭৭ জন। এরপর রয়েছে হাওড়া ও হুগলি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৭৪। আর হুগলিতে আক্রান্ত ৫৪ জন।

710

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া, ঝাড়গ্রামে ও মুর্শিদাবাদে। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ২ জন। আর ঝাড়গ্রামে ও মুর্শিদাবাদে ৮জন করে আক্রান্ত হয়েছেন। 

810

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, নদিয়ায় ১ জন, হাওড়ায় ১ জন, উত্তর ২৪ পরগনায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন ও কলকাতায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

910

গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৩ জন।  
 

1010

কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাস্ক না পরলেই করা হচ্ছে গ্রেফতার। ইতিমধ্যেই বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অমিল পরিষেবা, দিনের প্রথম মেট্রো কখন? জানুন এক ক্লিকে
Recommended image2
রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?
Recommended image3
Ajker Bangla News Live: Kolkata Metro - দোলপূর্ণিমা উপলক্ষে সকাল থেকে অমিল পরিষেবা, দিনের প্রথম মেট্রো কখন? জানুন এক ক্লিকে
Recommended image4
দোলে শহর জুড়ে কড়া নজরদারি পুলিশের, থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও
Recommended image5
Weather Update: গরম নাকি বৃষ্টি? জেনে নিন আজ রঙের উৎসবের দিন কেমন থাকবে আবহাওয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved