MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?

রঙের উৎসবে ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ বিশেষ ট্রেন, কোন-কোন রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা?

Holi Special Train Service: রঙের উৎসবে মাতোয়ারা দেশবাসী। আজ হোলি। আর এই হোলি এবং দোলপূর্ণিমা উপলক্ষে দেশজুড়ে চলবে বিশেষ ট্রেন। পূরব রেলের শিয়ালদহ ডিভিশন থেকে চলবে একগুচ্ছ বিশেষ ট্রেন। ফলে ছোটোখাটো সফরের পরিকল্পনা থাকলে দেখে নিন ট্রেনের সময়সূচি।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 03 2026, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
দোলপূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা
Image Credit : Asianet News

দোলপূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা

রঙের উৎসবে মাতোয়ারা গোটাদেশ। আর এই হোলি উপলক্ষে এক-দু-দিন  ছুটি মেলায় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন অথবা বাড়ির বাইরে যারা থাকেন তারা বাড়ি ফিরতে পছন্দ করেন। হোলিতে প্রিয়জনের সঙ্গে রঙ খেলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। রঙের উৎসবে দেশজুড়ে চলবে একগুচ্ছ বিশেষ ট্রেন। কোথায় এবং কখন ছাড়বে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারির প্রতিবেদন।

27
হোলি উৎসব উপলক্ষে বিশেষ ট্রেন
Image Credit : X

হোলি উৎসব উপলক্ষে বিশেষ ট্রেন

সূত্রের খবর, হোলি ও দোল উৎসবে ট্রেনের টিকিটের বাড়তি চাহিদা মেটাতে বড় ঘোষণা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবং ওয়েটিং লিস্টের সমস্যা কমাতে উত্তরবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও অসম রুটে চালানো হচ্ছে ৯ জোড়া বিশেষ ট্রেন। ফলে যারা এই সময়ে ঘুরতে যেতে চান টিকিটের জন্য তাদের হন্যে  হয়ে ঘুরতে হবে না। ট্রেন পরিষেবা বাড়তি থাকায় টিকিটও মিলবে পর্যাপ্ত পরিমাণে। 

Related Articles

Related image1
দোলে শহর জুড়ে কড়া নজরদারি পুলিশের, থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও
Related image2
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
37
বাড়ছে অসংরক্ষিত ট্রেনের সংখ্যা
Image Credit : X

বাড়ছে অসংরক্ষিত ট্রেনের সংখ্যা

পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবার দেশজুড়ে দোল ও হোলি উৎসব। আর এই ছুটি উপলক্ষে অনেকেই বাড়ি ফিরবেন। যার ফলে বাড়ি ফেরার পথে যাতে যাত্রী হয়রানি না হয়, তার জন্য শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একগুচ্ছ বিশেষ পরিষেবা দিচ্ছে রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে যে, ৬৬,০০০ অতিরিক্ত বার্থের পাশাপাশি অসংরক্ষিত ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।

47
বিশেষ ট্রেন ও সময়সূচী:
Image Credit : Train\IndianRailways

বিশেষ ট্রেন ও সময়সূচী:

পূর্ব রেল সূত্রে খবর, হোলি উপলক্ষে যে বিশেষ ট্রেনগুলি চলবে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলি হল- মধুবনী ও গোরক্ষপুর (বিহার/ইউপি): শিয়ালদহ–মধুবনী (০৩১৮৩/০৩১৮৪): শিয়ালদহ থেকে শনি ও মধুবনী থেকে সোমবার।  কলকাতা–মধুবনী (০৩১৮৫/০৩১৮৬ এবং ০৩১৮৭/০৩১৮৮): এই রুটে শুক্র, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ট্রেন চলবে। শিয়ালদহ–গোরক্ষপুর (০৩১৩১/০৩১৩২): শিয়ালদহ থেকে সোম ও বৃহস্পতি এবং গোরক্ষপুর থেকে বুধ ও শনিবার।

57
উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেন পরিষেবা
Image Credit : X/GMSRailway

উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেন পরিষেবা

রেল সূত্রে খবর,  উত্তরবঙ্গ ও ওড়িশা সফরে যারা যেতে ইচ্ছুক তাদের জন্যও রয়েছে বিশেষ ট্রেন। পূর্ব রেলের শিয়ালদহ ও কলকাতা ডিভিশন থেকে মিলবে এই অতিরিক্ত ট্রেনগুলি। রইল তালিকা- কলকাতা–নিউ জলপাইগুড়ি (০৩১২৯/০৩১৩০): কলকাতা থেকে শনিবার এবং এনজেপি থেকে সোমবার।  শিয়ালদহ–মালতীপতপুর (০৩১০১/০৩১০২): শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার এবং মালতীপতপুর থেকে প্রতি রবিবার (২২মার্চ পর্যন্ত)।

67
উত্তরাখণ্ড, অসম ও দিল্লি রুটের জন্যও বিশেষ ট্রেন
Image Credit : stockPhoto

উত্তরাখণ্ড, অসম ও দিল্লি রুটের জন্যও বিশেষ ট্রেন

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, কলকাতা–ডিব্রুগড় (০৫৯৩১/০৫৯৩২): প্রতি সোমবার যাতায়াত করবে।  কলকাতা–যোগনগরী ঋষিকেশ (০৪৩১১/০৪৩১২): বুধ ও শনিবার বিশেষ ট্রেন চলবে। কলকাতা–লালকুয়া (০৫০৫৯/০৫০৬০): কলকাতা থেকে প্রতি শনি ও লালকুয়া থেকে প্রতি বৃহস্পতিবার চলবে। এছাড়াও বেনারস রুটে শিয়ালদহ–প্রয়াগরাজ (০৩১০৩): বিশেষ হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

77
যাত্রী স্বাচ্ছ্যন্দে বাড়তি নজর
Image Credit : Getty

যাত্রী স্বাচ্ছ্যন্দে বাড়তি নজর

 এদিকে উৎসবের সময় সাধারণ কামরায় (জেনারেল বগিতে) যে বিশৃঙ্খলা দেখা যায়, তা রুখতে এবার স্টেশনগুলিতে আরপিএফ-এর বিশেষ টহলদারি থাকছে। শৌচাগার পরিষ্কার রাখা এবং পানীয় জলের সরবরাহ ঠিক রাখতেও বিশেষ নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। ফলে হোলি উপলক্ষে এইঅ বাড়তি ট্রেন পরিষেবা নির্বিঘ্নে  পরিচালনা করতে সোমবার থেকেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দোল
দেশের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Assembly Elections 2026: সবচেয়ে বেশি নাম বাদ গিয়েও সর্বাধিক ভোটার মুর্শিদাবাদেই, ২৩ এপ্রিল কতজন ভোট দেবে?
Recommended image2
West Bengal News: ডিএ-পিএফ অনিশ্চিত, সিভিক ভলান্টিয়ার-আশাকর্মীরা বেতন পাবেন না!
Recommended image3
Ajker Bangla Khabar Live: অষ্টম পে কমিশন-ডিএ বৃদ্ধির আগে একধাক্কায় বাড়ল এই ভাতা! মে মাসে মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
Recommended image4
Weather Kolkata: দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট আপডেট! কবে কখন বৃষ্টিতে ভিজবে বঙ্গ জানুন বিস্তারিত
Recommended image5
WB Assembly Election: সোমবার রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার, তার আগেই ১২ আইপিএস অফিসারকে সরিয়ে দিল কমিশন
Related Stories
Recommended image1
দোলে শহর জুড়ে কড়া নজরদারি পুলিশের, থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনীও
Recommended image2
ইউনূস শাসনে অতিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রপতি! প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শাহবুদ্দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved