MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • করোনাভাইরাসের 'এপিসেন্টার' উহানে এখন নতুন জীবন, লকডাউন তুলে নিচ্ছে চিন

করোনাভাইরাসের 'এপিসেন্টার' উহানে এখন নতুন জীবন, লকডাউন তুলে নিচ্ছে চিন

সারা বিশ্ব কাঁপছে করোনাভাইরাসের দাপটে। এমনকী ভারতেও ক্রমশ বাড়ছে করোনার দাপট। আতঙ্কের পরিবেশ এতটাই চরমে যে সরকার পর্যন্ত ভারতে লকডাউনের ঘোষণা করেছে। করোনাভাইরাসে এই মুহূর্তে সবচেয়ে সঙ্কটে ইটালি এবং স্পেন। ইউরোপের এই দুই দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। লকডাউনের ঘোষণা করেও মৃত্যু মিছিল এবং আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না। ভারতেও ইতিমধ্যে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। এমন এক পরিস্থিতিতে করোনাভাইরাসের কেন্দ্রবিন্দু বলে খ্যাতি পাওয়া চিনে-র উহান এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে বলে ঘোষণা করেছে চিন।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Mar 24 2020, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
করোনাভাইরাসের এপিসেন্টার ছিল উহান। কয়েক মাস আগেও মৃত্যুর মিছিল লেগেছিল এখানে। মৃত্যু এসে ঘরে ঘরে ছিনিয়ে গিয়েছে প্রাণ। আতঙ্কে চিনের হুবেই প্রদেশের এই শহর ছেড়ে পালিয়েছিল মানুষ। রাতারাতি উহান-কে ফেলে দেওয়া হয়েছিল লকডাউন-এর আওতায়। যেন মৃত্যুপূরী হয়ে উঠেছিল এই শহর। উহান থেকে করোনাভাইরাস এই মুহূর্তে বিশ্বজুড়ে এমন করে ছড়িয়ে পড়েছে যে তাকে মহামারী বলে ঘোষণা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
চিন জানিয়ে দিয়েছে উহান-এ এখন বইছে নতুন জীবন, নতুন আশা। করোনার গ্রাস অনেকটাই ঢিলে হয়েছে। তাই উহান থেকে পাকাপাকিভাবে ৮ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছে বেজিং।
35
তবে, উহান যে প্রদেশের রাজধানী সেই হুবেই প্রদেশে লকডাউন উঠে যাচ্ছে বুধবার, মানে ২৫ মার্চ, ২০২০। চিন সরকারের মতে হুবেই-এর অন্যান্য স্থানে গত কয়েক দিনে করোনাভাইরাসে মৃত্যুর কোনও খবর নেই। নতুন করে কেউ আক্রান্ত হননি। তাই হুবেই থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।
45
১৯ মার্চ থেকে হুবেই-এ নতুন করে আর আক্রান্তের খবর নেই। ২৪ তারিখ পর্যন্ত শূন্য আক্রান্ত এই প্রদেশে। এর আগে তিনি অন্তত ১০০০ টি করে আক্রান্তের সংখ্যা মিলছিল। উহানে অবশ্য এই মুহূর্তে রোজ নতুন আক্রান্তের সংখ্যাটা শূন্য না হলেও অনেকটাই কম। যেমন মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ উহানের হুবেই জেনারেল হাসপাতালে একজন মাত্র নতুন আক্রান্তের সংখ্যা নথিভুক্ত হয়েছে।
55
চিনে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উহানে এবং প্রদেশগতবাবে হুবেই-এ। এখানে ৬৭,৮০১ জনের শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৩১৬০ জনের।

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nobel Prize In Economics: অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
Recommended image2
US Tariff Policy: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক নীতি নিয়ে তোপ মার্কিন প্রেসিডেন্টের
Recommended image3
Today’s News in Bengali Live: Terrorist Killed in India - কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা লস্কর-ই-তৈবার শীর্ষনেতা মহম্মদ ফয়জানের, বিস্ফোরণে নিহত শীর্ষ নেতা
Recommended image4
Russia Ukraine Ceasefire: অবিলম্বে কার্যকর রাশিয়া-ইউক্রেনের ‘এনার্জি যুদ্ধবিরতি’, ঘোষণা ট্রাম্পের
Recommended image5
Riyadh Airport: রিয়াধ বিমানবন্দরে হুথি হামলায় হত ১২, জখম ১১ ভারতীয়-সহ ৩০০
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved