MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ১৫ বছর আগে আজকের দিনে ইতিহাস তৈরি করেছিলেন যুবরাজ সিং, ফিরে দেখা সেই স্মৃতি

১৫ বছর আগে আজকের দিনে ইতিহাস তৈরি করেছিলেন যুবরাজ সিং, ফিরে দেখা সেই স্মৃতি

২০০৭ সালে ১৯ সেপ্টেম্বর টি২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সংস্করণে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) ডু অর ডাই ম্যাচ। ব্য়াটিং করার সময় অ্যান্ড্র ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। সেই রাগ গিয়ে পড়ল পড়ে ওভারে স্টুয়ার্ট ব্রডের উপর। তারপরেরটা চিরকাল অমলিন থেকে যাবে ইতিহাসের পাতায়। ব্রডের ছটি বলই বাউন্ডারির বাইরে পাঠিয়েছিলেন যুবি। আজ সেই ঐতিহাসিক দিনের ১৫ বছর (15 Years) পূর্তি। আরও একবার ফিরে দেখা সেই ইতিহাস। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 19 2022, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ভারতীয় ক্রিকেটর ইতিহাসে সবথেকে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন যুবরাজ সিং। এমএসধোনির নেতৃত্বে ভারতীয় দলের টি২০ ও একদিনের বিশ্বকাপ জয়ে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০০৭ সালে টি২০ বিশ্বকাপে প্রথম সংস্করণে যুবরাজ সিং যে রেকর্ড গড়েছিলেন তা আজও ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপে অক্ষত। সেবার ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছয় মেরেছিলেন যুবরাজ। 

38

২০০৭ সালে ১৯ সেপ্টেম্বর, ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচে এক ওভারের ৬টি বলে ছ'টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ। স্টুয়ার্ড ব্রডের সেই ওভারে ডেলিভারি করা  ও বাউন্ডারির দিকে তাকানো ছাড়া কোনও কাজ ছিল না।

48

টি-২০ ক্রিকেটের ইতিহাসে যুবরাজের ১২ বলে হাফ-সেঞ্চুরিই হল এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরানের বিশ্বরেকর্ড। যুবরাজ সিং সেই ম্যাচে তাঁর ধ্বংসাত্মক ইনিংস শেষ করেন ১৬ বলে ৫৮ রান করে। ঘড়ি ধরে মোটে ১৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি। তাতেই ব্যক্তিগত পঞ্চাশ রানের গণ্ডি টপকে যান। মেরেছিলেন ৭টি ছয় ও ৩টি চার।

58

লেগ সাইডে সব সময় দুরন্ত ছিলেন যুবরাজ। ব্যাট হাতে লেগ সাইডের স্লগ সুইপ ও পুল রাতের ঘুম কারতো যুবরাজের প্রতিপক্ষ বোলারদের। তবে ছয় ছক্কার মধ্যে ছিল অফ সাইডে কভার ও পয়েন্টের ওপর দিয়েও ছয়।

68

নন স্ট্রাইকে দাঁড়িয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্ট্রাইকে বল ওভার বাউন্ডারির দিকে পাঠাচ্ছেন যুবি। মাসেল পাওয়ার হোক বা টেকনিক এভাবেই ছটি ছয় মারার পর সেলিব্রেশনে মেতেছিলেন যুবি ও মাহি।

78

স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে যুবরাজের সেই কীর্তি অমলিন হয়ে রয়েছে এবং থাকবেও। সঙ্গত কারণেই আইসিসি ও বিসিসিআই প্রতি বছর ১৯ সেপ্টেম্বর তারিখে নিয়ম করে ক্রিকেটপ্রেমীদের স্মরণ করিয়ে দেয় যুবরাজের সেই ধ্বংসাত্মক ইনিংসের কথা।

88

যুবরাজের সেই ইনিংস ১৫ বছর পরও এখনও সকলের মনে টাটকা। সকাল থেকে সেই বিধ্বংসী ইনিংসের বর্ষপূর্তির দিনে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন যুবি। নিজের পুরোনো ভিডিও দেখে নস্টালজিক পঞ্জাব দ্যা পুত্তরও।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved