MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ব্যাটে-বলে ধ্বংসাত্বক পারফরমেন্স সচিন পুত্রের, আইপিএল নিলামে হবে কি 'অর্জুনের লক্ষ্যভেদ'

ব্যাটে-বলে ধ্বংসাত্বক পারফরমেন্স সচিন পুত্রের, আইপিএল নিলামে হবে কি 'অর্জুনের লক্ষ্যভেদ'

প্রথমবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। নিলামে তাকে নিয়ে দর হাকাহাকির আগে মহড়া সাড়লেন সচিন পুত্র। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্স করলেন অর্জুন তেন্ডুলকর। এবার দেখার আইপিএল অর্জুনের ভাগ্যে কোনও দল জোটে কিনা।

1 Min read
Author : Sudip Paul
Published : Feb 15 2021, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

জানুয়ারি মাসেই মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটেছে অর্জুন তেন্ডুলকরের। সেই সুবাদেই আইপিএল নিলামে নিজের নাম নথিভূক্ত করেছেন সচিন পুত্র।

27

আইপিএল নিলামের চূড়ান্ত ২৯২ জনের তালিকাতে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। নিজের বেস প্রাইজ ২০ লক্ষ টাকা নির্ধারণ করেছেন মাস্টার ব্লাস্টারের ছেলে।
 

37

এবার আইপিএল নিলামের আগে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ফ্র্যাঞ্চাইজিগুলির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন অর্জুন তেন্ডুলকর। কার্যত একার কাঁধে ভর করে জেতালেন তার দলকে। 

47

মুম্বইয়ের ঘরোয়া টুর্নামেন্ট পুলিস শিল্ডে এমআইজি ক্লাবের হয়ে ইসলাম জিমখানার বিরুদ্ধে এক ওভারে ৫টি ছক্কা হাকানোর পাশাপাশি অনবদ্য ব্যাটিং করেন অর্জুন। ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৭৭ রানের ধ্বংসাত্বক ইনিংস খেলেন। 
 

57

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও অলরাউন্ড পারফরমেন্স করেন সচিন পুত্র।  বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন অর্জুন তেন্ডুলকর।
 

67


অর্জুনের নিংসের সুবাদে এমআইজি ৪৫ ওভারে ৩৮৫ রান করেন। জবাবে জিমখানা মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায়। ৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় এমআইজি ক্রিকেট ক্লাব।

77

আইপিএল ২০২১-এর নিলাম। তার ঠিক আগে অর্জুন তেন্ডুলকরের এই পারফরমেন্স ফ্র্যাঞ্চাইজিগুলির ডায়েরিতে জায়গা করে নিতে পারে কিনা তার উত্তর মিলবে ১৮ ফেব্রুয়ারি।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunrisers vs Royals: দুই নতুন বোলারের দাপটে প্রথম হার রাজস্থানের, ৫৭ রানে জিতল হায়দরাবাদ
Recommended image2
Yuzvendra Chahal News: "আপনি খুব মিষ্টি দেখতে!" বলিউডের বাঙালি অভিনেত্রীকে মেসেজ চাহালের, আইপিএল-এর মাঝেই প্রকাশ্যে চ্যাট
Recommended image3
World Test Championship: টেস্ট ক্রিকেটে আসছে বড় পরিবর্তন, এবার ১২টি দল নিয়ে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ?
Recommended image4
MI vs RCB 2026: ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮ রানে পরাজয় মুম্বই ইন্ডিয়ান্সের, ম্যাচের আগে আশা ভোঁসলেকে স্মরণ
Recommended image5
LSG vs GT: শুবমান-বাটলারের অসাধারণ ব্যাটিং, লখনউকে হারিয়ে দ্বিতীয় জয় গুজরাটের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved