MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Sachin Tendulkar- ২২ গজে আবির্ভাবের ৩২ বছর পার, ছোট্ট ছেলেটা এখন 'ক্রিকেট ঈশ্বর'

Sachin Tendulkar- ২২ গজে আবির্ভাবের ৩২ বছর পার, ছোট্ট ছেলেটা এখন 'ক্রিকেট ঈশ্বর'

১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচিতে ভারত-পাকিস্তান (India vs Pakistan) টেস্ট। বল হাতে আগুন ঝড়াচ্ছেন ইমরান খান (Imran Khan), ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস (Waqar Younis)। সঙ্গে রয়েছে আবদুল কাদিরের স্পিনের ছোঁবল। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারতীয় দল (Idnain team)। সেই পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন ১৬ বছর বয়সের এক বিষ্ময় বালক। নাম সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Tendulkar)। প্রথমে দেখে কিছুটা অবাকই হয়েছিলে পাক পেস ব্যাটারি। ঠাট্টাও করেছিলেন তারা। অভিষেক ইনিংসে খুব একটা সফলও হননি সচিন। মাত্র ১৫ রানের ইনিংস খেললেও, কয়েকটি বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়ে গিয়েছে আগামি 'ভগবানের'।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 15 2021, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

মাত্র ১০ বছর বয়সে দাদা অজিত তেন্ডুলকর ছোট্ট সচিনকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন কোচ রমাকান্ত আচরেকরের কোচিংয়ে। সেখান থেকেই কঠোর পরিশ্রম ও রমাকান্ত আচরেকরের সান্নিধ্যে প্রস্তুত হয়েছিলেন আগামির বিশ্ব তারকা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

১৫ বছর বয়সেই মুম্বইয়ের হয়ে রঞ্জিতে অভিষেক হয় সচিনের। আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে চলে এসেছিলেন সচিন। তারপর বিনোদ কাম্বলির সঙ্গে স্কুল ক্রিকেটে রেকর্ড পার্টনারশিপ, অসংখ্য ভালো ইনিংস সচিনের জাতীয় দলের পথটা প্রশস্ত করে।

38

তারপরই ১৬ বছর বয়য়ে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় সচিনের। প্রথম ম্য়াচে ১৫ রান করলেও, সিরিজে চারটি টেস্ট ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন, আগামিতে বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন তিনি।

48

এরপর ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে বাকিটা রূপকথার কাহিনির মত। লম্বা কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন সচিন। তার মধ্যে টেস্টে শতরানের সংখ্যা ৫১। ওয়ানডে ফরম্যাটে শতরানের সংখ্যা ৪৯। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর মোট রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬।

58

কেরিয়ারে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে তিনি বিশ্বকাপও জিতেছেন। কেরিয়ারের শেষ বিশ্বকাপে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হওয়ায় খুশি ছিলেন মাস্টার ব্লাস্টার। ২০১০ সালে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেন মুম্বইকর। 

68

২০১৩ সালে ১৫ নভেম্বর নিজের কেরিয়ারের শেষ ম্যাচও খেলেছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। সচিনের সেষ স্পিচ মন ছুঁয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্বের।

78

অবসরের পর একাধিকবার নানা প্রদিশর্নী ম্য়াচে সচিনকে মাঠে দেখা গিয়েছে। একাামাত্র ক্রিকেটার হিসেবে সম্মানিত হয়েছেন ভারত রত্নে। ক্রিকেট বিদায় জানানোর পরও সচিন নামের মাহাত্ম্য যে তার ভক্তদের কাছে এতটুকু কমেনি তার প্রমাণও মিলেছে বারবার। সেই কারণেই তিনি 'ক্রিকেট ঈশ্বর'।

88

বিশেষ দিনে সচিনকে সম্মান ও কুর্নিশ জানাতে ভোলোনি বিসিসিআই। সচিনের প্রথম ও শেষ বার ব্যাট করতে নামার ছবি শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজের খেলার মাধ্য কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদও জানানো হয় বিসিসিআইয়ের তরফে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি
Recommended image2
LSG vs PBKS: শ্রেয়াসের অপরাজিত শতরান, লখনউকে হারিয়ে প্লে-অফের আশায় পাঞ্জাব
Recommended image3
আইপিএল খেলে কে কত টাকা পেয়েছেন? দেখুন ১০ ধনী ক্রিকেটারের তালিকা
Recommended image4
Danni Wyatt Child: সমলিঙ্গ দম্পতির পরিবারে নতুন অতিথি, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারের স্ত্রী মা হলেন, কীভাবে সম্ভব হল
Recommended image5
Virat Kohli: মাঠের ঝামেলা মাঠের বাইরে! ম্যাচ শেষে ট্র্যাভিস হেডের সঙ্গে কেন হাত মেলালেন না কোহলি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved