MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আগামি মরসুমে আইপিএলে দুটি নতুন দল, জানুন তালিকায় কোন কোন শহর

আগামি মরসুমে আইপিএলে দুটি নতুন দল, জানুন তালিকায় কোন কোন শহর

নতুন বছরের আগেই হয়তো সুখবর পেতে চলেছেন আইপিএল প্রেমিরা। ২০২১ মরসুমের আইপিএলে আরও দুটি দল বাড়তে চলেছে তা একপ্রকার নিশ্চিত। ২৪ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা হতে পারে দুটি দলের দুটি শহরের নাম। ফলে পরের মরসুমে ১০ দলে আরও জমজমাট হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াই।

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 04 2020, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

নভেম্বর ১০ তারিখ শেষ হয়েছে আইপিএল ২০২০। পঞ্চমবারের জন্য শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপরই পরের মরসুমের জন্য আইপিএলের প্রস্তুতি শুরুর করে দিয়েছিল বিসিসিআই। তারপর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ২০২১ আইপিএলে বাড়তে পারে দলের সংখ্যা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

জানা গিয়েছে, দুবাইয়ে আইপিএল ফাইনালের পর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সেক্রেটারি জয় শাহ বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন৷ বৃহস্পতিবার রাজ্য সংস্থা গুলিকে বোর্ডের এজিএম-এর অ্যাজেন্ডা হিসেবে আইপিএলে দু’টি নতুন দলের কথা উল্লেখ করেছে বিসিসিআই৷
 

38

২৪ ডিসেম্বর হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা৷ মুম্বইয়ের বিসিসিআই-এর হেড কোয়ার্টার মুম্বইয়ে বোর্ডের এজিএম-এ আইপিএলের নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হতে পারে৷ 
 

48

শোনা যাচ্ছে, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে আমদাবাদের দল পাওয়াটা প্রায় নিশ্চিত৷ আদানি গ্রুপের হাত ধরে আসতে পারে এই ফ্র্যাঞ্চাইজিটি৷ কারণ তারা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে৷ 
 

58

অপরটির ফ্র্যাঞ্চাইজিটির জন্য লড়াই হতে পারে কানপুর, লখনউ ও পুণের মধ্যে৷ দ্বিতীয় ফ্র্যাঞ্চাইটির জন্য আগ্রহ দেখিয়েছে আরপিজি প্রধান সঞ্জীব গোয়েঙ্কা৷ এর আগে রাইজিং পুণে সুপারজায়েন্টসের মালিক ছিলেন তিনি৷
 

68

এছাড়াও আলোচনা হবে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও৷ এছাড়াও তিন নতুন জাতীয় নির্বাচক এবং নতুন ভাইস-প্রেসডেন্ট নিয়েও আলোচনা হবে বার্ষিক সাধারণ সভায়৷

78

পাশাপাশি বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ ঠিক হবে এবার থেকে আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের তরফ থেকে কে প্রতিনিধিত্ব করবে।  তবে জয় শাহের নাম একপ্রকার ঠিক হয়ে গিয়েছে।

88

তবে আইপিএলে আরও দুটি দল বাড়ার খবরে খুশি ক্রিকেট প্রেমিরা। ১০ দলের লড়াই আইপিএলের উন্মাদনা ও উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dope Tests Missing: IPLর মাঝে ভারতীয় ক্রিকেট ডোপ বিতর্ক, পরীক্ষায় না যাওয়ায় নোটিস দুই তারকা ক্রিকেটারকে
Recommended image2
IPL 2026: হোটেলে ক্রিকেটারদের ঘরে কারা? 'হানি ট্র্যাপ' নিয়ে সতর্কবার্তা বিসিসিআই-এর
Recommended image3
KKR vs DC: ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরি! দিল্লির ঘরের মাঠে গিয়ে জয় কলকাতার
Recommended image4
Shakira Dai Dai Video: শাকিরা জাদু ফিরল বিশ্বকাপের থিম সংয়ে, 'ওয়াকা ওয়াকা'র পর এবার 'দাই দাই' কলম্বিয়ান পোপ তারকার
Recommended image5
Shreyas Iyer: সূর্যকে সরিয়ে টিম ইন্ডিয়ার নেতৃত্বে শ্রেয়স আইয়ার! জোর জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved