MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • টি ২০ বিশ্বকাপ দলে ঢোকার জোরদার লড়াই, কে এগিয়ে কে পিছিয়ে, জানুন বিসিসিআইয়ের অন্দরের খবর

টি ২০ বিশ্বকাপ দলে ঢোকার জোরদার লড়াই, কে এগিয়ে কে পিছিয়ে, জানুন বিসিসিআইয়ের অন্দরের খবর

ওভাল টেস্ট শেষ হলেই ঘোষণা করা হবে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতী দল ঘোষণা করবে বিসিসিআই। প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি হলেও, চূড়ান্ত ১৫ জনের দল তৈরি করতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হচ্ছে নির্বাচক ও বিসিসিআই কর্তাদের। কারণ ওপেনিং, মিডল অর্ডার, অলরাউন্ডার থেকে বোলিং সব বিভাগেই এত প্লেয়ার রয়েছে যেই কারণেই সমস্যা পড়তে হচ্ছে বিসিসিআইকে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 06 2021, 10:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য ওপেনিংয়ে একাধিক নাম রয়েছে যাদের নিয়ে আলোচনায় বোর্ড কর্তারা। কারণ ওপেনিং হিসেবে রোহিত শর্মা ও কেএল রাহুলের নাম এক প্রকার পাকা। প্রয়োজনে ওপেন করতে পারেন অধিনায়ক বিরাট কোহলিও।

210

কিন্তু এই তিন প্রধান ক্রিকেটারের বাইরেও দলে সুযোগ পেতে পারেন একাধিক ক্রিকেটার যারা ওপেনিংয়ে জায়গা না পেলে দলেল অন্য কোথায় ফিট হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন অভিজ্ঞ শিখর ধওয়ান ও তরুণ পৃথ্বি শ।

310

শিখর ধাওয়ান শ্রীলঙ্কা সফরে রান পেয়েছেন ঠিকই, তার পর কিন্তু ক্রিকেটের বাইরে বাঁ-হাতি ওপেনার। ফলে কি ফর্মে তিনি আছেন তা জানেন না নির্বাচকরা। কিন্তু অভিজ্ঞ ধওানকে বাদ দিয়ে দল নির্বাচন করা কী সম্ভব।

410

ওপেনিং অভিজ্ঞতা না থাকলেও প্রবল দাবিদার হতে চলছে পৃথ্বী শ। বিজয় হাজারে থেকে আইপিএল ও জাতীয় দল ধরলে পৃথ্বী দারুণ ফর্মে রয়েছেন। ধারাবাহিক ভাবে রান পেয়েছেন প্রায় সব ম্যাচেই। ফলে দল নির্বাচনে সমস্যা হচ্ছে কর্তাদের।

510

মিডল অর্ডার নিয়ে নানা অঙ্ক ঘুরছে ক্রিকেট মহলে। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে আমিরশাহিতে। আইপিএলের বাকি ম্যাচে তিনি টিমে ফিরছেন ধরে নেওয়া যায়। কিন্তু আইপিএলের আগেই যেহেতু টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন ফলে শ্রেয়স কেমন ফর্মে থাকবেন, তা বিবেচনার জায়গা থাকছে না।

610

মিডল অর্ডার সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের নিয়ে আলোচনা থাকবে। সূর্য-পন্থের জায়গা একরকম পাকা। মণীশকে নিয়ে চর্চা থাকবে। করোনায় আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর মণীশ কি ফর্মে আছেন, তাও জানেন না নির্বাচকরা।

710

বিশ্বকাপ দল নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে। চোট থেকে ফিরেও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। হার্দিক ছাড়া দল নির্বাচন করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। কিন্তু অফ ফর্মে থাকা হার্দিকের বদলি তৈরি রাখতে চাইছে নির্বাচকরা।

810

অলরাউন্ডার হিসেবে টিমে ঢোকার লড়াইয়ে শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, দীপক চাহারদের মধ্যে। জাদেজা টিমে থাকবেনই। শার্দূল আর দীপকের মধ্যে জোর লড়াই হবে। ইংল্যান্ড সফরে অলরাউন্ডার শার্দূল কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। দীপক চাহারও শ্রীলঙ্কা সফরে ভালো ব্য়াটি-বোলিং করেছেন। একটি ম্যাচ একাই জিতেয়েছেন। ফলে সিদ্ধান্তটা কঠিন হতে চলেছে নির্বাচকদের।
 

910

বোলিংয়ে বুমরা, সামি মোটামুটি নিশ্চিত। মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমারদেরও টিমে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। জাডেজাকে বাদ দিলে স্পিনার হিসেবে নিশ্চিত যুজবেন্দ্র চাহাল। রাহুল চাহার, কুলদীপ যাদবদের মধ্যে কেউ একজন সুযোগ পেতে পারেন।

1010

ফলে টি২০ বিশ্বকাপের দল নির্বাচনে বসে যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম হতে চলছে নির্বাচকদের বৈঠক। দল নির্বাচনের আগে কথা বলে হবে কোহলির সঙ্গেও। সম্ভব হলে ভার্চুয়ালি যোগ দিতে পারেন অধিনায়ক। শেষ পর্যন্ত কোন কোন তারকারা  দলে সুযোগ পায় সেটাই দেখার।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bengal in Ranji Trophy Semi Final: সুদীপের কীর্তিতে ইনিংসে জিতেই সেমিফাইনালে বাংলা, অভিমন্যুদের এবার মিশন কাশ্মীর
Recommended image2
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, আয়ূষ মাত্রেকে বিশেষ উপহার সচিন তেন্ডুলকরের
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার অনুরোধ বাংলাদেশের!
Recommended image4
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচ, আমেরিকার সামনে পাকিস্তান
Recommended image5
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved