MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এবার সশরীরে হাজির ক্রিকেট বিশ্বের নতুন 'স্পাইডার প্যান্ট', রাতের ঘুম উড়েছে নেটিজেনদের

এবার সশরীরে হাজির ক্রিকেট বিশ্বের নতুন 'স্পাইডার প্যান্ট', রাতের ঘুম উড়েছে নেটিজেনদের

অস্ট্রেলিয়া বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে 'স্পাইডারম্যান-স্পাইডারম্যান' গান ধরেছিলেন ঋষভ পন্থ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আইসিসির তরফে পন্থকে গ্রাফিক্সের মাধ্যমে স্পাইডার ম্য়ানের পোশাক পড়িয়ে ছবি শেয়ার করা হয়েছিল। এবার গ্রাফিক্স নয়, স্পাইডার ম্যানের পোষাক পড়ে স্বয় সামনে এলেন পন্থ। নেট দুনিয়ায় মুহুর্তে ভাইরাল 'স্পাইডার প্যান্ট'-এর ছবি।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Jan 30 2021, 09:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে জন্ম হয়েছে ঋষভ পন্থের। প্রথম টেস্টের পর ঋদ্ধির জায়গায় দলে সুযোগ পেলেও একাধিক ক্যাচ ফেলে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ।
 

210

তবে ঘুড়ে দাঁড়ানোর জন্য কঠোর অনুশীলন চালিয়ে গিয়েছিলেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান। সিডনিতে ভারতের ড্রয়ে ঋষভ পন্থের ৯৭ রানের ইনিংস, ব্রিসবেনে টেস্টে সিরিজ জয়ের পন্থের ৮৯ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
 

310

তবে ব্রিসবেন টেস্টে আরও একটি ঘটনার জন্য লাইমলাইটে এসেছিলেন ঋষভ পন্থ। স্পাইডার ম্যানের গান গেয়ে অভিনব পদ্ধতিতে স্লেজিং ও বোলারকে বুদ্ধি দেন  পন্থ। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। 
 

410

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন উইকেটের পিছন থেকে ওয়াশিংটন সুন্দর-কে নির্দেশ ও ঘূর্ণির জাল বোনারও পরামর্শ দেন পন্থ। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। 'স্পাইডারম্যান-স্পাইডারম্যান' গানেও মুখরিত করেন ব্রিসবেনের সবুজ গালিচা।

510

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অনন্য সাফল্যের জন্য কয়েক দিন আগে ঋষভ পন্থকে গান উৎসর্গ করেছিল আইসিসি। টুইটারে পন্থের মুখ বসিয়ে স্পাইডারম্যানের একটা ছবি পোস্ট করে তারা। একটি গানও লেখা রয়েছে সেখানেই। 

610

টুইটে স্পাইডারম্যানকে  ঋষভ পন্থকে ‘স্পাইডার-প্যান্ট’ বলে সম্বোধন করা হয়। গাব্বায় পন্থের ম্যাচ জেতানো ইনিংসের কথাও উল্লেখ করা হয় সেখানে। আইসসির এই অভিনব সম্মান পেয়ে খুশিও ছিলেন পন্থও।

710

স্পাইডার প্যান্ট তকমা এতটাই পছন্দ হয়েছে পন্থের যে এবার নিজেই স্পাইডারম্যান লুকে ছবি শেয়ার করলেন। ছবি পোস্ট করে তাঁর গান ভাইরাল হওয়ার কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘স্পাইডারম্যানের অনুষঙ্গ বারবার আসুক’।

810

অস্ট্রেলিয়া সফরে সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। স্পাইডার ম্যান লুকে পন্থের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। তাই ফলোয়ার্স ৪ মিলিয়ন হয়ে গিয়েছে।

910

অস্ট্রেলিয়ায় সাফল্যের পর পন্থের জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে এই ছবিতে তার ভক্তরা স্পাইডার ম্যান প্রসঙ্গ তুলে গানের সুরে লিখেছেন, 'স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুরায়া মেরা দিলকা চ্যান'।

1010

স্পাইডার ম্যান নিয়ে মজে থাকলেও সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। দলে রয়েছেন পন্থ। এবার ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন ঋষভ পন্থ।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Match News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'হাস্যকর' শর্তের কড়া প্রতিক্রিয়া দিল বিসিসিআই
Recommended image2
New Zealand Beats UAE: দশে দশের জয়ে কিউই বস, সুপার সেইফার্টে সুপার এইটের পথে স্যান্টনাররা
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ব্যাট-ট্যাম্পারিং করছেন ভারতীয়রা, দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের
Recommended image4
IND vs PAK Match Update: ১৫০০ কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে নিল জয় শাহের আইসিসি, ভারত-পাক ম্যাচের মার্কেট ভ্যালু চরমে
Recommended image5
টি-২০ বিশ্বকাপ ২০২৬: পরিবারের সঙ্গে থাকা যাবে না, পাকিস্তান ম্যাচের আগে কড়া বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved