MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • নারিনের ঝুলিতে এবার নতুন রহস্যময় ডেলিভারি, যা ভরসা জোগাচ্ছে কেকেআরকে

নারিনের ঝুলিতে এবার নতুন রহস্যময় ডেলিভারি, যা ভরসা জোগাচ্ছে কেকেআরকে

আরব আমিরশাহির পরিবেশ ও উইকেটে এবারও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন ক্যারেবিয়ান তারকা সুনীল নারিন। বিগত কয়েক বছরে তার স্পিনের ভেলকি সামলাতে হিমসিম খেয়েছেন তাবড় তাবড় ব্যাটসম্যান। এবার আইপিএল শুরুর আগে নারিনের ভূয়সী প্রশংসা করলেন কেকেআরের মেন্টর ডভিড হাসি। নারিনকে বিশ্ব সেরার তকমা দিতেও দ্বিধা বোধ করেননি অজি তারকা। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 13 2020, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

দীর্ঘ বছর আইপিএল খেলে ফেললেও কেকেআরের তারকা স্পিনার সুনীল নারিনের বোলিং রহস্য এখনও পুরোপুরি ভেদ করতে পারেননি কোনও ব্যাটসম্যান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

প্রতিবছরই যখনই উইকেট নেওয়া বা রান আটকানোর দরকার পড়েছে তখনই নারিনের হাতে বল তুলে দিয়েছেন কেকেআর অধিনাক গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিকরা।

38

এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারে ১১০ ম্যাচে ১২২ উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ১০ উইকেট শিকারীদের তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছেন নারিন। ওভার পিছু রানও দিয়েছেন মাত্র ৬.৬৭ করে।
 

48

শুধু বোলিং নয়, বিগত কয়েক মরসুমে ব্যাট হাতেও আইপিএল মাতিয়েছেন সুলীন নারিন। ওপেনিং পাওয়ার প্লে-তে ঝোড়ো রান তোলার জন্য কেকেআরের হয়ে ওপেনিংয়ের দায়িত্বও সামলান নারিন। এবছরও তাকে ওপেনার হিসেবেই ভেবে রেখেছে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক।

58

এবার আইপিএল শুরুর আগে নারিনের ভূয়সী প্রশংসা করলেন কেকেআরের মেন্টর ডেভিড হাসি। ক্যারেবিয়ান তারকাকে বর্তমানে বিশ্বের সেরা টি২০ বোলারের তকমাও দিয়েছেন অজি তারকা।
 

68

হাসি বলেন, ‘নারিন যুক্তিসঙ্গতভাবেই বিশ্বের সেরা টি-২০ বোলার। যে কোনও পরিস্থিতিতেই ও অন্যতম সেরা খেলোয়াড়। সৌভাগ্যের বিষয় যে, ও কলকাতা নাইট রাইডার্সে রয়েছে। এই মুহূর্তে ওকে সামলানো কঠিন দেখাচ্ছে।’
 

78

হাসি আরও যোগ করেন, ‘নারিন এমন একজন বোলার হতে চলেছে, প্রতিপক্ষ যখন ছন্দে থাকবে, ক্যাপ্টেন দীনেশ কার্তিক ওর দিকে বল ছুঁড়ে দিতে পারে। আমি নিশ্চিত, তুল্যমূল্য লড়াইগুলোয় নারিনই বেশিবার টেক্কা দেবে।’
 

88

এবারও আইপিএলে নিজের বোলিংয়ে আরও নতুন কিছু রহস্য ও ধাঁধার সংযোজন করতে চলেছেন নারিন। প্রথমত তার নতুন ডোলিভারিতে যেভাবে বল লুকিয়ে নিয়ে আসছেন তাতে সমস্যায় পড়ছেন ব্যাটসম্যানরা। একইসঙ্গে আঙুলের কেরামতিতে রহস্যদনকভাবে বল দুদিকে স্পিন করাচ্ছেন। যা ভেদ করা কষ্টসাপেক্ষ হতে ব্যাটসম্যানদের। ফলে নারিনকে সামলানো এবার চ্যালেঞ্জ হতে চলেছে আইপিএলের তারকা ব্যাটসম্যানদের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL FEMA Case: বড় স্বস্তি পেলেন ললিত মোদী, বেশিরভাগ অভিযোগ থেকেই মুক্তি পেল BCCI?
Recommended image2
India vs Bangladesh: ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক হবে, আশায় বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী
Recommended image3
India vs Zimbabwe: "এটা আসলে সমানে-সমানে লড়াই", আসন্ন ভারত-জিম্বাবোয়ে সিরিজ নিয়ে হুঁশিয়ারি দিলেন সিকান্দার রাজা
Recommended image4
Rohit Sharma: রোহিত শর্মা কি অবসর নিচ্ছেন? হিটম্যানকে নিয়ে রহস্যের অবসান ঘটালেন ক্যাপ্টেন গিল
Recommended image5
World Cup Final 2026: বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে ভয়াবহ হড়পা বান, রাস্তায় হাঁটু জল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved