MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলে ধোনির ভিন্ন ধারার ৫টি রেকর্ড, প্রথম ম্যাচের আগে যা জানতেই হবে আপনাকে

আইপিএলে ধোনির ভিন্ন ধারার ৫টি রেকর্ড, প্রথম ম্যাচের আগে যা জানতেই হবে আপনাকে

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২০-র। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দল। মুম্বইকে হারিয়ে গতবারের ফাইনাল হারের বদলা নিতে বদ্ধপরিকর সিএসকে। এবারও দলের অন্যতম ভরসার নাম ধোনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়কও তিনি। আইপিএল শুরুর আগে দেখে নেওয়া যাক প্রতিযোগিতার ইতিহাসে ধোনর কিছু অনন্য রেকর্ড।

1 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 19 2020, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

আইপিএলের ইতিহাসে ধোনি একমাত্র ক্রিকেটার যিনি চেন্নাই সুপার কিংসে দলরে হয়ে পাঁচটি পজিশনে ব্যাট করেছেন। এবং সব জায়গাতেই তিনি অর্ধশতরান করেছেন। দলের প্রয়োজনে তিন, চার, পাঁচ, ছয় ও সাত নম্বরে ব্যাট করেছেন ধোনি। আর সব জায়গাতেই ব্যাট হাতে চিনিয়েছেন জাত।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংস দলকে তিনবার আইপিএল খেতাব জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একমাত্র অধিনায়ক হিসেবে একশো ম্যাচ জয়ের কৃতিত্বও রয়েছে ধোনির দখলে। মুম্বই ইন্ডিয়ান্স সিএসকের থেকে একবার বেশি চ্যাম্পিয়ন হলেও, ধোনির রেকর্ড নেই রোহিত শর্মারও।
 

35

আইপিএল টাইটেল ধরে রাখার রেকর্ডও প্রতিযোগিতায় রয়েছে একমাত্র এমএস ধোনির। ২০১০ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২০১১ সালেও টুর্নামেন্ট জিতে খেতাব ধরে রাখে সিএসকে। 
 

45

আইপিএল কেরিয়ারে শুধু ২০ তম ওভারের হিসেবে মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে রয়েছে ৫৬৪ রান। এই অনন্য রেকর্ডও নেই আইপিএলের অন্য কোনও ব্যাটসম্যানের। এই পরিসংখ্যানই প্রমাণ করে কেনও তাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ফিনিশার।

55

এখনও পর্যন্ত আইপিএলের কোনও দল ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই নজিরও রয়েছে কেবল মহেন্দ্র সিং ধোনি ও তার দল সিএসকের। ২০১১ সালে চিপকে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rising Stars Asia Cup: রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?
Recommended image2
IPL Mini Auction: ৬ ইনিংসে মাত্র ৯০ রান! নিলামের আগেই ১৪.২ কোটির ব্যর্থ তারকাকে ছেঁটে ফেলছে চেন্নাই
Recommended image3
Harsh Dubey: রঞ্জিতে ইনিংসে ৯ উইকেট তুলে নজর কাড়লেন হর্ষ দুবে, ইডেনে বাংলা অল আউট ১৪৩ রানে
Recommended image4
Rishabh Pant: নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে খেলবেন ঋষভ? নিশ্চিত নন গম্ভীর
Recommended image5
Ishan Kishan: দল হারলেও রবিবার নতুন রেকর্ড, সূর্যকুমারকে ছাপিয়ে গেলেন ঈশান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved