MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • Captain Rohit Sharma- র যাত্রা শুরু, বিরাট কোহলিকে অনেক ক্ষেত্রেই হারিয়েছেন 'হিটম্য়ান'

Captain Rohit Sharma- র যাত্রা শুরু, বিরাট কোহলিকে অনেক ক্ষেত্রেই হারিয়েছেন 'হিটম্য়ান'

টি২০ বিশ্বকাপের (T20 World  Cup) ব্যর্থতার পর  নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারতীয়  ক্রিকেট দল (Indian Cricket team)। নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন রোহিত  শর্মা (Rohit Sharma)। টি২০  ও টেস্ট সিরিজ (T20 series) থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের 'সিংহাসনে' বসে জয় দিয়ে শুরু করাই লক্ষ্য হিটম্যানের (Hitman)। ভারতীয় ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হলেন বিরাট  কোহলি ও রোহিত শর্মা। প্রকাশ্যে না হলেও দুজনের মধ্যে নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডের সংখ্যা অগুনতি। কিন্তু আজ আপনাদের জানাবো রোহিত শর্মার এমন কিছু রেকর্ডের বিষয়ে যা বিরাট কোহলির পক্ষে ভাঙা একপ্রকার অসম্ভব বলা যেতে পারে।

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 17 2021, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

সীমিত ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানো সহজ নয়, আর ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা – যা একটি বিশ্বরেকর্ড। শুধু বিরাট কোহলি নয়, বিশ্বের কোনও ব্য়াটসম্যানের এই রেকর্ড নেই।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

শুধু ডবল সেঞ্চুরি নয়, একদিনের ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের নিরিখেও এগিয়ে রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে রোহিত শর্মার সর্বোচ্চ রান ২৬৪। সেখানে বিরাট কোহলির সর্বোচ্চ রান ১৮৩।

311

২০১৩ সালে সচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্টে অভিষেক করেন রোহিত শর্মা। সম্ভবত ভাগ্য তার সহায় ছিল এবং প্রিয় মাঠ ওয়াংখেড়েতে ১৭৭ রানের একটি রাজকীয় ইনিংস খেলেন। অন্যদিকে ২০১১ সালে বিরাট কোহলি অভিষেক টেস্টে দুই ইনিংসেই (৪ ও ১৫ রান) ব্যর্থ হন।

411

তিনটি বিশ্বকাপে বিরাট কোহলির দুটি সেঞ্চুরি রয়েছে আর সেখানে রোহিত শর্মা দুটি বিশ্বকাপে মোট ছয়টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪টি সেঞ্চুরি ছিল। এরপর ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা ৫টি সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে দেন। 

511

ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত। শুধু তাই নয়, সর্বোচ্চ ছক্কার রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছেন তিনি । অন্যদিকে বিরাট কোহলি ছক্কা হাঁকানোর দিক থেকে রোহিত তুলনায় অনেকটাই পিছিয়ে।  

611

আন্তর্জাতিক টি২০ ক্রিকেট সেঞ্চুরি করা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু রোতি আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও ট ৪টি শতরান করেছেন। সেখানে বিরাট কোহলির ব্য়াটে এখনও নেই কোনও শতরান।

711

২০১৩ আইপিএলে একই বছরে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই অধিনায়ক হন। রোহিত এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন। কিন্তু আইপিএল জয়ের স্বপ্ন বিরাট কোহলির এখনও অধরাই রয়ে গেছে।

811

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তবে রোহিত শর্মাও কোন অংশে পিছিয়ে নেই। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। সাদা বলের ক্রিকেটে রোহিত বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

911

সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা অন্যতম সেরা হলেও, টেস্ট ক্রিকেটে তার জায়গা পাকা করতে অনেকটা সময় লেগে যায়। তবে গত ২ বছর ধরে ভারতীয় টেস্ট দলেরও নিয়মতি সদস্য হয়ে উঠেছেন হিটম্যান।

1011

ইংল্যান্ডের বিরুদ্ধ টেস্ট সিরিজে ভালো পারফরমেন্সের জেরে ৫ নম্বরে উঠে এসেছিলেন রোহিত শর্মা। যেই সুবাদে বিরাট কোহলিকে টপকে ৫ নম্বরে উঠে এসেছিলেন তিনি। সেই জায়গা এখনও ধরে রখেছেন  রোহিত।  টেস্টে এই প্রথম ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে এলেন রোহিত। হিটম্যানের পয়েন্ট ৮১৩। 

1111

ভারতীয় দলের হয়ে আরও বেশ কিছু বছর খেলবেন রোহিত শর্মা, আইপিএলও খেলবেন আরও অনেকগুলি মরসুম। প্রিয় 'হিটম্য়ানের' কাছ থেকে আরও রেকর্ডের অপেক্ষায় তার ভক্তরা। অধিনায়ক হিসেবে নতুনইনিংসের আগেও  শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved