MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা বিসিসিআইয়ের, রইল কি কোনও চমক

তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা বিসিসিআইয়ের, রইল কি কোনও চমক

চেন্নাইতে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্তভাবে কামব্যাক করেছে ভারতীয় দল। মঙ্গলবার ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির দল। এবার বুধবার তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। ১৭ জনের দল ঘোষণার পাশাপাশি নেট বোলারদের তালিকাও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 17 2021, 06:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে দুরন্তভাবে কামব্যাক করে ৩১৭ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় দল।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এবার মোতেরা স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। খুব একটা চমক না দিয়ে শেষ দুই টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা।

38

খবর ছিল তৃতীয় ও চতুর্থ টেস্টে ভারতীয় দলে ফিরতে চলেছেন দুই পেস বোলার মহম্মদ শামি ও নবদীপ সাইনি। তবে ঘোষিত দলে রাখা হয় এই দুই তারকা ক্রিকেটারকে।

48

বিসিসিআই টুইট করে জানিয়েছে, উমেশ যাদবের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন তা হলে দলের সঙ্গে যুক্ত করা হবে তাঁকে। 

58

উমেশ স্কোয়াডে ঢুকলে শার্দুল যোগ দেবেন বিজয় হাজারে ট্রফির দলে। একা শার্দুলকেই নয়, স্ট্যান্ড-বাই হিসেবে স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরন ও প্রিয়ঙ্ক পাঞ্চালকেও বিজয় হাজারে ট্রফির জন্য ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। স্ট্যান্ড-বাই হিসেবে শেষ দু'টি টেস্ট দলের সঙ্গে থাকছেন কেএস ভরত ও রাহুল চাহার।

68

পাঁচজন নেট বোলারের নামও ঘোষণা করা হয়েছে। আমদাবাদে নেট বোলারের ভূমিকা পালন করবেন অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম ও সৌরভ কুমার।

78

ভারতের ঘোষিত ১৭ জনের দলে ব্য়াটসম্যান ও উইকেট রক্ষকদের তালিকায় রয়েছেন, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)।

88

এছাড়া স্পিন ও পেস বোলারদের তালিকায় রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cricket World Cup 2027: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা ICC-এর, কোন কোন স্টেডিয়ামে হবে ম্যাচ?
Recommended image2
Ajinkya Rahane Net Worth: মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, জানুন অজিঙ্ক রাহানের সম্পদের পরিমাণ
Recommended image3
Shubman Gill: ৬ মাস পর ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, ধারাবাহিকতার লক্ষ্যে শুবমান
Recommended image4
RCB: আইপিএল-এর প্রথম দল হিসেবে ৩০০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু, ইতিহাসে আরসিবি
Recommended image5
ICC Rankings: দুরন্ত পারফরম্যান্সের ফল হাতেনাতে! ২৩০ ধাপ লাফিয়ে র‍্যাঙ্কিংয়ে চমক বৈভবের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved