MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • টি২০ বিশ্বকাপের রিহার্সাল সারল ভারত, ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট ব্রিগেড

টি২০ বিশ্বকাপের রিহার্সাল সারল ভারত, ৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বিরাট ব্রিগেড

শেষ টি২০ ম্যাচে অনবদ্য ক্রিকেট খেলল ভারতীয় দল। ব্য়াট-বলে দুরন্ত পারফর্ম করল বিরাট কোহলির দল। ৩৬ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টি২০ সিরিজ ৩-২ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২২৪ রানের বিশাল স্কোর করে ভারতীয় দল। অনবদ্য ব্যাটিং করেন বিরাট, রোহিত, সূর্যকুমার, হার্দিক। জবাবে দুরন্ত শুরু করলেও, পরের দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইয়ন মর্গ্যানের দল। ১৮৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 20 2021, 11:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
এদিন ফের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি। দুরন্ত শুরু করেন দুই ওপেনার। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৯৪ রানের পার্টনারশিপ করেন বিরাট ও রোহিত।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
এদিন ব্যাট হাতে প্রথম থেকেই ছন্দে ছিলেন রোহিত শর্মা। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ইংল্যান্ড বোলারদের নিয়ে ছেলে খেলা করেন হিটম্য়ান। শেষে ৪টি চার ও ৫টি ছয় মেরে ৩৪ বলে ৬৪ রান করে আউট হন রোহিত।
310
অপরদিকে প্রথমে একটি ধীরে শুরু করলেও, পরের দিকে নিজের গিয়ার চেঞ্জ করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৫২ বলে ৮০ রানের ক্যাপ্টেন্স ইনিংস খেলেন বিরাট। ৭টি চার ও ২টি ছয়ে সাজানো তার ইনিংস।
410
ছোট ইনিংস খেললেও বিধ্বংসী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ২টি ছয়ে মেরে ১৭ বলে ৩২ রান করেন নতুন ভারতীয় তারকা। পরপর দুম্য়াচে নিজের জাত চিনিয়ে টি২০ বিশ্বকাপের দলের অন্যতম দাবিদার হয়ে উঠলেন সুর্যকুমার।
510
এদিন নিজের বিধ্বংসী মেজাজে ছিলেন হার্দিক পান্ডিয়াও। বিরাট কোহলির সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ করেন হার্দিক। নিজে ১৭ বলে ৪৯ রান করে নট আউট থাকেন হার্দিক। মারেন ৪টি চার ও ২টি ছয়।
610
শেষে নির্ধারিত ২০ ওভারে ২২৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। উইকেটে পড়ে মাত্র ২। ইংল্যান্ডকে ২২৫ রানের বিশাল টার্গেট দিয়া বিরাট কোহলির দল।
710
ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্য়ান্ড দল। পরে অনবদ্য ব্যাটিং করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরায় ডেভিড মালান ও জস বাটলার জুটি। ১৩০ রানের পার্টনারশিপ করেন তারা। একসময় ইংল্যান্ডের জয়ের আশাও তৈরি করেছিল এই দই ব্যাটসম্যান।
810
কিন্তু জস বাটলার আউট হন ৩৪ বলে ৫২ রান করে। ডেভিড মালান আউট হন ৪৬ বলে ৬৮ রান করে। এই দুই ব্য়াটসম্যান আউট হওয়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড দল।
910
একের অপর এক উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের উপর। পরের দিকে কোনও ব্য়াটসম্যানই আর রান পায়নি। ১৮৮ রানে শেষ হয় ইয়ন মর্গ্যানের দলের ইনিংস। ভারতের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩টি উইকেট, ২টি উইকেট পান ভুবনেশ্বর কুমার, একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও টি নটরাজন।
1010

৩৬ রানে ম্যাচ জিতে ৫ ম্য়াচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল বিরাট কোহলির দল। সিরিজে দুবার পিছিয়ে পড়েও দুরন্তভাবে কামব্যাক করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। একইসঙ্গে টি২০ বিশ্বকাপের রিহার্সালও সেরে রাখল ভারতীয় দল।  

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved