SL vs IRE T20 World Cup 2026: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আর ব্যাট করতে নেমে, শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ওপেনার পথুম নিসাঙ্কা করেন ২৪ রান এবং আরেক ওপেনার কামিল মিশারার সংগ্রহে ১৪ রান।

SL vs IRE T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডকে ২০ রানে হারাল লঙ্কাবাহিনী (ire vs sl)। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয় শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড। সেই ম্যাচেই ২০ রানে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা (sri lanka vs ireland today match)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শ্রীলঙ্কার জয় 

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আর ব্যাট করতে নেমে, শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। ওপেনার পথুম নিসাঙ্কা করেন ২৪ রান এবং আরেক ওপেনার কামিল মিশারার সংগ্রহে ১৪ রান। তবে বাড়তি প্রশংসা নিঃসন্দেহে প্রাপ্য দলের উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসের। ৫৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। সেইসঙ্গে, পবন রথনায়েকের সংগ্রহে ৫ রান, দুনিথ ওয়েল্লালাগের ঝুলিতে ১০ রান এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন ১ রান। 

তবে অধিনায়ক দাসুন শানাকা খালি হাতে ফেরেন। কিন্তু শেষদিকে নেমে, দুরন্ত ইনিংস উপহার দেন কামিন্দু মেন্ডিস। ১৯ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন এই শ্রীলঙ্কান তারকা। স্ট্রাইক রেট ২৩১.৫৮। কামিন্দুর ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছয়। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে শ্রীলঙ্কা। 

শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নেয় ২০ রানে

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ব্যারি ম্যাককার্থি এবং জর্জ ডকরেল। এছার ১টি করে উইকেট পেয়েছেন মার্ক অ্যাডায়ার এবং গ্যারেথ ডেলানি। জবাবে ব্যাট করতে নেমে, যথেষ্ট লড়াই করে আয়ারল্যান্ড। দলের অধিনায়ক তথা ওপেনার পল স্টার্লিং করেন ৬ রান। 

রস অ্যাডায়ারের ঝুলিতে ৩৪ রান, হ্যারি টেক্টরের সংগ্রহে ৪০ রান এবং উইকেটকিপার-ব্যাটার লোরকান টাকার করেন ২১ রান। পাশাপাশি কার্টিস ক্যাম্পার করেন ১৩ রান, বেঞ্জামিন ক্যালিটজ ৪ রান এবং জর্জ ডকরেল ৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে গ্যারেথ ডেলানি, ব্যারি ম্যাককার্থি এবং ম্যাথিউ হামফ্রেস কোনও রান করতে পারেননি। মার্ক অ্যাডায়ার করেন ১০ রান। 

১৯.৫ ওভারে, ১৪৩ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কা জয় ছিনিয়ে নেয় ২০ রানে এবং ম্যাচের সেরা কামিন্দু মেন্ডিস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।