MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ৩১৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত, সিরিজে ১-১ সমতা ফেরাল বিরাট ব্রিগেড

৩১৭ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারাল ভারত, সিরিজে ১-১ সমতা ফেরাল বিরাট ব্রিগেড

চেন্নাইতে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারাল ভারতীয় ক্রিকেট দল। ১৬৪ রানে শেষ হয় জো রুটের দলের দ্বিতীয় ইনিংস। ব্যাটে-বলে অনবদ্য পারফরেন্স করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচ জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরাল বিরাট কোহলির দল। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 16 2021, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

একেই বলে মোক্ষম জবাব। প্রথম টেস্টে চেন্নাইতে হারের পর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। অনেকটা অস্ট্রেলিয়া সফরের মতই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট দুরন্ত প্রত্যাবর্তন করল টিম ইন্ডিয়া। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চিপকে দ্বিতীয় টেস্টে পুরো ম্যাচে একাধিপত্ব বজায় রেখে ৩১৭ রানের বিশাল ব্যাবধানে ম্যাচ জিতল বিরাট কোহলির দল। ভারতের ৪৮২ রানের টার্গেটের জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৬৪ রানে।  
 

310

ব্যাটে-বলে দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরিও করেন অশ্বিন।
 

410

চেন্নাইতে দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি। স্পিন সহায়ক উইকেট রোহিত শর্মার ১৬১ রানের অনবদ্য ইনিংস ও রাহানে ও পন্থের অর্ধশতরানের সৌজন্যে ৩২৯ রান করে ভারতীয় দল। 
 

510

রান তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডের ইনিংসকে তাসের ঘরের মতো ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট পান অক্সর প্যাটেল ও ইশান্ত শর্মা। একটি উইকেট পান মহম্মদ সিরাজ। 
 

610

প্রথম ইনিংসে ১৯৫ রানের বিশাল লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে চিপকের ঘূর্ণি পিচে রোহিত, পুজারা, রাহানে পন্থরা রান না পেলেও, অনবদ্য ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি। 
 

710

ভারত অধিনায়ক অর্ধশতরান করলেও, সমালোচকদের জবাব দিয়ে স্পিন পিচে দুরন্ত সেঞ্চুরি করেন অশ্বিন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৬ রানে। প্রথম ইনিংসের ১৯৫ রানের লিডের সৌজন্যে ৪৮২ রানের বিশাল টার্গেট ইংল্যান্ডকে দেয় বিরাট ব্রিগেড।
 

810

৪৮২ রানের টার্গেট যে চিপকের পিচে তাড়া করা অসম্ভব তা এক প্রকার নিশ্চিত ছিল। আদতে হলও তাই। ভারতীয় স্পিনারদের দাপটে একের পর এক উইকেট হারেয়ি চাপে বাড়ে ইংল্যান্ডের উপর। তৃতীয় দিনে ইংল্যান্ডের ৫৩ রানে ৩ উইকেটে খেলা শেষ হয়। 
 

910

চতুর্থ দিনের শুরু থেকেই অক্সর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি ধস নামায় ব্রিটিশ ব্যাটিং লাইনআপে। জো রুট কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, ৩৩ রান করে আউট হন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৬৪ রানে।
 

1010

৩১৭ রানে ম্যাচ জিতে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারতীয় দল। এই ম্যাচ জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারতীয় দল।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image2
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Recommended image3
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Recommended image4
IPL Playoff Scenario: কোন অঙ্কে প্লে অফে উঠে যাবে KKR, কী হলে শাহরুখ-রাহানেদের কপাল পুড়বে
Recommended image5
Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved