MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কপিল দেবের পর ইশান্ত শর্মা, পিঙ্ক বল টেস্টে অনন্য নজিরের সামনে ভারতীয় পেসার

কপিল দেবের পর ইশান্ত শর্মা, পিঙ্ক বল টেস্টে অনন্য নজিরের সামনে ভারতীয় পেসার

মোতেরায় পিঙ্ক বল টেস্টে অনন্য মাইল স্টোনের সামনে ভারতীয় পেসার ইশান্ত শর্মা। খুব বড় অঘটন না ঘটলে, দিন-রাতের পিঙ্ক বল টেস্টে প্রথম এগারোতে জায়গা পাকা ইশান্তের। দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়তে চলেছেন ইশান্ত। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 23 2021, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

একমাত্র ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট খেলার নজির রয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের।  ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দেশের হয়ে ১৩১ টেস্ট খেলেছেন কপিল৷
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তারপর এবার দ্বিতীয় ভারতীয় পেসার হিসেব সেই মাইলস্টোন গড়তে চলেছেন ইশান্ত শর্মা। টি-২০ যুগে একশো টেস্ট খেলা যে কোনও ফার্স্ট বোলারের জন্যই কঠিন৷ বিশেষ করে ভারতের হয়ে৷ যেখানে টেস্টের থেকে সীমিত ওভারের ক্রিকেট বেশি খেলে টিম ইন্ডিয়া৷
 

38

এই মুহূর্তে বিশ্বের দুই ফার্স্ট বোলার শততম টেস্টের গণ্ডি পার করে খেলে চলেছেন৷ এঁরা দু’জনেই ইংল্যান্ডের৷ জেমস অ্যান্ডারসন (১৫৮) ও স্টুয়ার্ট ব্রডের (১৪৫) সঙ্গে বুধবার এলিট ক্লাবে নাম লেখাতে চলেছেন ইশান্ত৷ 
 

48

চেন্নাই টেস্টে কেরিয়ারের ৩০০ তম টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ইশান্ত শর্মা। এবার একশোতম টেস্ট তাও আবার পিঙ্ক বল টেস্টকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে রয়েছেন ইশান্ত।

58

২০০৭ সালে মাত্র ১৯ বছর বয়সেই টেস্ট অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন বর্তনানে ভারতের তারকা পেসার।     

68

মাইলস্টোন ম্যাচে নামার দু’দিন আগে ইশান্ত বলেন, ‘১৪ বছরের কেরিয়ারের পর তুমি খেলে যাচ্ছ৷ তার মানে তোমার নামের পাশে একটি মাইলস্টোন থাকতে পারে না৷ প্রত্যেক ক্রীড়াবিদের উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও সেটা হয়েছে৷ তবে ১০০ তম টেস্ট খেলেত নামার অনুভূতিই আলাদা৷'
 

78

এছাড়া তার প্রাক্তন সতীর্থ জাহির খানের প্রশংসা করেন ইশান্ত। বলেন,'জাহির খানের কাছ থেকে প্রচুর শিখেছি৷ ওর কাছ থেকে ওয়ার্ক এথিক্স শিখেছি৷ দলের প্রত্যেককে বলি, খেলে যেতে হলে ফিটনেসে নজর জিতে হবে৷ তাহলে পুরস্কার পাবে৷’
 

88

বর্তমানে ৯৯ টেস্ট ম্যাচ খেলে ৩০২টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। বুধবার থেকে শুরু হওয়া শততম টেস্টে নিজের সেরাটা দিয়ে তা স্মরণীয় করে রাখতে চান ইশান্ত।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image2
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Recommended image3
Varun Chakravarthy: দলের স্বার্থে চোট নিয়েই খেলছেন বরুণ চক্রবর্তী, জানালেন শেন ওয়াটসন
Recommended image4
2027 ICC Men's Cricket World Cup: ওডিআই বিশ্বকাপে নিশ্চিত নন বিরাট-রোহিত!
Recommended image5
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্ব পেলেন, আইপিএল-এ সুযোগ পাবেন মহম্মদ আমির?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved