Ranji Trophy 2026: সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজে দ্বিশতরান করেছেন শুবমান গিল (Shubman Gill)। কিন্তু রবিবার রঞ্জি ট্রফির ম্যাচে মাত্র এক রান করেই আউট হয়ে গেলেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। নিউজিল্যান্ড সফরের (India tour of New Zealand 2026) আগে লাল বলের ক্রিকেটে শুবমানের ফর্ম নিয়ে উদ্বেগ।
KNOW
Ranji Trophy 2026 Punjab vs Chhattisgarh: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজে দ্বিশতরান করলেও, রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে ছত্তীশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলেন না শুবমান গিল (Shubman Gill)। রবিবার নিউ চণ্ডীগড়ের নিউ পিসিএ স্টেডিয়ামে (New PCA Stadium in New Chandigarh) চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র পাঁচ বল খেলে মাত্র এক রান করেই আউট হয়ে গেলেন টেস্ট, ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। নিউজিল্যান্ড সফরের (India tour of New Zealand 2026) আগে লাল বলের ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিতে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামেন শুবমান। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ছত্তীশগড়ের বাঁ হাতি স্পিনার অজয় মণ্ডলের (Ajay Mandal) বলে বোল্ড হয়ে যান এই তারকা ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ শুবমান
রবিবারই চলতি মরসুমে প্রথমবার ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে খেলতে নামেন শুবমান। ছত্তীশগড়ের বিরুদ্ধে পাঞ্জাবের প্রথম ইনিংসের ২৬-তম ওভারের প্রথম বলে বিহান মালহোত্রা (Vihaan Malhotra) আউট হয়ে যাওয়ার পর ক্রিজে যান শুবমান। তিনি দ্বিতীয় বলে এক রান নেন। কিন্তু তারপর আর রান করতে পারলেন না। পরের ওভারেই অজয়ের বল শুবমানের ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে গলে গিয়ে সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন এই তারকা।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে হবে তারকাদের
বিসিসিআই (BCCI) নির্দেশ দিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। এতে ফিটনেস বজায় থাকবে, ক্রিকেটাররা ম্যাচ অনুশীলনের মধ্যেও থাকবেন। সেই নির্দেশ মেনেই রঞ্জি ট্রফিতে খেলতে নামলেন শুবমান। তিনি ভালো ব্যাটিং করবেন বলে আশায় ছিল দল। কিন্তু দলকে ভরসা দিতে পারলেন না এই তারকা। তিনি দ্রুত আউট হয়ে যাওয়ায় হতাশ পাঞ্জাব শিবির।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








