MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • চিপকে দুরন্ত অশ্বিন, একের পর এক রেকর্ড গড়লেন তারকা অফ স্পিনার

চিপকে দুরন্ত অশ্বিন, একের পর এক রেকর্ড গড়লেন তারকা অফ স্পিনার

চেন্নাই দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩২৯ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। ৫ উইকেট নিয়ে জো রুটের দলের ইনিংসের কোমড় ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-তে একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় তারকা অফস্পিনার। জানা যাক অশ্বিনের ঝুলিতে গেল কোন কোন রেকর্ড। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 14 2021, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসকে তাসের ঘরের মত একাই ভেঙে দেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

একইসঙ্গে ঘরের মাঠে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। চিপকে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বেন স্টোকসকে ফিরিয়ে দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন এই অফ-স্পিনার। একইসঙ্গে স্টোকসকে আউট করে হরভজন সিংহকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন।
 

37

ঘরের মাঠে ৫৫ টেস্টে ২৬৫ উইকেট নিয়েছেন হরভজন সিং। সেখানে ২৬৬ উইকেট নিতে অশ্বিন নিলেন মাত্র ৪৫ টেস্ট। তবে ঘরের মাঠে সর্বাধিক ৬৩ ম্যাচে ৩৫০ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে।

47

শুধু হরভজনের রেকর্ড ভাঙাই নয়, টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ বার বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করার বিরল নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে এই নজির গড়েন তিনি।
 

57

ঘরের মাঠে ২৩ বার ৫ উইকেট নিয়েও একটি নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ছাড়িয়ে গেলেন প্রতিপক্ষের কিংবদন্তী বোলার জেমস অ্যান্ডারসনকে। 

67

এর আগে ঘরের মাঠে  ৮৯ টেস্টে ২২ বার ৫ উইকেট নেওয়ার নজির ছিল জেমস অ্যান্ডারসনের। ভারতীয় অফ স্পিনার সেখানে ৪৫ টেস্টে ২৩ বার ৫ উইকেট নিয়ে টপকে গেলেন জিমিকে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মুরলীধরন। ঘরের মাঠে ৪৫ বার ৫ উইকেট নিয়েছেন তিনি।
 

77

ঘরের মাঠে সর্বাধিক ৫ উইকেট নেওয়ার এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলেরও। তিনি মোট ২৫ বার ঘরের মাঠে ৫ উইকেট নিয়েছেন। ফলে অশ্বিন যেই ফর্মে রয়েছেন তাতে ভারতীয় স্পিনারের কাছে সুযোগ রয়েছে কুম্বলেকে টপকে যাওয়ার।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jasprit Bumrah: ফিটনেস টেস্টে পাশ করলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন বুমরা
Recommended image2
Cricket World Cup 2027: ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু ঘোষণা ICC-এর, কোন কোন স্টেডিয়ামে হবে ম্যাচ?
Recommended image3
Ajinkya Rahane Net Worth: মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, জানুন অজিঙ্ক রাহানের সম্পদের পরিমাণ
Recommended image4
Shubman Gill: ৬ মাস পর ফের ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, ধারাবাহিকতার লক্ষ্যে শুবমান
Recommended image5
RCB: আইপিএল-এর প্রথম দল হিসেবে ৩০০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু, ইতিহাসে আরসিবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved