MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মোতেরা পিঙ্ক বল টেস্টে হাজির মোদী-অমিত শাহ, সৌরভের অনুপস্থিতে বাড়ল জল্পনা

মোতেরা পিঙ্ক বল টেস্টে হাজির মোদী-অমিত শাহ, সৌরভের অনুপস্থিতে বাড়ল জল্পনা

বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের পিঙ্ক বল টেস্ট। নবনির্মিত এই বিশ্বমানের স্টেডিয়ামে ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। তবে উৎসবের আবহে একটু হলেও তাল কাটল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ায়ের ট্য়ুইটে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 24 2021, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

জানুয়ারি মাসে হৃদরোগের কারমে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তার হার্টে দু দফায় তিনটি স্টেন্ট বসানে হয়।

29

দ্বিতীয়বার হাসপাতাল থেকে ফেরার পর বিসিসিআ প্রেসিডেন্টকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে থেকেই কাজ কর্ম সামলাচ্ছিলেন সৌরভ।
 

39

কিন্তু সরস্বতী পুজোর  স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়েছিলেন, তিনি আমদাবাদে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন-রাতের টেস্ট ম্যাচ দেখতে যাবেন।

49

কিন্তু ম্যাচের দিন সকালে সৌরভ ট্যুইট করে জানিয়ে দিলেন মোতেরাতে যেতে পারছেন না তিনি। মোতেরার ঐতিহাসিক মুহূর্তকে যে তিনি মিস করবেন তাও জানিয়েছে বিসিসিআই সভাপতি।
 

59
ট্যুইটে তিনি লেখেন, 'আজ স্টেডিয়ামে থাকতে পারলাম না। খুব মিস করব। এই স্টেডিয়াম তৈরির জন্য কী পরিশ্রম করতে হয়েছে, সেটা বুঝতে পারছি। গোলাপি বলের টেস্ট আমাদের স্বপ্ন ছিল। ভারতে দিন-রাতের দ্বিতীয় টেস্ট হতে চলেছে। গতবারের মতো ভরা গ্যালারি দেখার আশায় রইলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে তৈরি হয়েছে এই স্টেডিয়াম।'
69
এপর একটি ট্যুইটে বিসিসিআই সচিব জয় শাহকেও ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। তিনি লেখেন,'গুজরাট এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারের জন্য এরকম একটা পরিকাঠামো তৈরি হয়েছে। জয় শাহ এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব পদাধিকারী এবং সদস্যরা আজ গর্ব বোধ করছেন। স্টেডিয়াম তৈরি হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। আজকের জন্য শুভেচ্ছা।'
79

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বার্তার প্রতিক্রিয়াও দিয়েছেন জয় শাহ। তিনি জানিয়েছেন,'ধন্যবাদ সৌরভ ভাই। তোমাকে মিস করব।' 
 

89
আজ মোতেরার স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিসিসআই সচিব জয় শাহ সহ অন্য়ান্য বিসিসিআই কর্তারা।
99
তবে মোতেরায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিত উৎসবের আবহে কিছুটা হলেও খামতি তৈরি করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: 'বেশিক্ষণ ব্যাটিং করতেই পারে না,' বাবর আজমকে ব্যঙ্গ রশিদ লতিফদের
Recommended image2
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬, ভারত বনাম নামিবিয়া: অনিশ্চিত অভিষেক-ঈশান, কে ওপেন করবেন?
Recommended image4
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটের পথে ওয়েস্ট ইন্ডিজ
Recommended image5
টি-২০ বিশ্বকাপ ২০২৬: অভিষেক শর্মার পর অনিশ্চিত ঈশান কিষান, ওপেনিং নিয়ে সমস্যায় ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved