MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওভালে ব্রিটিশ বধের রণনীতি তৈরি ভারতের, পাল্টা ছক প্রস্তুত ইংল্যান্ডের, জানুন চতুর্থ টেস্টের খুঁটিনাটি

ওভালে ব্রিটিশ বধের রণনীতি তৈরি ভারতের, পাল্টা ছক প্রস্তুত ইংল্যান্ডের, জানুন চতুর্থ টেস্টের খুঁটিনাটি

তিন টেস্টে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ফল ১-১। ওভালে টতুর্থ টেস্টে যে দলই জিতবে সিরিজ হারের ভয় আর থাকবে না। তাই জয়ের লক্ষ্যে নিজেদের রণনীতি প্রস্তুত করে ফেলেছে বিরাট কোহলি ও জো রুটের দল। জেনে নিন চতুর্থ টেস্টে দুই দলের রনণীতি, অন্দরের খবর থেকে যাবতীয় খুঁটিনাটি।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 01 2021, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

লর্ডসে দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক জয় এখন অতীত। হেডিংলিতে ইনিংস ও ৭৬ রানে হার বড়সড় ধাক্কা দিয়েছে ভারতীয় দলকে। ওভালে চতুর্থ টেস্টে নামার আগে দলগঠন থেকে রণনীতি সব কিছু নিয়েই অনেক সাবধানী পদক্ষেপ নিতে চলেছে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চতুর্থ টেস্টে নামার আগে ভারতীয় দলের সবথেকে বড় সমস্যা ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতার অভাব। ওপেনিংয়ে রোহিত শর্মা ও কেএল রাহুলকে নিয়ে চিন্তা কিছুটা কম থাকলেও, টিম ইন্ডিয়ার মাথা ব্য়াথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডারে পুজারা, কোহলি, রাহানে ও পন্থের ব্য়াটিং।
 

310

হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে পুজারা ও বিরাট ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল। ৯১ রানের ইনিংস খেলেছিলেন পুজারা ও ৫৫ করেছিলেন বিরাট কোহলি। কিন্তু চতুর্থ দিনের খেলার শুরুতে দাঁড়াতে পারেনি তারা। বিরাট ও পুজারা ব্যাটে দীর্ঘ দিন বড় রান না আসা নিয়ে সমালোচনাও কম হয়নি। চতুর্থ টেস্টে বড় রান করাই লক্ষ্য দুই তারকার।
 

410

তবে অজিঙ্কে রাহানের ব্যাটে দীর্ঘ দিন ধরে বড় রান নেই। ইতিমধ্যেই তার বদলে অন্য কাওকে সুযোগ দেওয়ার কথাও উঠেছে। একই পরিস্থিতি ঋষভ পন্থেরও । কার ব্যাটেও এই সিরিজে রান নেই। তার জায়গায় উঠছে ঋদ্ধিকে সুযোগ দেওয়ার দাবি। যদিও বিরাট এখনও পর্যন্ত কোনও পরিবর্তনে ইঙ্গিত দেননি।

510

বোলিং লাইনআপে অশ্বিনের ফেরা ছাড়া খুব একটা চিন্তার কারণ নেই ভারতীয় দলের। বিশেষ করে শামি-বুমরা- সিরাজ-ইশান্ত সমৃদ্ধি ভারতীয় পেস অ্যাটাকের ফর্ম স্বস্তিতে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ওভালেও ভারতীয় পেস ব্য়াটারির কাছ থেকে দুরন্ত বোলিং আশা করছে ভারতীয় সমর্থকরা।
 

610

ওভালে চতুর্থ টেস্ট জয়ের জন্য ব্যাটিং বিভাগের ফর্মে ফেরার পাশাপাশি দলের স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে পারে ভারতীয় দল। কারণ কোয়লিটি স্পিনের লড়াই করতে গিয়ে বারবার বিপদে পড়েছে ইংরেজ ব্য়াটসম্য়ানরা। সঙ্গে পেস অ্যাটাক তো আছেই। সব মিলিয়ে চতুর্থ টেস্টে ঘুড়ে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।

710

অপরদিকে,লর্ডস টেস্ট হারের পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল জো রুটের দল। কিন্তু হেডিংলিতে পাল্টা প্রত্যাগাত করে ইংল্যান্ড বুঝিয়ে দিয়েছে ঘরের  মাঠে তারাও একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নয়। চতুর্থ টেস্টেও ভালো পারফরমেন্সের বিষয়ে আত্মবিশ্বাসী ব্রিটিশ লায়ন্সরা।

810

একইসঙ্গে শুধু চতুর্থ টেস্ট নয়, সিরিজ জয়ের জন্য কী করতে হবে সেই উপায়ও বলে দিয়েছেন অধিনায়ক জো রুট। তিনি বলেছেন,'বিরাট বিশ্বমানের ব্যাটসম্যান। সুতরাং আমাদের বোলারদের কৃতিত্ব দেওয়া দরকার। আমরা ওকে থামিয়ে রাখতে পেরেছি। আমাদের বোলিং গ্রুপের এটা অসাধারণ প্রয়াস এবং সিরিজ জিততে হলে এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। ওকে আউট করার রাস্তা খুঁজে পেয়েছি আমরা। বিরাট টেস্ট ক্রিকেটে দারুণ সব ইনিংস খেলেছে। জিততে হলে সেরা ব্যাটসম্যানকে আউট করার রাস্তা খুঁজে বার করতেই হবে আপনাকে।'
 

910

তৃতীয় টেস্টে রানে ফিরেছে ইংল্যান্ডের টপ অর্ডার। রোরি বার্নস, হাসিব হামিদ থেকে ডেভিড মালান সকলেই ছন্দে রয়েছে। তারউপর তিন টেস্টেই শতরান করে স্বপ্নের ফর্মে রয়েছেন জো রুট। বোলিংয়েও আগুনন ঝড়াচ্ছেন অলি রবিনসন, ক্রেইগ ওভার টন ও জিমি অ্যান্ডারসনরা। চতুর্থ টেস্টে নামার আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড দল।

1010

সব মিলিয়ে ওভাল টেস্ট জিতে ভারত ও ইংল্যান্ড দুই দলেরই প্রধান লক্ষ্য সিরিজ হারেরর সম্ভাবনা শেষ করা। তাই জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চলেছে দুই দল। ফলে ওভালে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 5 - Session 3
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(4.1 ov)72/0
IND 154 runs in 95 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?
Recommended image2
SA vs AUS 2nd Test: প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন
Recommended image3
Hardik Pandya: ভারতের জন্য বড় ধাক্কা! আইপিএলের আগে হার্দিকের দলে ফেরার কোনও সম্ভাবনা নেই?
Recommended image4
ICC Men's Cricket World Cup 2027: বিশ্বকাপে নিশ্চিত বিরাট-রোহিত? মুখ খুললেন বিসিসিআই সভাপতি
Recommended image5
Ishan Kishan: সূর্যকুমারের রেকর্ড ভাঙার সুযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নজিরের সামনে ঈশান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved