MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND VS SA ODI:ডু অর ডাই ম্য়াচে ভারতীয় দলের হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য় একাদশ

IND VS SA ODI:ডু অর ডাই ম্য়াচে ভারতীয় দলের হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য় একাদশ

দক্ষিম আফ্রিকার (South Africa)প্রথম একদিনের ম্য়াচে হেরে সিরিজে (ODI Series)পিছিয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ কেএল রাহুল (KL Rahul), বিরাট কোহলিদের (Virat Kohli) কাছে ডু অর ডাই (Do Or Die)। সেই ম্যাচে প্রথম একাদশে (First 11) হতে পারে একাধিক পরিবর্তন। দেখে নিন টিম ইন্ডিয়ার (Team India) সম্ভাব্য একাদশ। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 20 2022, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

কেএল রাহুল-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে রান পাননি তিনি। দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফিরতে মরিয়া কেএল রাহুল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

শিখর ধওয়ান-
দীর্ঘ দিন পর টিমে ফিরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৭৯ রানেক ঝকঝকে ইনিংস খেলেছেন শিখর ধওয়ান। কিন্তু দল জয় না পাওয়ায় হতাশ তিনি। দ্বিতীয় ম্যাচেও বড় রান করার বিষয়ে আত্মবিশ্বাসী ধওয়ান। 
 

311

বিরাট কোহলি-
অধিনায়কত্ব গেলেও তার রানের খিদে যে এতটুকু কমেনি তা প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি। প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে কাঙ্খিত শতরান পাওয়ার লক্ষ্যে আরও একবার নামবেন বিরাট।
 

411

শ্রেয়স আইয়র-
প্রথম ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি শ্রেয়স আইয়র। ১৭ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে দলে তার জায়গা নিয়ে কোনও সংশয়। ব্যট হাতে ফের একবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শ্রেয়স আইয়রও।

511

সূর্যকুমার যাদব/ ঋতুরাজ গায়কোয়াড়-
ভারতীয় দলের মিডল অর্ডারে অপর ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন সূর্যকুমার যাদব। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্স করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাশাপাশি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচে অভিষেক হতে পারে তারও।

611

ঋষভ পন্থ-
টেস্ট সিরিজের শেষ ম্য়াচে  সেঞ্চুরি করলেও ওয়েন ডে সিরিজের প্রথম ম্য়াচে নিরাশ করেছেন ঋষভ পন্থ। তবে দ্বিতীয় ম্যাচে পন্থের দলে জায়গা পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। রান করতে মুখিয়ে রয়েছেন তরুণ ডানহাতি ব্যাটসম্যানও। 

711

রবিচন্দ্রন অশ্বিন-
প্রথম একদিনের ম্যাচে প্রায় ৫ বছর পর ভারতীয় দলে  ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেটও নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও অভিজ্ঞ অফ স্পিনার হিসেবে দলে অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। 

811

শার্দুল ঠাকুর-
প্রথম ম্য়াচে বল হাতে কোনও উইকেট পাননি শার্দুল ঠাকুর। কিন্তু ব্যাট হাতে করেছিলেন লড়াকু অরশতরান। ফলে বোলিংয়ের পাশাপাশি অলরাউন্ডা অপশন হিসেবেও শার্দুল খারাপ অপশন নয়। দ্বিতীয় ম্যাচেও ব্যাট-বলে পারফর্ম করার অপেক্ষায় শার্দুল। 

911

যুজবেন্দ্র চাহল-
বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকা দলও দুজন স্পিনার খেলিয়েছিল। ভারতীয় দলও সেই পথে হেঁটেছে। অশ্বিন ও চাহল দুজনকেই নিয়ে নেমেছিল দল। তবে প্রথম ম্য়াচে উইকেট পাননি চাহল। দ্বিতীয় ম্য়াচে ভালো বোলিং করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

1011

জসপ্রীত বুমরা-
প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দলের সবথেকে সফল বোলার ছিলেন জসপ্রীত বুমরা। ১০ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচেও ফের একবার আগুন ঝরানোর জন্য প্রস্তুত জসপ্রীত বুমরা।

1111

ভুবনেশ্বর কুমার/ দীপক চাহার-
প্রথম ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনাই বশি। তবে দলে শার্দুল দীপক চাহারকেও সুযোগ দিয়ে দেখা হতে পারে। শেষ শ্রীলঙ্কা সফরে ভালো বোলিং ও ব্য়াটিং দুই করছিলেন দীপক চাহার। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Recommended image2
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image3
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image4
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image5
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved