MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দলে নেই বিরাট-পন্থ, তৃতীয় টি২০তে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

দলে নেই বিরাট-পন্থ, তৃতীয় টি২০তে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি২০ সিরিজের (T20 Series) তৃতীয় ম্য়াচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। শেষ ম্য়াচ জিতে সন্মান রক্ষা করতে মরিয়া কায়রন পোলার্ডের (Kieron Pollard) দল। শেষ ম্য়াচে বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থরা (Rishabh Pant)দলে নেই। সেই জায়গায় একাধিক পরিবর্তন হতে পারে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে। দেখে নিন তৃতীয় টি২০ ম্য়াচে ভারতের সম্ভাব্য একাদশ (Probable Playing 11)। 

3 Min read
Author : Sudip Paul
Published : Feb 20 2022, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
অধিনায়ক হিসেবে সময় খুব ভালো যাচ্ছে রোহিত শর্মার। এখনও পর্যন্ত কোনও সিরিজে হারের মুখ দেখতে হয়নি টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ককে। তারউপর তৃতীয় টি২০ ম্য়াচে নামার আগে টেস্ট দলেরও অধিনায়ক ঘোষণা করা হয়েছে রোহিতকে। শেষ ম্য়াচে ব্য়াট হাতেও জ্বলে উঠতে মুখিয়ে রয়েছে 'হিটম্যান'। 

211

ইশান কিশান-
টি২০ সিরিজে প্রথম ম্য়াচে রান পেয়েছিলেন ইশান কিশান। দ্বিতীয় ম্য়াটে ব্য়াটে রান আসেনি। তৃতীয় ম্য়াচে ঋষভ পন্থ না থাকায় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে হবে  ইশান কিশানকে। ব্য়াট হাতেও রানে ফিরতে মরিয়া তিনি।

311

রুতুরাজ গায়কোয়াড়-
বিরাট কোহলি তৃতীয় টি২০ ম্য়াচ থেকে বিশ্রাম নিয়েছেন। ১০ দিনের ছুটিতে গিয়েছেন তিনি। সেই জায়গায় তৃতীয় টি২০ ম্য়াচতে সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। দলে থাকলেও দীর্ঘ দিন ধরে সুযোগ পাচ্ছেন না তিনি। আজকের ম্য়াচে সুযোগ পেলে ব্য়াট হাতে বড় ইনিংস খেলাই লক্ষ্য রুতুরাজের।

411

সূর্যকুমার যাদব-
ভারতীয় টি২০ দলের মিডল অর্ডারে বড় ভরসার নাম বর্তমানে সূর্যকুমার যাদব। প্রথম টি২০-তে ম্য়াচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টি২০ ম্য়াচে রান পাননি তিনি। তৃতীয় ম্য়াচে ব্য়াট হাতে রানে ফিরতে মরিয়া সূর্যকুমার যাদব।

511

শ্রেয়স আইয়র-
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সেঞ্চুরি করার পর তেমন একটা সুযোগ পাননি শ্রেয়স আইয়র। আজকের ম্য়াচে তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আইপিএলে কেকেআরের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। ইডেনে  সুযোগ পেলে বড় রান করাই লক্ষ্য শ্রেয়সের।

611

ভেঙ্কটেশ আইয়র-
প্রথম দুটি টি২০ ম্য়াচেই ব্য়াট হাতে জ্বলে উঠেছেন ভেঙ্কটেশ আইয়র। দলের জয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মাও। তৃতীয় টি২০ ম্য়াচেও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র।

711

দীপক চাহার-
নতুন বলে দলকে বারবার উইকেট এনে দিয়েছেন মিডিয়াম পেসার দীপক চাহার।  বলকে দুদিকেই সুইং করাতে সক্ষম তিনি। ব্য়াট হাতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেন দীপক চাহার। শেষ ম্য়াচে আরও একবার ভালো পারফর্ম করাই লক্ষ্য তার।
 

811

যুজবেন্দ্র চাহল-
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে অনবদ্য বোলিং করেছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তাকে সামলাতে রীতিমত হিমসিম খেতে হয়েছে ক্য়ারেবিয়ানদের। প্রথম ও দ্বিতীয় টি২০ ম্য়াচেও ভালো বোলিং করেছেন। শেষ ম্য়াচে ভালো পারফর্ম করার বিষয়ে আত্মবিশ্বাসী যুজি।

911

রবি বিষ্ণোই-
আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্য়াচেই অনবদ্য পারফর্ম করেছেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্য়ান অফ দ্যা ম্য়াচ। দ্বিতীয় ম্য়াচেও ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তৃতীয় ম্য়াচেও নিজের লেগ স্পিনের ছোঁবলে বিপক্ষকে সমস্যায় ফেলতে প্রস্তুত রবি বিষ্ণোই।

1011

হার্শল প্য়াটেল-
বল হাতে এই টি২০ সিরিজে খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি ভারতীয় মিডিয়াম পেসার হার্শল প্যাটেল। তৃতীয় টি২০ ম্য়াচে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন হার্শল প্য়াটেল। 
 

1111

আবেশ খান-
দ্বিতীয় ম্য়াচে ভুবনেশ্বর কুমার অনবদ্য বোলিং করেছিলেন ১৯ তম ওভারে। সেই ওভারের সৌজন্যেই জয় পেয়েছিল ভারত। তবে তৃতীয় ম্য়াচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেই জায়গায় তরুণ পেসার আবেশ খানকে সুযোগ দেওয়া হতে পারে প্রথম একাদশে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বীকৃতি, আয়ূষ মাত্রেকে বিশেষ উপহার সচিন তেন্ডুলকরের
Recommended image2
টি-২০ বিশ্বকাপ ২০২৬: পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার অনুরোধ বাংলাদেশের!
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচ, আমেরিকার সামনে পাকিস্তান
Recommended image4
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Recommended image5
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved