MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সিরিজ শুরুর আগেই হুঁশিয়ারী পেইন-স্মিথের, যুদ্ধের মহড়ায় সিডনিতে টিম ইন্ডিয়া

সিরিজ শুরুর আগেই হুঁশিয়ারী পেইন-স্মিথের, যুদ্ধের মহড়ায় সিডনিতে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া সফর মানেই শুধু মাঠের মধ্যে ব্যাটে-বলের লড়াই নয়। মাঠের বাইরে মাইন্ড গেমের জন্য প্রস্তুত থাকতে হয়। বিশেষ করে প্রতিপক্ষ দল যদি ভারত হয়, তাহলে বাক্যবাণ আরও বেশি মাত্রায় নিক্ষেপ করতে থাকেন অজিরা। অতীতেও তার অসংখ্য উদাহরণ রয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না। স্টিভ স্মিথ ও অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়ক টিম পেইন হুঁশিয়ারী দিয়ে রাখলেন ভারতীয় দল ও অধিনায়ক বিরাট কোহলিকে। অপরদিকে সিডনিতে যুদ্ধের জন্য প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া।

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 15 2020, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

আইপিএলের পরই দুবাই থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় দল। সেখানে গিয়ে সিডনিতে কোয়ারেন্টাই রয়েছে বিরাট ব্রিগেড। প্রবেশ করতে হয়েছে আরও একটি জৈব সুরক্ষা বলয়ে। একইসঙ্গে করোনা পরীক্ষাও হয় গোটা দলের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতেই অনুশীলনও শুরু করে দিয়েছে ভারতীয় দল। আইপিএলের ধকল থাকলেও, অস্ট্রেলিয়া সফরকে যে কতটা সিরিয়াসভাবে নিচ্ছে ভারতীয়দল, তা রেস্ট না করে অনুশীলনে নেমে প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া।
 

37

অনুশীলনে নেমে মাঠে গা ঘামাতে দেখা গিয়েছে ভারতীয় প্লেয়ারদের। প্রথমে ফিটনেসের উপরই জোর দেওয়া হচ্ছে। তাই দৌড় ও ফিজিক্যাল করছেন প্রথমে প্লেয়াররা।
 

47

ভারতীয় ক্রিকেটারেরা মাঠে নেমে গা ঘামানোর পাশাপাশি জিমেও ট্রেনিং শুরু করেছেন। আইপিএলে সাড়া ফেলে দেওয়া ইয়র্কার বিশেষজ্ঞ পেসার টি নটরাজন, দীপক চাহার, শ্রেয়স আয়ারদের দেখা গিয়েছে জিমে। ভারতীয় বোর্ড টুইট করেছে,'অনুশীলনের পাশাপাশি ছেলেরা জিমেও গা ঘামাতে শুরু করেছে।'
 

57

অপরদিকে, বুমরা, শামি, ইশান্ত, উমেশদের কার্যত হুঁশিয়ারী দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিগত কয়েকটি সিরিজে শট বলে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল তাকে। তাই এবার তিনি বলেছেন,'প্রতিপক্ষ দল যদি অতিরিক্ত শর্ট বল করে আমারলবিরুদ্ধে তার জন্য অমি তৈরি। আর তাতে অস্ট্রেলিয়ারই সুবিধে হবে। কারণ, টানা শর্ট বল করলে বোলারদের শরীরে অনেক ধকল পড়ে। যেটা তাদের খেলায় ছাপ ফেলতে বাধ্য।' যোগ করেন,'ক্রিকেট জীবনে অনেক শর্ট বল খেলতে হয়েছে আমাকে। কখনও সমস্যায় পড়েছি বলে তো মনে করতে পারছি না।'
 

67


অপরদিকে,সিরিজ শুরুর আগেই মাইন্ড গেম শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন বলেছেন, বিরাট তাঁর কাছে আলাদা কোনও চরিত্র নন। বিরাট তাঁর কাছে আর পাঁচ জন ক্রিকেটারের মতোই। পেন আরও জানিয়েছেন, বিরাটকে ঘৃণা করতেই পছন্দ করেন তাঁর দেশের সমর্থক ও ক্রিকেটারেরা। 

77

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথমে তিনটি করে একদিন ও টি২০ ম্যাচ খেলবে দুই দল। তারর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৪ ম্যাচের টেস্টচ সিরিজ। তবে সিরিজ শুরু আগে অজি প্লেয়ারদের মাইন্ড গেমে বাড়ছে সিরিজের উত্তাপ।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sri Lanka A vs India A: বোলিং ব্যর্থতা, এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় ভারতের
Recommended image2
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪ রানের পর ফের বিস্ফোরক ইনিংস বৈভব সূর্যবংশীর
Recommended image3
Mohammed Siraj: প্রশংসায় বোলিং কোচ, ক্রাইস্টচার্চে খেলার সুযোগ পাবেন মহম্মদ সিরাজ?
Recommended image4
Rishabh Pant: ই-বাইকে ঘুরতে বেরিয়েছিলেন, পাড়ার ম্যাচে খেলতে নেমে পড়লেন ঋষভ পন্থ
Recommended image5
Rohit Sharma: আইপিএল-এ নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা, ইঙ্গিত মুম্বই ইন্ডিয়ানসের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved