ENG vs PAK T20: ২ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ইংল্যান্ডের। সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান বনাম ইংল্যান্ড। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।

ENG vs PAK T20: চরম বিপাকে পাকিস্তান। ২ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচে জয় ইংল্যান্ডের (eng vs pak t20)। সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান বনাম ইংল্যান্ড। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড (pak vs eng t20)। 

২ উইকেটে জয় ইংল্যান্ডের

টসে জিতে এই ম্যাচে, ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে খুব একটা সুবিধা করতে পারেনি পাক দল। ওপেনার সাহেবজাদা ফারহান বেশ ভালো খেলেন। তিনি ৬৩ রানের ইনিংস উপহার দেন। তবে দলের আরেক ওপেনার সাইম আইয়ুব মাত্র ৭ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। 

এমনকি অধিনায়ক সলমন আলী আঘাও খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৫ রানে আউট হন তিনি। অন্যদিকে, বাবর আজম এবং ফখর জামান দুজনেই ২৫ রান করে স্কোরবোর্ডে যোগ করেন। পাশাপাশি শাদাব খান ২৩ রান করেন। দলের উইকেটকিপার-ব্যাটার উসমান খানের সংগ্রহে ৮ রান, শাহীন শাহ আফ্রিদি এবং সলমন মির্জা, দুজনের ঝুলিতেই ২ রান করে। তবে মহম্মদ নওয়াজ কোনও রান করতে পারেননি। 

নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন লিয়াম ডসন এবং ২টি করে উইকেট পান জোফ্রা আর্চার ও জেমিয়ে ওভারটন। এছাড়া ১টি উইকেট আদিল রশিদের ঝুলিতে। 

ম্যাচের সেরা হ্যারি ব্রুক

জবাবে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বিপাকে পড়ে ইংল্যান্ড। ওপেনার ফিলিপ সল্ট কার্যত, খালি হাতে ফিরে যান। আরেক ওপেনার তথা দলের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার করেন মাত্র ২ রান। তবে মিডল অর্ডারেন নেমে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক হ্যারি ব্রুক। উপহার দেন ৫১ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৯৬.০৮। 

সেইসঙ্গে, জ্যাকব বেথেল করেন ৮ রান, টম ব্যান্টনের ঝুলিতে ২ রান এবং স্যাম কুরানের সংগ্রহে ১৬ রান। পাশাপাশি উইল জ্যাকস ২৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে জেমিয়ে ওভারটন কোনও রান যোগ করতে পারেননি। লিয়াম ডসন ১ রান এবং জোফ্রাআর্চার ৫ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারেই, ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেয় ইংল্যান্ড। অর্থাৎ, লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা। 

তবে পাক দলের হয়ে ভালো বোলিং করেন শাহীন শাহ আফ্রিদি। তিনি একাই নেন ৪ উইকেট। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ নওয়াজ এবং উসমান তারিক।

ইংল্যান্ড জয় ছিনিয়ে নিল ২ উইকেটে এবং ম্যাচের সেরা হ্যারি ব্রুক। আর এই ম্যাচে জারের জেরে বেজায় বিপাকে পাকিস্তান। কারণ, আগের ম্যাচটি ভেস্তে যায়। এবার এই ম্যাচে হার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।