MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুধু আরসিবির অধিনায়কত্ব ছাড়াই নয়, আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা বিরাট কোহলির

শুধু আরসিবির অধিনায়কত্ব ছাড়াই নয়, আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা বিরাট কোহলির

জাতীয় দলে টি২০-র অধিনায়কত্ব ছাড়ার পর আইপিএলেও আরসিবির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। তারপরই জল্পনা শুরু হয় আগামি মরসুমে কী নতুন  দলে দেখা যাবে বিরাটকে। ২টি নতুন দলের সঙ্গে কী কোনও কথা হয়েছে কোহলির। আরসিবির অধিনায়কত্ব ছাড়ার পর এবার আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন বিরাট কোহলি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 20 2021, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এক সপ্তাহের কম ব্যবধানে জোড়া অধিনায়কত্ব ছাড়া ঘোষণা করে সকলকে চমক দিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম কোহলি জানিয়েছিলেন, টি২০ বিশ্বকাপের পর ভারতীয় টি২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়বেন তিনি।

210

তার কিছু দি  যেতে না যেতেই আরও এক ঘোষণা করেন বিরাট কোহলি। তবে এবার জাতীয় ক্রিকেটে নয়, আইপিএলে। ২০২১- আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন বিরাট।

310

সাম্প্রতিক ব্যাট হাতে নিজের সেরা ফর্মে নিই বিরাট কোহলি। সব খেলায় অধিনায়কত্বের বাড়তি চাপের প্রভাবের ব্যাটিংয়ে পড়ছিল বলে মনে করছিলেন অনেকেই। তাই ওয়ার্ক লোড কমাতে ও ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্যই এই জোড়া অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।

410

ভারতীয় দলে বিরাট টি২০ দলের অধিনায়কত্ব ছাড়লেও ওয়ান ডে ও টেস্টের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিরাট। কিন্তু আরসিবির অধিনায়কত্ব ছাড়ার পর আইপিএলে বিরাটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় নানা জল্পনা।

510

কারণ আইপিএলে আগামি বছর বসতে চলেছে মেগা নিলাম। সেখানে দুটি নতুন দল যোগ হওয়ার পাশাপাশি ফের নতুন করে গঠিত হবে সব দল। ফলে বিরাট কী আরসিবি ছাড়তে চলেছে তা নিয়েও তৈরি হয় জল্পনা। 

610

নেটিজেনরা এবং বিরাটের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রশ্ন নিয়ে উপস্থিত হন। তাদের অনেকেই জানতে চেয়েছিলেন তাহলে কি এ বার আরসিবি ছাড়তে চলেছেন বিরাট? কারণ সামনেই নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে, তাহলে কি নতুন দলে যোগ দেবেন বিরাট কোহলি। 
 

710

যদিও সব জল্পনার অবসান ঘটিয়েছেন বিরাট কোহলিই নিজেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আইপিএল আগামি দিনে কী হতে চলেছে তার ভবিষ্যৎ তা সাফ জানিয়েছেন কোহলি।

810

বিরাট কোহলি বলেছেন, আগামী দিনে অনেক নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে এটা ঠিক, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত আরসিবির হয়েই খেলব। অন্য কোনও  দলে যাওয়ার কোনও সম্ভাবনা বা ইচ্ছে নেই বলেও জানিয়েছেন বিরাট কোহলি।

910

তবে এসব নিয়ে না ভেবে বিরাট কোহলির প্রাথমিক লক্ষ্য এবার আরসিবিকে চ্য়াম্পিয়ন করা। আইপিএল ২০২১-এর প্রথম পর্বে দুরন্ত ছন্দে ছিল আরসিবি। ৭ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে বিরাট ব্রিগেড। সেই সাফল্য ধরে রেখে দলকে প্রথমবার চ্যাম্পিয়ন করাই স্বপ্ন বিরাট-ডিভিলিয়ার্সদের।

1010

প্রসঙ্গত, আরসিবির হয়ে বিরাট কোহলি এখন পর্যন্ত ১৩২টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন এবং তাঁর নেতৃত্বে দল ৬০ টি ম্যাচ জিতেছে। আরসিবি বিরাটের নেতৃত্বে ৬৫টা ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে। কোহলির অধিনায়কত্বে আরসিবির জয়ের হার ৪৮ শতাংশ। 


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড
Recommended image2
রেকর্ড ভাঙলেও বৈভব সূর্যবংশী কেন টিম ইন্ডিয়াতে আসতে পারছেন না? কারণ শুনলে চমকে যাবেন!
Recommended image3
Pakistan Boycott World Cup 2026: পাল্টি খাচ্ছে পাকিস্তান? আইসিসি-পাক বোর্ড বৈঠকের পরেই, ম্যাচ খেলতে রাজি!
Recommended image4
ENG vs NEP T20: মাত্র ৪ রানে জয় ইংল্যান্ডের, বিশ্বকাপে ব্রিটিশদের বিরুদ্ধে দুরন্ত লড়াই নেপালের
Recommended image5
পাকিস্তান-বাংলাদেশের আঁতাত স্পষ্ট, মহসিন নকভির সঙ্গে বৈঠকে আমিনুল ইসলাম বুলবুল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved