MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • পেট চলত ফুচকা বিক্রি করে, রাত কাটত ফুটপাথে, এখন কোটিপতি এই আইপিএল তারকা

পেট চলত ফুচকা বিক্রি করে, রাত কাটত ফুটপাথে, এখন কোটিপতি এই আইপিএল তারকা

আইপিএল (IPL) অনেক আনকোরা ক্রিকেটারকেই খ্যাতির শীর্ষে পৌছে দিয়েছে। খুদে তারকা থেকে সুপার স্টারের রাস্তা অনেককেই দেখিয়েছে আইপিএল। তবে এই ক্রিকেটারের গল্প হয়তো একটু আলাদা। সামান্য ফুচকা ওয়ালা থেকে তিনি আজ হয়ে উঠেছেন আইপিল তারকা। অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে পৌছেছেন খ্যাতির শীর্ষে। জানুন তার জীবন সংগ্রামের কাহিনি। 

3 Min read
Author : Sudip Paul
Published : Oct 02 2021, 05:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

উত্তর প্রদেশের ভদোহী গ্রামে থাকতেন যশশ্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) । সংসারে অভাবের কারণে মাত্র ১১ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন তিনি। পারি দেন মুম্বইয়ের উদ্দেশ্যে। বাণিজ্য নগরীতে পৌছে ফুচকা বিক্রি করে দিন গুজরান করতেন ছোট্ট যশস্বী। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

কিন্তু তখনও থাকার জন্য মাথার উপর ছিল না কোনও ছাদ। বেশিরভাগ রাত কাটত এক দুধের দোকানে বা ফুটপাথে। কখনও কখনও যেখানে মন চাইত সেখানেই কাটাত রাত। মুম্বইয়ের ফুটপাথও ছিল তার সঙ্গী।

312

ফুচকা বিক্রি করলেও, ক্রিকেটের প্রতি ছোট বেলা থেকেই অগাধ প্রেম ছিল তার। তাই প্রতিদিন বিকেলে আজাদ ময়দানে যেতেন ক্রিকেট খেলা দেখতে। সেখানে গিয়ে রোজই খেলতে নেওয়ার জন্য আবদার করতেন যশস্বী। দিনের পর দিন মুখ ছোট করে সেই গিয়ে খুলত হতে ফুচকার দোকান।

412

একদিন হঠাৎ মেলে সুযোগ। পাপ্পু স্যার নামে এক কোচ একদিন তাকে খেলার সুযোগ করে দিন। সঙ্গে প্রস্তাব দেন ভাল খেললে টেন্টে থাকার সুযোগ। সেই ম্যাচে ভাল ব্যাটও করেন যশস্বী। পুরস্কার সরূপ মিলে যায় ক্রিকেট খেলার ও টেন্টে থাকার সুযোগ।

512

ফুচকা বিক্রি ও ক্রিকেট খেলা দুটোই চলছিল। একদিন আজাদ ময়দানে খুদে যশস্বীর ব্যাটিং দেখে ভাল লেগে যায় কোচ জ্বালা সিংহের। তিনিই এরপর যশস্বীর ক্রিকেটের সমস্ত দায়িত্ব নেন। ক্রিকেট কিটস কিনে দেওয়া থেকে শুরু করে তালিম দেওয়া সবকিছুই করেন জ্বালা সিং।

612

তারপর থেকেই যশস্বীর জীবনের গাড়ি স্পিড নেয়। পিছনে ফিরে তাকাতে হয়নি আর যশস্বীকে। কোচ জ্বালা সিংয়ের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে নিজেকে আরও পরিণত করেন যশস্বী। তার ব্যাটিংয়ে মুগ্ধ ছিলেন কোচ জ্বালা সিংও।

712

তারপর একের পর এক স্থানীয় টুর্নামেন্টে নিজের জাত চেনাতে শুরু করেন যশস্বী জয়সওাল। মুম্বইয়ের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি। লিস্ট এ ম্যাচে ডবল সেঞ্চুরি করে শিরোনামে চলে আসেন এই তরুণ ক্রিকেটার।

812

ঘরোয়া ক্রিকেটে লাগাতার দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে অবশেষে সুযোগ আসে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলে খেলার। নির্বাচিত হন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও। যুব বিশ্বকাপে চারশোর ওপর রান করে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশস্বীকে।

912

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হওয়ার সৌজন্যে আইপিএল ২০২০-তে যশস্বীকে কেনে রাজস্থান রয়্যাল দল। তার ট্যালেন্টের উপর ভরসা ছিল রাজস্থান রয়্যালস দলের। তাই দামের কথা ভাবেননি কর্তারা।

1012

মাত্র ২০ লক্ষ টাকার বেস প্রাইসের প্লেয়ারকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কেনে রাজস্থান। তবো টাকা নয়, আইপিএলে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে খেলা ও তাদের বিরুদ্ধে ভাল পারফর্ম করাই ছিল যশস্বীর স্বপ্ন।

1112

২০২০ সালে কেরিয়ারের প্রথম আইপিএল খেলার জন্য রোমাঞ্চিত ছিলেনন যশস্বী জয়সওয়াল। কিন্তু প্রথম আইপিলে কয়েকটি ম্য়াচে সুযোগ পেলেও খুব একটা দাগ কাটতে পারেননি তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে ২০২১ (IPL 2021) লে বেশ কয়েকটি ম্য়াচে ভালো পারফর্ম করে রাজস্থানের নির্ভরযোগ্য ব্য়াটসম্যান হয়ে উঠেছেন যশশ্বী।

1212

সামনে অনেক পথ চলা বাকি এখনও যশস্বী জয়সওয়ালের। কিন্তু ফুচকা বিক্রেতা থেকে  শুরু করে আইপিএলের মত মেগা মঞ্চে তারকা হয়ে ওঠা যশস্বীর জীবন যুদ্ধ অনেকের কাছেই প্রেরণা। আগামি দিনেও যশস্বীর সাফল্যের জন্য রইল শুভকামনা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohammed Siraj: ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে নেই সিরাজ, টি-টোয়েন্টিতে পরিবর্ত হিসেবে দলে এলেন প্রসিধ কৃষ্ণা
Recommended image2
Rohit Sharma: ফিট ঘোষিত, আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই খেলবেন রোহিত-হার্দিক
Recommended image3
Ben Stokes: লন্ডনের নাইটক্লাবে রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি, বিতর্কে বেন স্টোকস
Recommended image4
BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল
Recommended image5
IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved