MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল শুরুর আগেই কেকেআরে 'গৃহযুদ্ধ', প্রতিযোগিতায় কী হবে 'কিং খানের' দলের ভবিষ্যৎ

আইপিএল শুরুর আগেই কেকেআরে 'গৃহযুদ্ধ', প্রতিযোগিতায় কী হবে 'কিং খানের' দলের ভবিষ্যৎ

প্রথম পর্বের পারফরমেন্স একেবারেই খারাপ। দ্বিতীয় পর্বে ভালো পারফর্ম করে শেষ চারে পৌছনোই প্রাথমিক লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু মরুদেশে প্রতিযোগিতা শুরুর আগেই কেকেআরের অন্দরে চরম অশান্তি। দলের খেলায় তাতে কোনও প্রভাব পড়বে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 14 2021, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই মরুদেশে সব দল সারছে শেষ মুহুর্তে প্রস্তুতি। কলকাতা নাইট রাইডার্সও প্রস্তুত হচ্ছে তাদের প্রথম ম্যাচের জন্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ভারতের মাটিতে আইপিএলের প্রথম পর্বে একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি কেকেআর। প্রথম ৭ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে ইয়ন মর্গ্যানের দল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে কেকেআর।

310

প্রথম পর্বের পারফরমেন্স ভুলে দ্বিতীয় পর্বে ঘুড়ে দাঁড়াতে মরিয়া কেকেআর। সমর্থকরাও নতুন করে আশায় বুক বাধছিল। কিন্তু আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের অন্দরে 'গৃহযুদ্ধের' আঁচ।

410

কারণ কেকেআরের তারকা স্পিনার কুলদীপ যাদব আইপিএল শুরুর আগেই দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেল একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

510

অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুলে চায়নাম্যান স্পিনার বলেন,  দলে অধিনায়কের দিক থেকে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের কোনও ব্যাপার নেই। এ বারের আইপিএল-এ একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জানেনও না, আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কিনা।

610

কুলদীপ আকাশ চোরপড়াকে বলেন,'যদি কোচ বা অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে সুবিধে হয়। তারাও আমাদের বুঝতে পারে। কিন্তু যদি কোনও যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়।'

710

এছাড়াও ভারতীয় স্পিনারের অভিযোগ,মাঝে মাঝে তো বোঝাই যায় না, দল আমার থেকে কী চাইছে, আমি আদৌ খেলার সুযোগ পাব কিনা। কখনও কখনও মনে হয়, আমার দলে থাকা উচিত, ম্যাচ জেতানোর ক্ষমতা আমার আছে। কিন্তু বুঝতেই পারি না, কী কারণে দল থেকে বাদ পড়লাম। 
 

810

ইয়ন মর্গ্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে কুলদীপ বলেন,'জানি না মর্গ্যান আমাকে কী চোখে দেখে। বিদেশি কেউ অধিনায়ক হলে যোগাযোগের অভাবটা আরও বাড়ে। ভারতীয় কেউ অধিনায়ক হলে সরাসরি তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়, কেন বাদ দেওয়া হয়েছে। যেমন রোহিত শর্মা যদি অধিনায়ক হয়, ওকে অনায়াসে প্রশ্ন করা যায়। কিন্তু এখানে এটা হয় না।'

910

টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেও আক্ষেপ রয়েছে কুলদীপের। আকাশ চোপড়াকে তিনি বলেন, আইপিএল মানে টিম ম্যানেজমেন্ট মাত্র দু’ মাসের জন্য একটা পরিকল্পনা নিয়ে আসে। এতে কাজটা আরও কঠিন হয়ে যায়। ভারতীয় দলে বাদ পড়লে সেটা জানানো হয়, সেটা নিয়ে সংশ্লিষ্ট প্লেয়ারের সঙ্গে কথা বলা হয়। কিন্তু আইপিএল-এ সে সব হয় না।

1010

বর্তমানে দলের সঙ্গ মরুদেশে অনুশীলন সারছেন কুলদীপ। ২০ সেপ্টেম্বর ফিরতি লিগের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে নামবে 'কিং খানের' দল। কিন্তু কুলদীপের বিস্ফোরক মন্তব্য দলের অন্দরে কোনও প্রভাব ফেলবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image2
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image3
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image4
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Recommended image5
India Vs Japan T20: ডুজুয়ান টাইফুনের ভ্রুকুটি! ভেস্তে যেতে পারে ভারত-জাপান ম্যাচ! কখন, কোথায় দেখবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved