MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • বিশাল বেতনের চাকরি ছেড়ে ক্রিকেটকেই করেছেন 'জীবনসঙ্গী', জানুন ভেঙ্কটেশ আইয়রের অজানা কাহিনি

বিশাল বেতনের চাকরি ছেড়ে ক্রিকেটকেই করেছেন 'জীবনসঙ্গী', জানুন ভেঙ্কটেশ আইয়রের অজানা কাহিনি

পরপর ২ ম্যাচে দুটি বিধ্বংসী ইনিংস। রাতারাতি তারকা হয়ে উঠেছে কেকেআরের ভেঙ্কটেশ আইয়র। মধ্যপ্রদেশের ক্রিকেটার এখন নেটিজেনদের কাছে  আলোচ্য বিষয়। তবে দেশের সেরা সংস্থায় চাকরির প্রলোভনকে হেলায় অস্বীকার করে ক্রিকেটকে বেছে নেওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না আইয়রের কাছে। জেনে নিন সেই কাহিনি। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 24 2021, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আইপিএল (IPL) ভারত তথা বিশ্ব ক্রিকেটে এমন একটি মঞ্চ হয়ে উঠেছে যেখান থেকে প্রতিবছর একাধিক নতুন তারকার জন্ম হয়। বিগত ১৩ বছরেব অসংখ্যা আনকোরা ক্রিকেটার তারকা হয়ে উঠেছে আইপিএলের মঞ্চ থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আইপিএল ২০২১ (IPL 2021)-এর দ্বিতীয় লেগে যে ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্য়েই সর্বত্র হৈ-চৈ পড়ে গিয়েছে তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ভেঙ্কটেশ আইয়র (Venkatesh Iyer)। আরসিবি (RCB) ও মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে শিরোনামে উঠে এসেছেন তিনি।

310

প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ভেঙ্কটেশ আইয়র (Venkatesh Iyer)। দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মতো বিশ্বমানের বোলিং লাইনআপের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। ৩০ বলে ৫৩ রানন করেন আইয়র।

410

আইয়রের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদেই রোহিত শর্মার দলের দেওয়া টার্গেট খুব সহজ হয়ে যায় কেকেআরের (KKR) কাছে। তার সঙ্গে অনবদ্য ব্যাটিং করেন রাহুল ত্রিপাঠীও। বর্তমানে লিগ তালিকা ৪ নম্বরে নাইটরা।

510

পরপর ২ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে অচেনা ভেঙ্কটেশ আইয়র রাতারাতি তারকা হয়ে উঠেছেন। যেভাবে বোলারদের তুলোধনা করেছেন তিনি ঝড়ের গতিতে, সেইভাবেই ঝড়ের গতিতে বাড়ছে আইয়রের।

610

২৫ ডিসেম্বর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন ভেঙ্কটেশ আইয়র। ছোট বেলা থেকেই ভালো ক্রিকেট খেলার পাশাপাশি মেধাবী ছাত্র ছিলেন তিনি। ক্রিকেট ছাড়াও চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে কেরিয়ার গড়ার সুযোগও ছিল তার কাছে।
 

710

তিনি মায়ের নির্দেশে ক্রিকেট খেলা শুরু করেন। ১৯ বছর বয়স পর্যন্ত আইর ক্রিকেটকেই কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা ভাবোননি। ২০১৮ সালে যখন সিএ চাকরির প্রস্তাব তার কাছে আসে তখন তিনি নিজের মনে কথা শোনেন ও ক্রিকেটকে বেছে নেন।

810

এমবিএ করা ভেঙ্কটেশ আইয়রকে দেশের অন্যতম সেরা সংস্থা চাকরির ডাক দিয়েছিল। সামনে ছিল বিশাল অঙ্কের মাইনে। কিন্তু ২৫ বছরের আয়ার সেই দিকে পা বাড়াননি। সেই সিদ্ধান্ত খুব কঠিন ছিল বলেই জানাচ্ছেন আয়ারের বন্ধু মধ্যপ্রদেশের পেসার আনন্দ রাজন। 
 

910

তার পরিবারের সদস্যরা তার সিদ্ধান্তকে সমর্থন করেছিল এবং তাকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। আইয়ার ২০১৫ সালে মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছিলেন। এর পরে, তিনি ২০১৮ সালে রঞ্জি ট্রফি খেলা শুরু করেন এবং তারপর ২০২০-২১ সালে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ৫ ইনিংসে ২২৭ রান করেন।

1010

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আইয়রের ব্যাটিং দেখেই তাকে দলে নেন কেকেআর। প্রথম পর্বে সুযোগ পাননি তিনি। তবে দ্বিতীয় পর্বে সুযোগ পেয়ে তা কাজে লাগান ভেঙ্কটেশ আইয়র। বর্তমানে কেকেআরের নয়নের মণি এই করুণ ক্রিকেটার।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image2
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image3
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image4
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image5
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved