MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ৭ বছর পর ফের আইপিএলের আঙিনায় 'তেন্ডুলকর', খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে

৭ বছর পর ফের আইপিএলের আঙিনায় 'তেন্ডুলকর', খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলায় এবারই প্রথম আইপিএল নিলামে তার নাম তুলেছিলেন অর্জুন তেন্ডুলকর। কোন দল তাকে নেবে তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে প্রথমবার আইপিএল নিলামে নাম তুলেই দল পেলেন সচিন পুত্র। বাবার পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে দেখা যাবে অর্জুনকে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 19 2021, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

এবছর প্রথম বোর্ডের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে মুম্বই দলের হয়ে খেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। যার ফলে আইপিএল নিলামে নাম তুলেছিলেন  অর্জুন।
 

29

আইপিএল নিলামের আগে ঘরোয়া ক্লাব ক্রিকেটে ব্যাটে-বলে অনবদ্য পারফরমেন্স করে, বিশ্ব ক্রিকেটের সব থেকে নামী লিগে খেলার জন্য যে তিনি তৈরি সেই বার্তা ফ্র্যাঞ্চাইজিদের বার্তা দিয়ে রেখেছিলেন অর্জুন। 
 

39

আইপিএল নিলামের শুরু থেকেই শোনা যাচ্ছিল সচিন তেন্ডুলকরের পুরোনো দল মুম্বই ইন্ডিয়া দলে নিতে চলেছে সচিন পুত্রকে। অবশেষে নিলামে ঘটলও তা। অর্জুনকে দলে নিল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

49

বৃহস্পতিবার নিলামের একেবারে শেষে নাম ওঠে অর্জুন তেন্ডুলকরের। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। অর্জুনকে নাম উঠতেই  নিলামের টেবিলে বসে থাকা জাহির খান-সহ মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্রতিনিধিদের মুখে চওড়া হাসি। একে অপরের সঙ্গে ফিস্ট বাম্প করতেও দেখা যায়।
 

59

২০১৩ সালে শেষবার আইপিএল খেলেছিলেন সচিন তেন্ডুলকর। তারপর আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এবার ৭ বছর পর ফের আইপিএলের মঞ্চে তেন্ডুলকর। তবে জুনিয়র। 

69

মুম্বই নেওয়ার পর অর্জুন বলেন, 'ছোটবেলা থেকেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে মুখিয়ে রয়েছি।'
 

79

তবে অর্জুনকে দলে নেওয়ায় উঠতে শুরু করে প্রশ্ন। সচিন পুত্র বলেই কী অর্জুনকে দলে নিল মুম্বই, প্রশ্ন তোলেন অনেকেই। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন,'ওর প্রতিভার জন্যই নেওয়া হয়েছে ওকে। সচিনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচিন খুব গর্ব বোধ করবে অর্জুনের মতো বল করতে পারলে।'
 

89

জাহির খান বলেন,'ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। শেখার ইচ্ছে ওর মধ্যে প্রচণ্ড। এ বারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে অর্জুনের।'

99

তারকা সমৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম একাদশে অর্জুনের সুযোগ হবে কিনা তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য সব কিছু উজার করে দিতে মরিয়া সচিন পুত্র।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে ফের অনিশ্চয়তা! বয়কটের ইউ টার্নের পর এবার কী হল
Recommended image2
AUS vs ZIM T20: বিশ্বকাপে অঘটন! শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে
Recommended image3
IND vs PAK Match News: অভিষেক শর্মাকে 'অলস' বলে অপমান প্রাক্রন পাক পেসার মহম্মদ আমিরের, প্রশ্ন তুললেন স্কিল নিয়েও?
Recommended image4
IND vs PAK Match News: মেনুতে পাতলা ডাল আর ভাত! পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন অভিষেক?
Recommended image5
India T20 Cricket World Cup 2026: "আমাদের কাছে তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ" পাক ম্যাচের আগে বড় বার্তা সূর্যর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved