Finn Allen Stats: ৩৩ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ৩০৩.০৩। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ৮টি ছয়। এবার তিনি ফাইনালে ব্যাট করতে নামবেন। আর এই দুরন্ত সেঞ্চুরির সুবাদে তিনি নয়া রেকর্ডও গড়েছেন।

Finn Allen Stats: বিধ্বংসী ইনিংস, ঝোড়ো ব্যাটিং এবং নিঃসন্দেহে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম একজন সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (finn allen stats) এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার, ইডেনে রীতিমতো তাণ্ডব চালালেন তিনি (sa vs nz semi final 2026)। 

ফিন অ্যালেন তাণ্ডব

কখনও লং অন দিয়ে, কখনও আবার মিড অফের উপর, আবার মাঝে মাঝে সোজা স্ট্রেট ড্রাইভ! কোনও বোলারকে তোয়াক্কা করেননি এই কিউয়ি ব্যাটার। ৩৩ বলে ১০০ রানের দাপুটে ইনিংস উপহার দেন। সেই সুবাদেই দক্ষিণ আফ্রিকাকে সহজে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 

তবে তিনি যে যখন তখন ঝড় তুলতে পারেন, সেই আভাস আগে থেকেই ছিল। কারণ, সেমিফাইনালের আগে পর্যন্ত, গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলিয়ে চলতি বিশ্বকাপে ফিন অ্যালেন মোট সাতটি ম্যাচে মাঠে নামেন। আর সেই সাত ম্যাচে, তাঁর সংগ্রহে ছিল মোট ১৮৯ রান। 

তার মধ্যে আবার উল্লেখযোগ্য হল, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৫০ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।সেই ফিন অ্যালেনই কার্যত, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নিজের অউকাত বুঝিয়ে দিলেন। 

স্ট্রাইক রেট ৩০৩.০৩

দক্ষিণ আফ্রিকা খুব একটা সুবিধা করতে পারেনি এই ম্যাচে। কিন্তু ব্যাট করতে নেমে ফিন অ্যালেন যে তাণ্ডবটা চালালেন, তা দেখে রীতিমতো মুগ্ধ ইডেনের ক্রিকেটপ্রেমী জনতা। সত্যিই অনবদ্য। সবাই কুর্নিশও জানিয়েছেন। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অ্যালেনকে শুভেচ্ছা জানান দর্শকরা। ইডেনের ভরা গ্যালারির মাঝে ২২ গজে দাপুটে ইনিংস উপহার দিলেন ফিন অ্যালেন। 

৩৩ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট ৩০৩.০৩। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ৮টি ছয়। এবার তিনি ফাইনালে ব্যাট করতে নামবেন। আর এই দুরন্ত সেঞ্চুরির সুবাদে তিনি নয়া রেকর্ডও গড়েছেন। যেমন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়লেন ফিন অ্যালেন। ভেঙে দিলেন ক্রিস গেইলের মাইলস্টোন। পাশাপাশি এটি হল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। 

অর্থাৎ, ফিন অ্যালেনকে চলতি মেগা টুর্নামেন্ট টি-২০ ক্রিকেট বিশ্বকাপের কালো ঘোড়া বলা যেতেই পারে। তিনি যেন আবারও প্রমাণ করে দিলেন, ফাইনালে যে দলই সামনে আসুক, তিনি একাই যথেষ্ট। একবার যদি ফিন অ্যালেন ঝড় ওঠে, তাহলে বিপদ আছে প্রতিপক্ষের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।