MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2021 - এই হট 'দেশি গার্ল'ই ম্যাক্সওয়েল-এর হবু বউ, সাঁতারের পুলই তাঁর সবথেকে পছন্দের জায়গা

IPL 2021 - এই হট 'দেশি গার্ল'ই ম্যাক্সওয়েল-এর হবু বউ, সাঁতারের পুলই তাঁর সবথেকে পছন্দের জায়গা

সুপার সানডে-তে আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৪৮তম ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings)-এর বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেন আরসিবি তথা অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ৩২ বছর বয়সী এই ক্রিকেট তারকার দাপটেই শারজায় ১৬৪ রানের বড় রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ব্যাটে-বলে চলতি মরসুমটা দারুণ যাচ্ছে ম্যাক্সির। তিনি এখনও অবিবাহিত হলেও, গত বছরই বাগ্দান করেছেন এক 'দেশি গার্ল'কে, হটনেসের দিক থেকে যিনি পিছনে ফেলে দিতে পারেন বলি নায়িকাদেরও। কে তিনি, আসুন চিনে নেওয়া যাক - 

3 Min read
Author : Asianet News Bangla
| Updated : Oct 03 2021, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

রবিবার, আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাচ করে আরসিবি। চার নম্বরে নেমে রীতিমতো ঝড় তোলেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৭ বলে ৬টচি চার ও ৩টি বিশাল ছয়ের মাধ্যমে তিনি ৫৬ রান করে যান। তারপর আবার বল হাতেও ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন রোহিত শর্মা এবং ক্রুনাল পান্ডিয়ার মতো দুই বিপজ্জনক ব্যাটারকে। 
 

212

অনেকেরই হয়তো জানা নেই এই ম্যাক্সওয়েল বিয়ে করতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে। তাঁর নাম ভিনি রমন (Vini Raman)। অভিজাত ভারতীয় পরিবারের সন্তান হলেও তাঁর জন্ম, বেড়ে ওঠা - সবটাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। 

312

মেডিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট ভিনি, একজন ফার্মাসিস্ট। তাঁর এক দিদি আছে, মধু রমন। তিনিও চিকিৎসা বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন। বর্তমানে নার্স হিসাবে কাজ করেন। 
 

412

ভিনির বাবা-মা সম্পর্কে খুব বেশই তথ্য জানা যায় না। তবে তাঁর দিদি মধু রমনের একটি কন্যা রয়েছে। বোনঝি, ভিনির খুব কাছের মানুষ। তার সঙ্গে মাঝে-মাঝেই নিজের ছবি দেন ভিনি। আর ফ্যানরা তাঁকে বলেন সেক্সি আন্টি।  
 

512

ভিনির সঙ্গে ম্যাক্সওয়েলের প্রথম পরিচয় ২০১৩ সালের ডিসেম্বরে। সেই সময় বিগ ব্যাশ লিগে ম্যাক্সওয়েল মেলবোর্ন স্টার্স দলের হয়ে খেলতেন। মেলবোর্ন স্টার্স-এরই এর ইভেন্টে দুইজনের আলাপ হয়। 
 

612

দুজনের মধ্যে বয়সের তফাত প্রায় সাড়ে চার বছর হলেও, তা দুজনের মনের মিলের পথে অন্তরায় হয়নি। ২০১৭ সালে প্রথম ভিনি সোশ্যাল মিডিয়ায়, ম্যাক্সওয়েলের সঙ্গে নিজের একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছিলেন। আর সেই থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের চর্চা। 

712

২০১৯ সালে দুজনে প্রথম একসঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ওই বছরের শেষের দিকেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন ম্যাক্সওয়েল। পরে তিনি জানিয়েছিলেন ভিনিই প্রথম তাঁর অসুস্থতার বিষয়টি লক্ষ্য করেছিলেন এবং তাঁকে ডাক্তারের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। 

812

ভিনির শখের মধ্যে রয়েছে সাঁতার কাটা এবং ভ্রমণ। সুইমিংপুলে সময় কাটাতে সবথেরে ভালবাসেন ম্যাক্সওয়েলের হবু বউ। উষ্ণ সাঁতারের পোশাক পরা তাঁর বিভিন্ন ছবি, অজি ফ্যানদের মধ্যে প্রায়ই ভাইরাল হয়ে থাকে। 
 

912

ভিনি ও ম্যাক্সওয়েল দুজনেই খুব ঘুরেও বেড়ান। কখনও আমেরিকা, কখনও সংযুক্ত আরব আমিরশাহি, কখনও ইন্দোনেশিয়ার জনপ্রিয় ভ্রমণস্থলগুলি থেকে দুজনে সেলফি পোস্ট করেন। 

1012

সম্পর্কের শুরুতে অস্ট্রেলিয়ায় অনেকেই ভিনি রমনের গায়ের রঙ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এইসব বিষয়কে একেবারেই গুরুত্ব দেন না ভিনি। তবে জিমে গিয়ে  ছিপছিপে টোনড হট ফিগার ধরে রাখার বিষয়ে তিনি খুবই সিরিয়াস। 
 

1112

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি দুজনে এনগেজমেন্ট বা বাগ্দান সেড়ে ফেলেছেন। বাগদান অনুষ্ঠানে দুজনেই পুরোপুরি দেশি পোশাক পরেছিলেন। ম্যাক্সওয়েলের পরণে ছিল সবুজ কুর্তা, আর ভিনি রমন পরেছিলেন একটি লেহেঙ্গা। ভিনি জানিয়েছেন, বিয়ের আগেই ম্যাক্সওয়েলে পরিবারের থেকে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন, তাতে করে এখন ম্যাক্সওয়েল পরিবারকেই তিনি তাঁর দ্বিতীয় পরিবার বলে মনে করেন। 

1212

ভিনির আগে আরও একজন মাত্র ভারতীয় মহিলাই কোনও অস্ট্রেলিয়া ক্রিকেটারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ম্যাক্সওয়েল-ভিনির আগে গাঁটছড়া বেঁধেছিলেন শন টেইট এবং মাশুম সিং। এনগেজমেন্টের পর এবার কবে ছাদনাতলায় বসবেন ভিনি ও ম্যাক্সি, সকলে এখন সেই অপেক্ষায়। হ্যাঁ, ভিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিয়ে হবে ভারতীয় মতেই। 
 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
SL vs IRE T20 World Cup 2026: আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল শ্রীলঙ্কা
Recommended image2
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড
Recommended image3
রেকর্ড ভাঙলেও বৈভব সূর্যবংশী কেন টিম ইন্ডিয়াতে আসতে পারছেন না? কারণ শুনলে চমকে যাবেন!
Recommended image4
Pakistan Boycott World Cup 2026: পাল্টি খাচ্ছে পাকিস্তান? আইসিসি-পাক বোর্ড বৈঠকের পরেই, ম্যাচ খেলতে রাজি!
Recommended image5
ENG vs NEP T20: মাত্র ৪ রানে জয় ইংল্যান্ডের, বিশ্বকাপে ব্রিটিশদের বিরুদ্ধে দুরন্ত লড়াই নেপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved