MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অধরা স্বপ্নের লক্ষ্যে নামবদল, ২০২১ আইপিএলে নতুন নামে খেলবে প্রীতি জিন্টার দল

অধরা স্বপ্নের লক্ষ্যে নামবদল, ২০২১ আইপিএলে নতুন নামে খেলবে প্রীতি জিন্টার দল

১৩ মরসুম কেটে গেলেও এখনও আইপিএল ট্রফি অধরা কিংস ইলেভেন পঞ্জাবের। ট্রফির লক্ষ্যে এবার ১৪তম মরসুমে দলের নামই পরিবর্তন করে ফেলল প্রীতি জিন্টার দল। ২০২১ সালে নতুন নামে খেলতে দেখা যাবে পঞ্জাবের দলকে। 'অন্ধ বিশ্বসাসের' কারমেই কি এই নামবদল, তা নিয়েও উঠছে প্রশ্ন।  

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 16 2021, 11:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

একবার রানার্স ও একবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলেও, ১৩ বছরের ইতিহাসে এখনও আইপিএল ট্রফি অধরা কিংস ইলেভেন পঞ্জাবের। প্রতিবছর আশায় বুক বাঁধলেও, স্বপ্ন অধরা থেকে গিয়েছে প্রীতি জিন্টার দলের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০২০ আইপিএলেও প্রথম লেগে টানা হারলেও, দ্বিতীয় লেগে দুরন্ত প্রত্যাবর্তন করে কেএল রাহুলের দল। কিছু ম্যাচে অল্পের জন্য হার স্বীকার করতে হওয়ায়, ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে শেষ করে পঞ্জাবের দল।
 

38

এবছর নিলামের আগেও দলে বড়সড় রদবদল করেছে কিংস ইলেভেন পঞ্জাব। স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, শেলডন কটরেল, মুজির উর রহমানদের মতো আন্তর্জাতিক তারকাদের।
 

48

তবে এবার দলের নামই পাল্টে ফেলছে কিংসরা।  কিংস ইলেভেন পঞ্জাবের পরিবর্তে পঞ্জাব কিংস নামে চতুর্দশ আইপিএলে অংশ নেবে নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। 

58

কাঙ্খিত ট্রফি জয়ের লক্ষ্যেই নাম বদলের এই সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে মনে করা হলেও ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, বহুদিন ধরেই নাকি এমন পরিকল্পনা করে আসছিল ফ্র্যাঞ্চাইজিটি।

68

এর আগেও আইপিএলের দুটি দল নাম পরিবর্তন করেছে। দিল্লি ডেয়ার ডেভিলস থেকে হয়েছে দিল্লি ক্যাপিটালস। পুণে ওয়ারিয়র্স হয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। 

78

আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে নাম পরিবর্তনের রাস্তায় হাঁটল প্রীতির পঞ্জাব। অধরা ট্রফির লক্ষ্যেই কিছুটা 'অন্ধ বিশ্বাসের' কারণেই এই নামবদল কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

88

নাম পরিবর্তন ও দলের একাধিক তারকাকে ছেড়ে দেওয়ার পর, ১৮ ফেব্রুয়ারি আইপিএল নিলামে দলের বিদেশীদের কোটা পূরণ ও শক্তশালী দল গগড়াই প্রাথমিক লক্ষ্য পঞ্জাবের দলের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved