MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কোন খাবার প্রিয়, তার ডায়েট চার্ট কেমন, জানুন এমএস ধোনির শক্তির আসল রহস্য

কোন খাবার প্রিয়, তার ডায়েট চার্ট কেমন, জানুন এমএস ধোনির শক্তির আসল রহস্য

ভারতে ক্রিকেটকে (Indian Cricket) নিয়ে কতটা উন্মাদনা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটারদের প্রতি ফ্যানেদের ভালোবাসাও অগাধ। তেমনই একজন হলেন এমএস ধোনি (MS Dhoni)। যিনি অবসরের পরও সর্বদা শিরোনামে থাকেন।  ফ্যানেদের কাছ থেকেও প্রচুর ভালবাসা পান মাহি। ধোনির দৈনন্দিন জীবন নিয়েও জানার কৌতুহল থাকে ফ্যানেদের। আজ আপনাদের জানাব সিএসকে (CSK)অধিনায়র ধোনি কোন জায়গায় ডিম এবং মুরগি খেতে পছন্দ করেন এবং তার ডায়েট চার্ট। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 11 2022, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বয়স বাড়লেও  মহেন্দ্র সিং ধোনির নিজের ফিটনেস  নিয়ে খুবই ওয়াকিবহাল।  যেমন ছিলেন ভারতীয় দলে খেলাকালীন।  পরের মাসে অর্থাৎ ৭ জুলাই ৪১ বছর হবে এমএস ধোনির। এই বয়সেও ধোনি কী খান ও নিয়ম মেনে চলেন নিজেকে ফিট রাখতে তা জানার কৌতুহল রয়েছে সকলের মধ্যে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

নিজেকে ফিট রাখতে ধোনি সুষম খাদ্য গ্রহণ করতে পছন্দ করেন। তবে ধোনি ডিম ও মুরগির মাংস অর্থাৎ চিকেন খেতে খুব ভালোবাসেন। এমন পরিস্থিতিতে ফ্যানেদের প্রশ্ন থেকে যায় ধোনি কোন পোল্ট্রি ফার্মের ডিম ও মুরগি খান?
 

38

আপনাদের জানিয়ে রাখি যে ধোনির নিজস্ব ফার্ম হাউস রয়েছে। যেখানে বিভিন্ন শস্য চাষের সঙ্গে সঙ্গে ধোনি সেখানে  হাঁস-মুরগির পালন করেন। এখানে কড়কনাথ মুরগি পালন করা হয় এবং ধোনি এই চিকেনটি খেতে খুব পছন্দ করেন।

48

কড়কনাথ মুরগী খুবই দামি এবং এই মুরগির ছানাই বিক্রি হয় ১৩০ টাকায়। একই সঙ্গে বাজারে এর মুরগি বিক্রি হয় প্রতি কেজি ১০০০-১৫০০ টাকায়। একটি ডিমের দামও ৮০-১০০ টাকা। ফলে সকলের পক্ষে এই কড়কনাথ মুরগি খাওয়া সম্ভব নয়। 
 

58

ভিটামিন বি-ওয়ান, বি-টু, বি-সিক্স, বি-টুয়েলভ, ,সি, ই, নিয়াসিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে কড়কনাথ মুরগিতে পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। এর রক্ত, হাড়-মাংসও কালো।
 

68

ডিমের পাশাপাশি চিকেন, সবুজ শাক-সবজি, মুরগি এমনকি ধোনি দুগ্ধজাত খাবার খেতে পছন্দ করেন। ২০২০ সালে অবসর নেওয়ার পর নিজের ফার্ম হাউস শুরু করেছেন তিনি। সেখানেই যাবতীয় চাষ করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

78

স্ট্রবেরি, পেঁপে, পেয়ারার মতো ফলের চাষ হয় সাত হাজার একর জমিতে তৈরি এই খামারবাড়িতে। এছাড়া এখানে বাঁধাকপি, টমেটো ও মৌসুমি সবজির চাষ করা হয়। এছাড়াও ধোনি তার খাদ্য তালিকায় প্রতিদিন ১ লিটার দুধ পান করেন যা সরাসরি তার খামারবাড়ি থেকে আসে। যেখানে উন্নত মানের গরুও রয়েছে।

88

ধোনির প্রিয় খাবারের কথা বলতে গেলে বাইরের খাবার খেতে পছন্দ করেন না তিনি। তিনি শুধু বাড়িতে রান্না করা খাবার খেতে পছন্দ করেন। তার প্রিয় খাবার বাটার চিকেন ও ননি। ত একই সঙ্গে নিয়মিত শরীর চর্চাও করে থাকেন এমএস ধোনি। ফলে নিয়মিত শরীর চর্চা, সুষম খাওয়ার, ডিম, চিকেন, দুই  এই জাতীয় হাই ভিটামিন যুক্ত খাওয়াই ধোনির শক্তির আসল রহস্য।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকারের জন্য বিশেষ 'ব্যাটোগ্রাফি' আনল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিষয়টা কী?
Recommended image2
World Cup Cricket & Football: বিরল ঘটনার সাক্ষী থাকবেন ক্রীড়াপ্রেমীরা! ২০৩০ সালের ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ একসঙ্গে?
Recommended image3
SA vs BAN 1st Test: তোহিদের পর লিটনের হৃদয় জেতা সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকায় প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান
Recommended image4
Jay Shah ICC Chair: ফের জয় শাহ আইসিসি-র প্রেসিডেন্ট হতেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন গিল এবং সূর্যরা, কী জানালেন তারা?
Recommended image5
Jay Shah: ফের ICC চেয়ারম্যান জয় শাহ! বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার দায়িত্ব, ক্রিকেট প্রশাসনে ভারতের বড় সাফল্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved