MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুরু কেকেআরের আইপিএল অভিযান,মরুদেশে পাড়ি দিল তিলোত্তমার প্রাণের দল

শুরু কেকেআরের আইপিএল অভিযান,মরুদেশে পাড়ি দিল তিলোত্তমার প্রাণের দল

একে একে শুরু হয়ে গিয়েছে আইপিএলের দলগুলির আরব আমিরশাহি রওনা দেওয়া। সম্পূর্ণ নিরাপত্তার বেষ্টনীর মধ্যে মরুদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দলগুলি। মুম্বাইয়ের হোটেলে কার্যত আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার আইপিএল খেলতে আরবে রওনা দিল কলকাতা নাইট রাইডার্সরা।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Aug 20 2020, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

দামামা অনেক দিন আগেই বেজে গিয়েছিল। এবার শুরু যুদ্ধের। আইপিএল খেলতে বৃহস্পতিবার আরব আমিরশাহি রওনা দিল শহর তিলোত্তমার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স। সমস্ত রকম সাবধানতা অবলম্ব করেই মরুদেশে পারি দিল কেকেআর।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বিগত কয়েক দিন ধরেই কেকেআরের সমস্ত ক্রিকেটাররা মুম্বইয়ের একটি হোটেল একত্রিত হচ্ছিলেন। একই হোটেলে সকলে থাকলেও কারও সঙ্গে কেউ দেখা পর্যন্ত করতে  পারেননি। স্বাস্থ্যবিধির কারণে। বৃহস্পতিবার আরবে পারি দেওয়ার আগেই দেখা হয় সকলের সঙ্গে।
 

38

মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। তিনিও দেখা করতে পারেননি দলের কোনও প্লেয়ারের সঙ্গে। কেকেআরের প্লেয়াররা কার্যত আইসোলেশনে ছিলেন।

48

যদিও আরব উড়ে যাওয়ার আগে কলকাতা সহ বাংলার সকল কেকেআর ফ্যানদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয় নাইট রাইডার্সের পক্ষ থেকে। সেখানে কোন কঠিন পরিস্থিতির মধ্যে প্লেয়ারদের খেলতে হচ্ছে তার বিবরন দেওয়ার হয়।
 

58

আবেগঘন বার্তায় সকল ফ্যানেদের উদ্দেশ্যে বার্তা পাশে থাকার বার্তা দেন অধিনায়র দীনেশ কার্তিক। একইসঙ্গে দীনেশ কার্তিক বলেন,'আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের জন্য খেলব।'
 

68

বৃহস্পতিবার আরবের উড়ে যাওয়ার আগে নাইট রাইডার্সের সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় পাশ করার পরই আরবের প্লেনে ওঠার অনুমতি পান প্লেয়াররা। আরবে গিয়েও তাদের ফের করোনা পরীক্ষা করা হবে।
 

78

কলকাতা নাইট রাইডার্সের বিদেশি প্লেয়াররা একেবারে আমিরশাহিতেই দলের সঙ্গে যোগ দেবেন। নারিন, রাসেলরা ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত রয়েছে। তারাও পরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে প্রথম থেকেই রাসেল নারিনদের কেকআর পাবে  বলে জানা গিয়েছে।
 

88


বৃহস্পতিবার আরব উড়ে যাওয়ার আগে কেকেআরের তরফ থেকে বেশ কিছু ছবি শেয়ার করা হয়। সেই ছবিগুলিই এখানে আপানদের জন্য তুলে ধরা হয়েছে। ছবি শেয়ার করার সঙ্গে বার্তায় কেকেআরের তরফ থেকে বলা হয়, খুব শীঘ্রই দেখা হবে আরব আমিরশাহিতে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত
Recommended image2
Cape Town Test: অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
Recommended image3
Bangladesh vs West Indies: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের
Recommended image4
Shehbaz Sharif: হংকং সিক্সেসে ভারতের বিরুদ্ধে জয় উদযাপন, ট্রোলড শেহবাজ শরিফ
Recommended image5
India Vs New Zealand ODI: চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণা, দলে এলেন আকিব নবী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved