MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • জেনে নিন ২০০৮ আইপিএলের অধিনায়করা এখন কি করছেন

জেনে নিন ২০০৮ আইপিএলের অধিনায়করা এখন কি করছেন

২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে তখন প্রতিযোগিতাটি ছিল সকলের কাছে নতুন। প্রত্যাকটি ফ্র্যাঞ্চাইজি দলেই ছিল তারকা অধিনায়ক। সেই বছর রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল শেন ওয়ার্ন এর নেতৃত্বে। চলুন দেখে নেওয়া যাক ২০০৮ সালে কারা কোন দলের অধিনায়ক ছিলেন এবং এখন তারা কি করছেন।

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 09 2020, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

সৌরভ গাঙ্গোপাধ্যায় (কলকাতা নাইট রাইডার্স)
ভারতের অন্যতম সেরা অধিনায়ক হওয়া সত্ত্বেও সৌরভ গাঙ্গুলী আইপিএলে পুরোপুরি ব্যর্থ হন অধিনায়ক হিসেবে। প্রথম দুটি ম্যাচে জয়লাভ করলেও শেষ দিকে খুবই খারাপ ভাবে হেরেছিল তার দল। তার অধিনায়কত্বে সেবার মাত্র ছয়টি ম্যাচে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে তিনি বিসিসিআই এর সভাপতি পদে রয়েছেন।

28

সচিন তেন্ডুলকর (মুম্বাই ইন্ডিয়ান্স) 
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর নেতৃত্ব দিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। ঠিক একই ঘটবার পুনরাবৃত্তি দেখা যায় আইপিএলে। প্রথম চারটি ম্যাচে টানা হারার পর শেষদিকে তার দলকে পয়েন্ট টেবিলের ওপরে তুলতে নিরাশ হন। বর্তমানে তিনি ক্রিকেটের বাইরে তার ব্যবসার সাথে জড়িত এবং একজন ক্রিকেট ধারাভাষ্যকার, বিশ্লেষক হিসাবেও কাজ করে থাকেন। 

38

রাহুল দ্রাবিড় (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
আইপিএলের প্রথম মরশুমে রাহুল দ্রাবিড় নেতৃত্বে একেবারেই ভাল খেলতে পারেনি ব্যাঙ্গালোর। ১৪টি খেলার মধ্যে মাত্র ৪টিতেই জিততে সক্ষম হন তিনি এবং পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে জায়গা করে। বর্তমানে তিনি ক্রিকেট ভাষ্যকার ও বিশ্লেষক। এছাড়াও তিনি ভারতীয় তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন। 

48

ভিভিএস লক্ষ্মণ (ডেকান চার্জার্স)
হায়দ্রাবাদের ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড় ভিভিএস লক্ষণ দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তিনি অধিনায়ক হিসেবে পুরোপুরি ব্যর্থ হন, ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছিল তারা। বর্তমানে তিনি একজন ক্রিকেট ভাষ্যকার, বিশ্লেষক এবং সানরাইজ হায়দ্রাবাদ দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন। 

58

বীরেন্দ্র সেহবাগ (দিল্লি ডেয়ারডেভিলস)
প্রথম মরশুমে বীরেন্দ্র সেহবাগ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং অধিনায়ক হিসেবে শেষ চারে তার দলকে নিয়ে যান। যদিও নিন্দুকেরা বলে থাকেন যে তার এতই ভালো ছিল যে আলাদা করে অধিনায়ক-কে কৃতিত্ব দেওয়ার দরকার পড়ে না। বর্তমানে তিনি একজন ক্রিকেট ভাষ্যকার এবং বিশ্লেষক। এছাড়াও সেহবাগ ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বিদ্যালয় রয়েছে যা তিনি পরিচালনা করেন। 
 

68

মহেন্দ্র সিং ধোনি (চেন্নাই সুপার কিংস)
 প্রথম আইপিএল থেকে এখন অব্দি চেন্নাই সুপার কিংসকে একাই নেতৃত্ব দিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৩ বার চ্যাম্পিয়ন হয়। এখনো তিনি অবসর নেননি এবং শেষ পর্যন্ত হার না মানা যোদ্ধার মতো টিকে থাকেন। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কও বলা হয়ে থাকে তাকে।

78

যুবরাজ সিং (কিংস ইলেভেন পাঞ্জাব) 
২০০৮ সালে যুবরাজ সিং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে নেতৃত্ব গ্রহণ করেন। একজন প্রভাবশালী অধিনায়ক এর মতোই সামনে থেকে তার দলকে নেতৃত্ব দিয়ে তৃতীয় স্থানে নিয়ে যান। বর্তমানে তিনি অবসর নিয়েছেন এবং এখন কয়েকটি প্রিমিয়াম ব্র্যান্ডের সাথে যুক্ত এবং বিভিন্ন দাতব্য অনুষ্ঠানের সাথেও জড়িত। খুলেছেন কয়েকটি ক্যানসার চিকিৎসা কেন্দ্রও। 
 

88

শেন ওয়ার্ন (রাজস্থান রয়ালস)
শেন ওয়ার্ন হলেন আইপিএলের প্রথম বিজেতা অধিনায়ক। একদিকে রাজস্থান তার অসাধারণ নেতৃত্বে ভর করে প্রথম আইপিএল জেতে। তার সাথে সাথে বল হাতে তুলে নিয়েছিলেন ১৯টি উইকেট। বর্তমানে তিনিও ক্রিকেট ভাষ্যকার ও বিশ্লেষক।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Recommended image2
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Recommended image3
IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?
Recommended image4
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Recommended image5
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved