MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ছবিতে ফিরে দেখা লকডাউন পরবর্তী প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলি

ছবিতে ফিরে দেখা লকডাউন পরবর্তী প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচের গুরুত্বপূর্ণ দিকগুলি

শেষ হল লকডাউন পরবর্তী প্রথম টেস্ট ম্যাচ। ঘরের মাঠে ব্রিটিশদের হার উপহার দিল ক্যারিবিয়ানরা। চার উইকেটে হার বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের। দুই ইনিংসে নয় উইকেটে নিয়ে ম্যাচের সেরা শ্যানন গ্যাব্রিয়েল। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং জার্মেইন ব্ল্যাকউডের। জেনে নিন করোনা আবহে টেস্ট ম্যাচের এমনই কিছু খুঁটিনাটি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 13 2020, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

• করোনা ভাইরাসে মৃতদের শ্রদ্ধা
ম্যাচ শুরুর আগে করোনা ভাইরাসের সংক্রমণের দরুন মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান দুই দলের ক্রিকেটাররা। ক্রিকেট ভক্তদের মতে করোনা আবহে নির্বিঘ্নে এমন একটি দুর্দান্ত ম্যাচ যে আয়োজন করা গেছে সেটাই অনেক বড় ব্যাপার, ম্যাচের রেজাল্ট গুরুত্বপূর্ণ নয়। সবার মতে এই জয় করোনার বিরুদ্ধে ক্রিকেটের জয়।    
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

• ব্ল্যাক লাইফ ম্যাটার্স
ম্যাচ শুরুর আগে দু দলের ক্রিকেটাররাই যুক্ত হয়েছিলেন ব্ল্যাক লাইফ ম্যাটার্স ধারণার প্রচারে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটাররাই এই বার্তাকে সমর্থন করে মাঠে হাটু গেঁড়ে বসে কালো চামড়ার মানুষদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ জানান। প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন সামি মনে করেন যে এই আন্দোলনের আঁচই আরও বেশি করে তাঁতিয়ে দিয়েছিল তাদের।   
 

37

• আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ
এই টেস্ট ম্যাচে জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম পয়েন্ট নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দক্ষিণ আফ্রিকাকে টপকে সপ্তম স্থানে উঠে এলো তারা। এখনও অবধি চ্যাম্পিয়নশিপে তিনটে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এটি ছিল তাদের প্রথম জয়।     
 

47

• হোল্ডারের সাহসী নেতৃত্ব
হোল্ডারের সাহসী নেতৃত্ব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাস জোগায়। পরে সাক্ষাৎকারে হোল্ডার নিজেও জানিয়েছেন যে দলের মধ্যে এই বিশ্বাস ছিল যে তারাও জিততে পারেন। তাই টসে হেরেও ঘাবড়ে জাননি ক্যারিবিয়ানরা।  
 

57

• স্টোকসের অধিনায়কত্ব
ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের অধিনায়কত্বে এই ম্যাচে খেলতে নেমেছিল ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক জো রুট, তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় এই ম্যাচে অংশ নেননি। ব্যাট এবং বল হাতে ভদ্রস্থ পারফরম্যান্স করলেও অধিনায়ক হিসাবে আলাদা করে বিশাল কোনও ছাপ ফেলতে পারেননি তিনি।  

67

• গোলন্দাজ গ্যাব্রিয়েল
ক্যারিবিয়ানরা যে এই ম্যাচ জিতে মাঠ ছাড়লেন তার প্রধান কারণ শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসে ০ রানে ইংল্যান্ডের প্রথম উইকেটটি তুলেছিলেন। একাই ধসিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের টপ অর্ডার। দ্বিতীয় ইনিংসে সেট ওপেনারকে ও টেলএন্ডারদের উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে জিততে সাহায্য করেন তিনি।    

77

• হাল সামলেছেন ব্ল্যাকউড 
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২০০ রান তাড়া করতে নেমে জোফ্রে আর্চারের আগুনে বোলিংয়ের সামনে কেঁপে যায়। অতি অল্প রানে তিন উইকেট হারিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা। কিন্তু সেখান থেকে ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জার্মেইন ব্ল্যাকউড। দুর্ভাগ্যবশত স্টোকসের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে শতরান হাতছাড়া করেন তিনি।   

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: 'উনি আমার মেন্টর,' ঋষভ পন্থকে কুর্ণিশ ধ্রুব জুরেলের
Recommended image2
New Zealand vs India: ওয়েলিংটন টেস্টের শেষ দিন দরকার ৮ উইকেট, বুমরার দিকে তাকিয়ে ভারত
Recommended image3
Yuzvendra Chahal: রাজনীতিতে যুজবেন্দ্র চাহাল! বিজেপির OBC মোর্চায় বড় দায়িত্ব, কী পদ পেলেন?
Recommended image4
IND vs NZ 1st Test 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নয়া নজির ভারতের, কোন রেকর্ড গড়লেন রাহুলরা?
Recommended image5
AUS vs ENG T20: ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জেতালেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved