MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল-এর ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যান, যাদের ব্যাট বরাবর শাসন করে ২২ গজকে

আইপিএল-এর ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যান, যাদের ব্যাট বরাবর শাসন করে ২২ গজকে

দীর্ঘ টালবাহানার পর পর করোনা আবহে ১৯  সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৩ তম মরসুম। আরব আমিরশাহির মাটিতে বসতে চলেছে আইপিএলের কোটিপতি লিগের আসর। করোনা মহামারীতে বিধস্ত গোটা পৃথিবী। নিত্য বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বিশ্ব  জুড়ে ক্রিকেট প্রেমিদের মনোরঞ্জন করতে মুখিয়ে রয়েছেন প্রত্যেকটি দলের আইপিএল তারকারা। কারণ আইপিএল মানেই চার-ছয়ের ফুলঝুরি সঙ্গে কঠিন পরিস্থিতিতে বোলারদের পরীক্ষা। আইপিএলের বিগত ১২টি মরসুমেই ব্যাটসম্যানদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। এক একটি মরসুমে কার্যত রাজত্ব করেছে কোনও কোনও ব্যাটসম্যান।  ব্র্যান্ডন ম্যকালাম থেকে শুরু করে ক্রিস গেইল, বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স। এছাড়াও রয়েছে অনেকেই। সকলের স্মৃতিতে এখনও টাটকা এই  সকল ব্যাটসম্যানদের সব অবিশ্বাস্য ইনিংস। আইপিএল ২০২০-তে চার-ছয়ের জোয়ার বইবে বলেই আশাবাদী ক্রিকেট প্রেমিরা। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকা। 

3 Min read
Author : Sudip Paul
| Updated : Aug 22 2020, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বিরাট কোহলিঃ 
দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ১৭৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৫৪১২। গড় ৩৭.৮৪ , স্ট্রাইক রেট ১৩১.৬১। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। এইবছরও বিরাট ভক্তদের আশা দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইপিএলের ২২ গজে চলবে বিরাট রাজ।
 

210

মহেন্দ্র সিং ধোনিঃ 
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। ১৯০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৪৩২ রান। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৪২.৩০, স্ট্রাইক রেট ১৩৭.৮৫। দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপশি ব্যাট হাতে ধোনি ধামাকা চালিয়ে যাওয়াই আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে ধোনির অন্যতম লক্ষ্য। 

310

সুরেশ রায়নাঃ 
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। আসন্ন মরসুমেও রায়নাার চওড়া ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।
 

410

রোহিত শর্মাঃ 
দলকে চার-চারটি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। ১৮৮ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৪৮৯৮ রান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.৬০, স্ট্রাইক রেট ১৩০.৮২।  আন্তর্জাতিক ক্রিকেটে যে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত তাতে আইপিএলেও রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

510

শিখর ধাওয়ানঃ 
মাঝে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএলে কথা বলে তার ব্যাটও। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ১৫৯ ম্যাচে শিখরের সংগ্রহ ৪৫৭৯ রান। গড় ৩৩.৪২, স্ট্রাইক রেট ১২৪.৮০। এখনও পর্যন্ত আইপিএলে শিখরের সর্বাধিক রান ৯৭। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এবছর প্রথম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।
 

610

রবিন উথাপ্পাঃ 
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। ১৭৭ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৪৪১ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৮.৮৩, স্ট্রাইকরেট ১৩০.৫০। কলকাতা এবছর তাকে ছেড়ে দিলেও, রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করতে মরিয়া উথাপ্পা।
 

710

গৌতম গম্ভীরঃ 
আইপিএলের সেরা দশের তালিকাায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। সঙ্গ দিয়েছিল গম্ভীরের চওড়া ব্যাট। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩, স্ট্রাইক রেট ১২৩.৮৮, সর্বাধিক রান ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন গোতি। পরে দিল্লির অধিনায়কত্ব ছেড়ে দেন গম্ভীর। এবছরও দিল্লির ক্যাপিটালসের সঙ্গে যুক্ত রয়েছেন গৌতম।  তবে খেলবেন না তিনি। তবে রানের নিরিখে এখনও আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয় তকে।
 

810

ক্রিস গেইলঃ 
ব্যাট হাতে তাণ্ডব বা লণ্ডভণ্ড এই শব্দগুলি  যদি কারও সঙ্গে যায় তার নাম ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। আইপিএলে ১২৫ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৪৮৪রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৪১.১৩, স্ট্রাইক রেট ১৫১.০২। বয়স কিছুটা বাধা হলেও, এবছর গেইল ঝড়ের ভরসায় রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের সমর্থকরা।
 

910

ডেভিড ওয়ার্নারঃ
নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার। তবে নির্বাসনের পর এটিই ওয়ার্নারের আইপিএল কামব্যাক। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। ১২৬ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৪৭০৬ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪৩.১৭, স্ট্রাইক রেট ১৪২.৩৯। আইপিএলেও কামব্যাক করে তার ব্যাটের ঝড় দেখাতে মরিয়া অজি ওপেনার।
 

1010

এ বি ডিভিলিয়ার্সঃ 
আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। বেঙ্গলুরুকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। ১৫৪ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৪৩৯৫ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৩৯.৯৫, স্ট্রাইক রেট ১৫১.২৩। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর আইপিএলে নিজের ধ্বংসাত্বক ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন ডিভিলিয়ার্স।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: দ্বিতীয় ম্যাচের আগেই ফিট ওয়াশিংটন সুন্দর, স্বস্তিতে ভারত
Recommended image2
IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: একা লড়াই সূর্যকুমারের, আমেরিকার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ভারত
Recommended image4
টি-২০ বিশ্বকাপ ২০২৬: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেন খেলছেন না জসপ্রীত বুমরা?
Recommended image5
West Indies vs Scotland: শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের বিস্ফোরণ, অঘটন না হলেও ইডেনে পয়সা উসুল বিশ্বকাপের ম্যাচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved