MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • নাইট ক্লাবে গিয়ে জীবন সঙ্গী খুঁজে পাওয়া থেকে ঘনিষ্ঠ মুহূর্ত, জানুন স্টিভ স্মিথের প্রেম কাহিনি

নাইট ক্লাবে গিয়ে জীবন সঙ্গী খুঁজে পাওয়া থেকে ঘনিষ্ঠ মুহূর্ত, জানুন স্টিভ স্মিথের প্রেম কাহিনি

বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করা হয়। ওয়ান ডে ক্রিকেটে কোহলি এগিয়ে থাকলেও, টেস্ট ক্রিকেটে এগিয়ে স্মিথ। ২২ গজে যেমন যেমন তিনি বিশ্ব সেরা তারকাদের মধ্যে অন্যতম, ব্যক্তিগত জীবনেও বলিউড হিরোদের থেকে কিছু কম যান না স্টিভ স্মিথ। তার প্রেম কাহিনি কোনও সিনেমার থেকে কম নয়। তো ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই আপানাদের জানাবো স্টিভ স্মিথ ও তার স্ত্রী ড্যানিয়েলা উইললিসের রোমান্টিক প্রেম কাহিনি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 25 2020, 09:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

বর্তমানে শুধু অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটসম্যান নয়, ক্রিকেট বিশ্বেরও অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও, রান পাননি স্টিভ স্মিথ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
216

ক্রিকেটের বাইরে ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক স্টিভ স্মিথ। তার স্ত্রী ড্যানিয়েলার সঙ্গে তার প্রেম কাহিনীও খুবই ইন্টারেস্টিং।
 

316

২০১১ সালে বিগ ব্যাশ লিগ চলাকালীন ড্যানিয়েলা উইলিসের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের।
 

416

স্টিভ স্মিথের সঙ্গে ড্যানিয়েলার সাক্ষাতও ছিল খুব ইন্টারেস্টিং। ২০১১ সালে একটি ডান্স বারে প্রথম ড্যানিয়েলার সঙ্গে আলাপ হয় স্মিথের।
 

516

প্রথম দেখাতেই ড্যানিয়েলাকে দেখে পাগল হয়ে যান স্টিভ স্মিথ। তিনি ড্যানিয়েলাকে ডান্সের জন্যও বলেন। একসঙ্গে দুজন ডান্সও করেন।
 

616

এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দুজনে ঘনঘন ডেটিং করাও শুরু করেন। দুজনকে একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় দেখা যায়।
 

716

ড্যানিয়েলা ক্রিকেট খুব ভালবাসেন। ক্রিকেট দেখেনও। তাই স্মিথ ও ড্যানিয়েলা দীর্ঘক্ষণ ক্রিকেট ও নানা বিষয়ে গল্প করতেন।
 

816

স্টিভ স্মিথ যখন ক্রিকেটার হয়ে গেছেন, তখনও ড্যানিয়েলা ছাত্রী ছিলেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করতেন।
 

916

পরে নিজের পড়াশোনা শেষের পর একজন নামী উকিল হন। স্টিভ স্মিথ যেমন মাঠে বোলারদের কথা বলে বন্ধ করেন, ড্যানিয়েলা কোর্টে বিপক্ষের কথা বলে বন্ধ করেন।
 

1016

৭ বছর প্রেম করার পর ২০১৭ সালে নিউইয়র্কে ড্যানিয়েলা বিয়ের জন্য প্রপোজ করেন। এরপর কিছু মাস পরই তারই বাগদান সারেন। 

1116

অবশেষে পরের বছর ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর স্টিভ স্মিথ ও ড্যানিয়েলা উইলিস বিয়ে করেন। 
 

1216

বিয়ের পরও স্মিথ ও ড্যানিয়েলের মধ্যে রোমান্টিকতা একটুও কমেনি। দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

1316

ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও, সুযোগ পেলেই পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান স্টিভ স্মিথ। দুজনের মিষ্টি ছবি প্রায়শই প্রকাশ্যে আসে।
 

1416

ক্রিসমাস ইভেও তারা দুজনে একসঙ্গে উপভোগ করেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্মিথ ও তার স্ত্রী।
 

1516

স্টিভ স্মিথ ও ড্যানিয়েলার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সও কম নয়। তাদের ছবির অপেক্ষায় বসে থাকেন নেটিজেনরা। এই জুটিকে খুবই পছন্দ করেন সকলে। 
 

1616

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে রান না পেলেও, আগামি তিন টেস্টে বড় রান করতে মুখিয়ে রয়েছেন অজি তারকা। স্মিথের সাফল্য কামনা করেছেন তার স্ত্রীও।


 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image2
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Recommended image3
Anushka Sharma: মাঠেই এই ক্রিকেটারকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, কোহলির প্রতিক্রিয়া ভাইরাল
Recommended image4
Vaibhav Sooryavanshi: "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?" রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কী জানাল বৈভব?
Recommended image5
Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved