MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনির পর কে হবে সিএসকে-র পরবর্তী অধিনায়ক, আইপিএল ২০২০ শুরুর আগেই নয়া জল্পনা

ধোনির পর কে হবে সিএসকে-র পরবর্তী অধিনায়ক, আইপিএল ২০২০ শুরুর আগেই নয়া জল্পনা

২০০৮ আইপিএলের  শুরুর মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন রয়েছে এমএস ধোনির হাতে। একযুগ পেরিয়ে গেলেও অধিনায়ক হিসেবে ধোনি ছাড়া অন্য কারও নাম ভাবনাতেও আনেনি সিএসকে কর্তৃপক্ষ। তবে গত ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। আর কবছর আইপিএল খেলবেন তা নিয়েও রয়েছে জল্পনা। ভবিষ্যতে ধোনির পরিবর্তে সিএসকের দায়িত্ব কে সামলাবেন সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। এবার সেই জল্পনার আগুনেই ঘি ঢাললেন ডোয়েন ব্র্যাভো।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 06 2020, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

আইপিএলের ইতিহাসে সব থেকে সফল দলের নাম চেন্নাই সুপার কিংস। তিন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সব থেকে বেশি বার রানার্সআপ ও প্রতিবার কোয়ালিফায়ার খেলা একমাত্র দল চেন্নাই। আর সবকিছুর পেছনেই ধোনির অবদান অনস্বীকার্য।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ভারতীয় ক্রিকেট দলেও অধিনায়ক থাকাকালীন একটু একটু করে তৈরি করেছিলেন বিরাট কোহলিকে। তেমনই ধোনি পরবর্তী যুগেও চেন্নাইয়ের দায়িত্ব কে সামলাবেন তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে মাহি। 

37

বিরাট কোহিলর মতই পরবর্তী অধিনায়ককেও নিজের হাতে তৈরি করে দিয়ে যেতে চান সিএসকের বর্তমান অধিনায়ক। ইতিমধ্যেই তা নিয়ে ভাবনা চিন্তাও ধোনি শুরু করেছেন বলে জানালেন সিএসকে তারকা ডোয়েন ব্র্যাভো।

47

চেন্নাইয়ে ধোনির উত্তরসূরি নিয়ে প্রশ্নের জবাবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে ব্র্যাভো বলেন, ‘আমি জানি, বেশ কিছু সময় ধরে ধোনির মাথায় ঘুরছে। আমি বলতে চাই যে কোনও একটা সময়ে আমাদের সবাইকেই সরে দাঁড়াতে হবে। এটা শুধু সময়ের বিষয়। কখন সরে যেতে হবে এবং অধিনায়কত্বের ব্যাটন কার হাতে তুলে দিতে হবে - সে সুরেশ রায়না হোক বা অন্য কোনও তরুণ খেলোয়াড় হোক।’

57

এমনিতে গত কয়েক সংস্করণে চেন্নাইয়ের সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রায়না। এবার টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণে চেন্নাইয়ের তিন নম্বর সরে দাঁড়ালেও হলুদ ব্রিগেডের তরফে এখনও ধোনির ডেপুটির নাম ঘোষণা করা হয়নি।

67

তবে প্রাথমিকভাবে ধারনা কোনও ইয়ং জেনারেশনের হাতেই চেন্নাইয়ের ব্যাটন তুলে দিতে চান ধোনি। যে দীর্ঘ বছর ধরে সার্ভিস দিতে পারবে। সেক্ষেত্রে সুরেশ রায়নার সম্ভাবনা কম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

77

পাশাপাশি এবছর আইপিএলে ধোনির অধিনায়কত্ব নিয়ে ব্র্যাভো বলেছেন,'ধোনিকে ১০০ কোটি মানুষের বিষয়ে চিন্তা করতে হবে না। এখন শুধু সিএসকে ফ্র্যাঞ্চাইজির চারপাশে বিষয়টি ঘোরাফেরা করবে। আমার মনে হয়, তাতে ওঁর ব্যক্তিত্বের কোনও পরিবর্তন হবে না। ধোনি যেভাবে দলকে নেতৃত্ব দিতেন, তাও পরিবর্তন হবে। ধোনি নিশ্চয়ই একইরকম থাকবেন।'
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Recommended image2
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image3
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image4
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Recommended image5
Chennai Super Kings: "চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved