MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনি-সাক্ষী একসাথে এক যুগ পার, ১২ তম বিবাহ বার্ষিকীতে ফিরে দেখা মাহির বিয়ের অ্যালবাম

ধোনি-সাক্ষী একসাথে এক যুগ পার, ১২ তম বিবাহ বার্ষিকীতে ফিরে দেখা মাহির বিয়ের অ্যালবাম

ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২০ সালে। এখনও চালিয়ে যাচ্ছেন আইপিএল (IPL) খেলা। তবে তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। কারণ নামটা যে এমএস ধোনি (MS Dhoni)।  ধোনি ও তার স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni)বরাবরাই শিরোনামে থাকেন। ৪ জুলাই তাদের বিবাহ বার্ষিকী (Wedding anniversary)। বিয়ের পর দেখতে দেখতে এক সঙ্গে ১২ বছর পার করে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী। বিবাহ বার্ষিকীতে  শুভচ্ছার জোয়ারে ভাসছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও তার স্ত্রী। ধোনির প্রেম ও বিয়ে নিয়ে এখনও ভক্তদের মধ্যে কৌতুহল কম নয়। ১২ তম বিবাহ বার্ষিকীতে আরও একবার ফিরে দেখা ধোনির প্রেম ও বিয়ের কাহিনি।

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 04 2022, 09:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

১১ বছর আগে আজকের দিনেই মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী সিংহ রাওয়াতের বিয়ে হয়েছিল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক। মিডিয়া বিয়ের ব্যাপারে বিন্দুবিসর্গ জানত না। তাঁর সতীর্থরাও টের পাননি। বিপাশা বসুই সংবাদমাধ্যমে প্রথমে জানিয়েছিলেন, ধোনি বিয়ে করতে চলেছেন। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

ধোনি ও সাক্ষীর সম্পর্কের শুরু কলকাতায়। তখন তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন সাক্ষী। ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে  কলকাতায় গিয়েছিলেন  ধোনি।  সেখানেই দুই জনের আলাপ। দুই পরিবারের মধ্যে আগে থেকে পরিচয় থাকলেও ১০ বছর যোগাযোগ ছিল না ধোনি ও সাক্ষীর। এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে নতুন করে যোগাযোগ হয়। তারপরই প্রেমের শুরু।

36

২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। দুজনকে একসঙ্গে দেখা যায় বেশ কয়েকটি জায়গায়। ধোনি ও সাক্ষীর প্রেমের খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছিল বিয়ে নিয়ে গুঞ্জন। মিডিয়ার চোখ থেকেও নিজেদের প্রেম বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি ধোনি সাক্ষী।
 

46

অবশেষে ১১ বছর আগে ৪ জুলাই ২০১০ সালে দেরাদুনের একটি রিসর্টে একটি বিয়ে করেন ধোনি। ৭ জুলাই নিজের জন্মদিনের দিন মুম্বইতে রিসেপশন দেন  মাহি। ধোনির কঠিন সময়ে সব সময় পাশে থেকেছেন সাক্ষী। পরবর্তীতে ধোনির পরিবারে আসে একটি ছোট্ট টুকটুকে কন্যা সন্তান। নাম জিভা। মেয়ের সঙ্গে বিভিন্ন মজার মুহূর্ত কাটান ধোনি।

56

দ্বাদশ বিবাহ বার্ষিকীতে সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ধোনি ও সাক্ষী। তার পরিবার, পরিজন, ভারতীয় ক্রিকেটার থেকে শুরু ধোননির ভক্তরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এমএসডিকে। ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও  শুভেচ্ছা জানানো হয়েছে।
 

66

বর্তমানে আইপিএল খেলার পাশাপাশি সুখ দাম্পত্য জীবন উপভোগ করছেনন ক্যাপ্টেন কুল। বর্তমানে সপরিবারে বিদেশে রয়েছেন ধোনি। ৭ জুলাই ধোনির জন্মদিন। এবার বিদেশেই হবে সেলিব্রেশন। আগামী দিনগুলিও সেলেব ক্যাপলের এইভাবেই খুশিতে কাটুক, শুভকামনা ভক্তদের
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mumbai Indians: হার্দিককে নিয়ে অনিশ্চয়তা, মুম্বই ইন্ডিয়ানসের নেতৃত্বের দৌড়ে তিলক
Recommended image2
Women's Premier League: উইমেনস প্রিমিয়ার লিগে দল বাড়তে পারে, ইঙ্গিত বিসিসিআই সচিবের
Recommended image3
Mumbai Indians: ছেড়ে দেওয়া হল মালিঙ্গা-মামব্রেকে, কোচিং স্টাফে বদল মুম্বই ইন্ডিয়ানসের
Recommended image4
New Zealand vs India: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা, নতুন নজির ভারতীয় দলের
Recommended image5
Kumar Sangakkara: ডাবলিন বিমানবন্দরে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, সরব কুমার সাঙ্গাকারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved